আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় হুমকির মুখে সমগ্র বিশ্ব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে নাজেহাল গোটা বিশ্ব। এই ভাইরাসে সংক্রামিত হচ্ছে একের পর এক দেশ। এমন অবস্থায় ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে ‘নজিরবিহীন হুমকি’র মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।

মার্কিনীদের নিষেধাজ্ঞার কারণে কোন প্রকার লেনদেন করতে পারছে না ইরান, যার ফলে তেহরানের পক্ষে করোনাভাইরাস মোকাবিলার প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করা সম্ভব হচ্ছে না। হামানে বলেন, এ অবস্থায় করোনাভাইরাস মোকাবিলার কাজে ইরান পিছিয়ে পড়লে তাতে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এমন অবস্থায় আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজকে চাপ প্রয়োগের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস গেব্রেইয়েসাসের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন জেনেভায় নিযুক্ত ইরানির রাষ্ট্রদূত ইসমাঈল বাকায়ি হামানে। চিঠিতে তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে মারাত্মক কষ্ট পাচ্ছে। তিনি বিষয়টিকে ‘মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করেন।

জেনেভায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে বলেন, বিশ্বের দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন বিশ্বের সবগুলো দেশের উচিত তা মেনে চলা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি এক বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার এই সময়ে বিভিন্ন দেশের ওপর বহাল থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি হয়ে পড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা