আন্তর্জাতিক

কণ্ঠস্বরে করোনা পরীক্ষা 

আন্তর্জাতিক ডেস্ক:

কণ্ঠস্বরের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত কি না তা যাচাই করবে একটি অ্যাপ।

সম্প্রতি ইসরায়েলের ‘স্টার্ট-আপ নেশন সেন্ট্রাল’ নামের একটি সংস্থা ‘দি শিল্ড’ এই অ্যাপটি তৈরি করেছে। এরইমধ্যে তথ্য-প্রযুক্তি সংস্থার ১০ শতাংশ কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের ওপর তারা এই অ্যাপটির মাধ্যমে পরীক্ষাও চালিয়েছেন।

গবেষণায় দেখা গেছে, কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার কণ্ঠস্বর এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দেখে বোঝা যাবে তিনি করোনায় সংক্রামিত কি না।

ইতোমধ্যে ইসরায়েলে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। স্টার্ট-আপের তরফে বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের ওপরও পরীক্ষা চালানো হয়েছে।

গবেষণায় ওই সব রোগীর শ্বাস-প্রশ্বাসের গতিবিধি এবং কণ্ঠস্বরের উল্লেখ্যযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। করোনা আক্রান্ত রোগীদের সব তথ্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে। যাতে পরবর্তীকালে ওই তথ্যের ওপর ভিত্তি করে সহজেই বোঝা যায় যে, অন্য কোনও ব্যক্তি এ মারণ ভাইরাসে সংক্রামিত হয়েছেন কি না।

শুধু তাই নয়, এ অ্যাপের মাধ্যমে যে কেউ তার কণ্ঠস্বর রেকর্ড করে গবেষকদের কাছে পাঠাতে পারবেন।

সেটি পরীক্ষা করে গবেষকরা জানিয়ে দেবেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কি না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

২৬ বছর বিনা বেতনে শিক্ষকতা, তবু এমপিও নেই

প্রতিদিন সকালে মাদরাসায় আসেন তারা। নিয়মিত ক্লাস নেন, শিক্ষার্থীদে...

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও মৃত্যু, ভর্তি ৫২

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগ...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা