আন্তর্জাতিক

ইসরাইল সীমান্তে কাসেম সোলাইমানির মূর্তি স্থাপন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লেবানন-ইসরায়েল সীমান্তে ইরানের কুদস ফোর্সের প্রয়াত নেতা কাসেম সোলাইমানির একটি মূর্তি স্থাপন করেছে লেবাননের যোদ্ধ গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) লেবাননের দক্ষিণাঞ্চলে উন্মুক্ত করা হয়েছে ওই মূর্তিটি। হিজবুল্লাহ দাবি করে ফিলিস্তিনের স্বাধীনতা আসন্ন। সোলাইমানির মূর্তি তাদের সেই বিবেচনাকে ফুটিয়ে তুলেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, লেবাননের মারুন আল রাস গ্রামে কাসেম সোলাইমানির প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এটি নির্মাণ করেছে ইরান সমর্থিত লেবাননি সংগঠন হিজবুল্লাহ।

প্রতিকৃতিতে ইসরায়েলের দিকে আঙুল তাক করে রেখেছেন সোলাইমানি, যার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুদস ফোর্সের সামরিক প্রস্তুতির বিষয়টি বোঝানো হয়েছে। ইসরায়েল সীমান্তে এই প্রতিকৃতি উন্মোচনের ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে।

সোলাইমানির স্মরণে প্রতিকৃতি যেখানে স্থাপন করা হয়েছে সেখানে চালু হয়েছে একটি জাদুঘরও। এটির নাম ‘প্রতিরোধ জাদুঘর’। ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামের সংশ্লিষ্ট সবকিছু এখানে রাখা আছে।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন ড্রোন হামলায় নিহত হন। তিনি কুদস ফোর্সের প্রধান ছিলেন। এই ফোর্সের কাজ হলো- ইরানের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে অপারেশন পরিচালনা করা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা