আন্তর্জাতিক
করোনাভাইরাস

বিশ্বে একদিনে সর্বোচ্চ প্রায় তিন হাজার প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর একদিনে এত মৃত্যু দেখেনি পৃথিবীবাসী। গতকাল ২৪ ঘন্টায় মারা গেছে ২ হাজার ৭৫৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ১৯০ জন। যা একদিনে সবচে বেশি আক্রান্তের সংখ্যাও এটি।

গত ২৪ ঘণ্টায় সবচে বেশি মরা গেছে ইতালিতে ৯১৯ জন। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এবং বিশ্বের যেকোন দেশের একদিনের মৃত্যুর সংখ্যার চেয়েও বেশি। এ নিয়ে দেশটিতে মারা গেছে মোট ৯ হাজার ১৩৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬ হজার। আক্রান্তের দিক দিয়ে ছাড়িয়ে গেছে চীনকে। ইতালিতে মোট আক্রান্ত হয়েছে প্রায় ৮৭ হাজার।

করোনায় আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে প্রায় ৯৭ হাজার। গত ২৪ ঘন্টায় মারা গেছে ১৮২ জন। মোট মৃত্যু হয়েছে এক হাজার ৪৭৭ জনের।

ইতালির পর সবচে বেশি মারা গেছে স্পেনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬৯ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৩৪ জনের।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে মারা গেছে ২৯৯ জন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৫ জনের। ফ্রান্সেও দিনদিন বাড়ছে মৃতের সংখ্যা।

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় মারা গেছে ১৮১ জন, নেদারল্যান্ডে ১১২ জন, বেলজিয়ামে ৫৯ জন, জার্মানিতে ৫৪ জন, সুইজারল্যান্ড ৩৯ জনের মৃত্যু হয়েছে।

ইরানে নতুন করে মারা গেছে ১৪৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩২৮ জনে।

করোনা পরিস্থিতি কোনভাবেই মোকাবেলা করতে পারছে না ইউরোপের দেশগুলো। করোনাভাইরাসের কাছে ব্যর্থ তাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা