আন্তর্জাতিক

টানা ২১ দিন গাড়িতে দুই ব্যবসায়ী!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনার সংক্রামণ রোধে গোটা ভারতে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেয় দেশটির সরকার। আর এতে বিপাকে পরে রাজকোটের দুই ব্যবসায়ী। ভারতে লকডাউন শুরুর আগে গুজরাটের সুপারির বাজারে গিয়ে আটকে পড়েছিলেন ওই দুই ব্যবসায়ী। এরপর লকডাউন শুরু হয়ে গেলে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এই আতঙ্কে গাড়িতেই থাকতে শুরু করেন তারা।

এভাবে টানা ২১ দিন গাড়িতে থেকে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই দুই ব্যবসায়ী। করোনা মহামারিতে তারা যেন সচেতনতার এক বিশাল নজির গড়লেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, যে যেখানে আছেন সেখানেই থেকে যান। তাই গুজরাটের সুপারি বাজারে এসে কোথাও জায়গা না পেয়ে গাড়িতেই থাকতে শুরু করেছেন দক্ষিণা কানাড়া জেলার পুট্টুরের ওই দুই ব্যবসায়ী। গাড়িই ঘর, গাড়িতেই বিছানা, গাড়িতেই কাটছে তাদের দিনরাত।

হুসেন জানান, 'স্থানীয় এক সমাজসেবী সংস্থার কর্ণধার কাসাফ সায়েদ প্রতিদিন আমাদের খাবার আর ওষুধপত্র দিয়ে যাচ্ছেন। আমরা এলাকায় কোনও হোটেল খুঁজে পাইনি। ফলে এতদিন গাড়ির ভিতরেই ঘুমাচ্ছি। স্থানীয় এক হোটেলের শৌচালয় ব্যবহার করার অনুমতি পেয়েছি। অনেক মানুষের কাছেই সাহায্য চেয়ে আবেদন জানিয়েছি, কিন্তু কোনও লাভ হয়নি। এখন শুধু প্রশাসনই ভরসা তারা অনুমতি দিলে বাড়ি ফিরতে পারব।'

সারাদিন গাড়িতে থাকলেও খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছে তাদের। এভাবে দিন কাটানো অসহনীয় হয়ে উঠছে তাদের জন্য। তাই স্থানীয় প্রশাসনের কাছে তারা আবেদন জানিয়েছেন, যেভাবে হোক তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে।

জানা যায়, দুই ব্যবসায়ী আশিক হুসেন ও মোহম্মদ থাকিন ২০ মার্চ বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু গুজরাটের সুপারি বাজারে পৌঁছনোর আগেই ২১ মার্চ তাদের আটকে দেওয়া হয়। এরপর লকডাউন জারি হলে তারা বাড়িও ফিরে যেতে পারেননি।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা