আন্তর্জাতিক

করোনা আতঙ্কে কলম্বিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ২৩

ইন্টারন্যাশনাল ডেস্ক:
কলম্বিয়ার রাজধানী বোগোটার অন্যতম বৃহৎ একটি কারাগারে করোনাভাইরাস আতঙ্কে ভয়াবহ দাঙ্গায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৮৩ জন। কর্তৃপক্ষ বলছে, বন্দীরা কারাগার ভেঙে বেরিয়ে আসার চেষ্টাকে কেন্দ্র করে এই দাঙ্গার সূত্রপাত ঘটে।

দেশটির বিচারবিষয়ক মন্ত্রী মার্গারিটা ক্যাবেলো বলেছেন, দাঙ্গায় ৮৩ বন্দি আহত হয়েছেন। কারাগারে অতিরিক্ত বন্দি ও নাজুক চিকিৎসা ব্যবস্থার কারণে করোনার প্রাদুর্ভাব কারাগারে মারাত্মক আকার ধারণ করতে পারে; এমন আশঙ্কা থেকে বন্দিরা বিক্ষোভ করেন।

কারাগারের এই দাঙ্গার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির বিচারবিষয়ক মন্ত্রণালয়। বিচারবিষয়ক মন্ত্রী ক্যাবেলো বলেছেন, দাঙ্গায় আহত ৩২ বন্দি ও সাত নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নিরাপত্তারক্ষীদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি দাবি করেন, কারাগারের এই সহিংসতা পূর্বপরিকল্পিত। কারণ দেশের ১৩টি কারাগারে একই সময়ে বিক্ষোভ করেছেন বন্দিরা। কারাগারের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে করোনার বিস্তারের শঙ্কার যে অভিযোগ উঠেছে তা প্রত্যাখ্যান করে এই মন্ত্রী বলেন, কারাগারের স্যানিটারি ব্যবস্থা অস্বাস্থ্যকর নয়। কারাগারে এখন পর্যন্ত কোনও বন্দি কিংবা কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি।

কলম্বিয়ার মোট ১৩২টি কারাগারে ৮১ হাজার বন্দির ধারণক্ষমতা রয়েছে। কিন্তু বর্তমানে দেশটির এসব কারাগারে বন্দি রয়েছেন এক লাখ ২১ হাজার। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন এবং মারা গেছেন দু'জন। মঙ্গলবার থেকে দেশজুড়ে ১৯ দিনের কোয়ারেন্টিন শুরু হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা