আন্তর্জাতিক

করোনায় নকল ওষুধের রমরমা ব্যবসা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস চিকিৎসায় এখন পর্যন্ত কার্যকর ওষুধ আবিষ্কার হয়নি। কিন্তু উন্নয়নশীল দেশগুলোতে চিকিৎসায় কার্যকর দাবি করে নকল ওষুধের রমরমা ব্যবসা হচ্ছে। এমনটাই জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এসব ওষুধ সেবনে ‘গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া’ দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানহীন ও ভেজাল এসব ওষুধ সেবনে ‘আরেক মহামারী’ দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী এক প্রতিবেদনে বলা হয়, আফ্রিকায় এ ধরনের অনেক ভুয়া ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

বিশ্বে ওষুধের সবচেয়ে বড় দুই যোগানদাতা চীন ও ভারত লকডাউনে থাকায় চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার ফলে বিপজ্জনক ভেজাল ওষুধের রমরমা বাড়ছে।

গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘোষণার সপ্তাহেই মাত্র সাত দিনে ৯০টি দেশ থেকে এক কোটি ৪০ লাখ ডলার মূল্যের ভেজাল ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য জব্দ এবং ১২১ জনকে গ্রেপ্তার করে ইন্টারপোলের বৈশ্বিক ফার্মাসিউটিক্যাল অপরাধ দমন ইউনিট।

মালয়েশিয়া থেকে মোজাম্বিক পর্যন্ত পুলিশ কর্মকর্তারা লাখ লাখ নকল মাস্ক, ভুয়া ওষুধ জব্দ করেন, যেগুলোর অনেকগুলোকে দাবি করা হয় করোনাভাইরাস উপশমকারী হিসেবে।

ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেন, “জনস্বাস্থ্য সংকটের সময়ে এ ধরনের ভেজাল ওষুধের অবৈধ ব্যবসা মানুষের জীবনের প্রতি চূড়ান্ত অবজ্ঞার প্রমাণ দেয়।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধের ৩০ বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভেজাল মেডিকেল পণ্য নিয়ে কাজ করা দলের সদস্য পেরনেট বোরদিলিয়ন স্টেভ বলেন, “এসবের ক্ষেত্রে (ভোজল ওষুধ) সবচেয়ে ভালো যে ঘটনা ঘটে তা হল যে রোগ নিরাময়ের জন্য ওষুধটি সেবন করা হচ্ছে সেজন্য তা কোনো কাজে দিচ্ছে না।

“তবে খারাপ ঘটনার ক্ষেত্রে সেগুলো দেহের ক্ষতি করবে। কারণ সেগুলোতে বিষাক্ত কিছু দেওয়া হয়ে থাকতে পারে।”

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শঙ্কা কাটিয়ে দুবাই যাচ্ছেন নাজমুল

শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলের সঙ্গে যুক্ত হচ্ছেন...

বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা,সবার ওপরে দিল্লি

বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণে...

পরীক্ষার আগেই কুকুর শনাক্ত করবে ক্যানসার!

রক্ত পরীক্ষা, বায়োপসি কিংবা স্ক্যানের আগেই মানুষের নিঃশ্বাসের গন্...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা