আন্তর্জাতিক

করোনা প্রতিরোধে ভারতে ‘জনতা কারফিউ’

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে `জনতা কারফিউ' ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯ মার্চ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮ টায় করোনা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেে এই কারফিউ জারির ঘোষণা দেন মোদি।

দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘‘রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব মানুষকে জনতা কারফিউ পালন করতে হবে। এ সময় কেউ বাড়ি থেকে বের হবেন না। নিজেদের বাড়িতে থাকবেন। জনগণের জন্য জনতা কারফিউ। আগামী শুক্র ও শনিবার এই নিয়ে প্রচার করুন।’’

ভারতীয় প্রধানমন্ত্রী বললেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়াবহ পরিস্থিতি। মানবসভ্যতা সংকটে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।’

ভাষণে মোদি বলেন, করোনা আতঙ্কের মুখোমুখি হয়েছে ১৩০কোটি ভারতীয়। প্রত্যেক ভারতীয় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন। কিন্তু গত কয়েকদিনে এটা মনে হয়েছে যে, আমরা এই সঙ্কটে আক্রান্ত হয়েছি। মহামারিতে আমরা এখনও নিরাপদ আছি, এমন চিন্তা-ভাবনা করাটা ভুল। আমাদের প্রত্যেক ভারতীয়র সতর্ক হওয়া উচিত।

ভারতে প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন অন্তত চারজন। এখন পর্যন্ত বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনে এই ভাইরাসে সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে এলেও বিশ্বজুড়ে আক্রান্ত এবং প্রাণহানির সংখ্যা বাড়ছে।

চীনের পর ইতালিতে করোনায় সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৭৮ জন।

এরপর তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ২৮৪ জন মারা গেছেন ইরানে। অন্যদিকে, স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ৭৬৭ জনের প্রাণহানি ঘটেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা