আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ দেয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক :

করোনাভাইরাস মহামারিতে ‘মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ’ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই যুক্তি দেখিয়ে ডব্লিউএইচও-কে অর্থ দেয়া বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি লিখেছে, নিজের দেশেই করোনা মহামারি মোকাবিলা নিয়ে সমালোচনার মুখে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তা সত্ত্বেও তিনি হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় মারাত্মক অব্যবস্থাপনা রয়েছে। তারা করোনা ভাইরাসের বিস্তার ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। তাই তাদেরকে তহবিল দেয়া বন্ধ করতে আমার প্রশাসনকে নির্দেশ দিচ্ছি। তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাই তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত।

চীনের উহানে যখন করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হলো, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
"ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) যদি বিশেষজ্ঞদের দিয়ে চীনের পরিস্থিতি যাচাই করতো এবং চীনের অস্বচ্ছতা প্রকাশ করে দিতো, তাহলে প্রাদুর্ভাব উৎসতেই নিয়ন্ত্রণ করা যেতো, মৃত্যুও অনেক কম হতো।"

"তা না করে ডব্লিউএইচও চীনের সরকারের কার্যক্রমকে সমর্থন দিয়েছে।"

এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অঙ্কের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে যুক্তরাষ্ট্র দিয়েছে ৪০ কোটি ডলার - যা ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫%।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে সেখানে চীনের অবদান ছিল ৭.৬ কোটি ডলার এবং স্বপ্রনোদিত অনুদান ১ কোটি ডলার।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার লক্ষ্যে মার্চ মাসে সাড়ে ৬৭ কোটি ডলারের আবেদন করেছে তারা এবং আরো ১০০ কোটি ডলারের আবেদন করতে যাচ্ছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র লকডাউন থাকবে কতদিন?হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট জানান যে যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করার পরিকল্পনা 'প্রায় চূড়ান্ত' হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা