আন্তর্জাতিক

বিশ্বজুড়ে আশার আলো তিন লাখের বেশি মানুষের সুস্থতা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে করোনাভাইরাসের থাবার মধ্যেও আছে একটা সুখবর। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেলেও আশার কথা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ।

করোনা নিয়ে প্রতিনিয়ত সংবাদ প্রকাশকারী আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ খবর জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বে ৩ লাখ ১৬ হাজার ৮৫৬ জন মানুষ প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। প্রতিদিন এই সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর খুব দ্রুতই এটি ছড়িয়ে পড়ে সমগ্র চীনে। এরপর সেখান থেকে গোটা বিশ্বে।

চীন থেকে ভাইরাসটি ছড়ালেও এর প্রভাবে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশসমূহ।

বিশ্বে করোনা থেকে সবচেয়ে বেশি সেরে ওঠার ঘটনা ঘটেছে চীনে। দেশটিতে এখন পর্যন্ত ৭৭ হাজার ২৭৯ জন প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে।

তালিকার দ্বিতীয়তে রয়েছে স্পেন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছে ৪৮ হাজার ২১ জন।

আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানিতে সুস্থ হয়েছে ৩৬ হাজার ৮১ জন। মধ্যপ্রাচ্যের ইরানে করোনা থেকে সুস্থ হয়েছে ২৭ হাজার ৩৯ জন।

করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী ঘটা দেশ ইতালিতে সুস্থ হয়েছে ২৪ হাজার ৩৯২ জন।

এছাড়া সবচেয়ে বেশি আক্রান্তের শিকার যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছে ২১ হাজার ৭১১ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা