আন্তর্জাতিক

আবারও আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আশরাফ গনি

ভোটগ্রহণের প্রায় পাঁচ মাস পরে আশরাফ গনিকে আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দেশটির নির্বাচন কমিশন ঘোষণা করে, গত ২৯শে সেপ্টেম্বরের নির্বাচনে গনি পেয়েছেন ৫০.৬৮ শতাংশ ভোট। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ শতাংশ ভোট। আবদুল্লাহর কাছ থেকে ভোট-কারচুপির অভিযোগ ওঠায় ফল ঘোষণায় বিলম্ব হয়।

অর্থনীতিবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া আশরাফ গনির জন্ম ১৯৪৯ সালে৷ ১৯৭৭ সালে দেশ ছাড়ার পর দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। চাকরি করেছেন বিশ্বব্যাংকেও। ২৪ বছর বিদেশে কাটিয়ে দেশ পুনর্গঠনের স্বপ্ন নিয়ে দেশে ফেরার পর তিনি যোগ দেন রাজনীতিতে৷

তালেবান শাসনের অবসানের পর আফগানিস্তানের প্রথম অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আশরাফ৷ ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি হামিদ কারজাই সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন৷ ওই সময়ে নতুন মুদ্রা চালু করে, কর ব্যবস্থার সংস্কার করে এবং দাতাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে তিনি আলোচনায় আসেন৷

২০০৯ সালের নির্বাচনে আশরাফও অংশ নিয়েছিলেন৷ কিন্তু সেবার তিনি ভোট পেয়েছিলেন মাত্র ৩ শতাংশ৷ তবে ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন বিজয়ী হন গনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা