আন্তর্জাতিক
করোনা ভাইরাস

আক্রান্তের সংখ্যা কমলেও থামছে না মৃত্যুর মিছিল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা ভাইরাস নামে পরিচিত কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের হুবেই প্রদেশে এক দিনে নতুন রোগীর সংখ্যা কমে এলেও থামেনি মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৮ জনে। যাদের মধ্যে ১০ জন ছাড়া বাকি সবার মারা গেছেন চীনে।

রয়টার্স জানিয়েছে, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটির মূল ভূখণ্ডে ৩৯৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৭৪৯ জন। গত ২৫ জানুয়ারির পর আজই সবচেয়ে কম নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ পর্যান্ত চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭৬ জনে। আর অন্তত ২৮টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়ে গেছে।

জাপানের উপকূলে নোঙ্গর করে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের আক্রান্ত যাত্রীদের মধ্যে অশিতীপর এক নারী ও এক পুরুষের মৃত্যুর খবর জানিয়েছে এনএইচকে টেলিভিশন।

আগের দিন ইরানে মৃত্যু হয় আরও দুইজনের। যাদের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)মহাপরিচালক ইথিওপিয়ার টেডরস আধানম গেব্রিয়াসেস বলেছেন, যেকোনো সন্ত্রাসবাদী পদক্ষেপের চেয়েও শক্তিশালী হতে পারে ভাইরাসটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা