ফিচার

তবুও তৃপ্তির একখানি পর্দা ‘হাগ টানেল’

ফিচার ডেস্ক :

বিশ্ব করোনা মহামারির এই সময়ে করোনা থেকে বাঁচতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন।

কিন্তু ভালোবাসার টানে এই সময় কেউ প্রিয়জনকে জড়িয়ে ধরতে চাইলেও পারছে না। কারণ অদৃশ্য এক ভাইরাসে তটস্থ সবাই।

এমনই এক করুণ সময়ে দক্ষিণ ব্রাজিলের একটি বৃদ্ধাশ্রমের প্রবীণ ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে ‘হাগ টানেল’ বা ‘আলিঙ্গন সুড়ঙ্গ’।

এর মধ্য দিয়ে প্রবীণরা তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করে জড়িয়ে ধরার সুযোগ পাচ্ছেন। যেন কত কাছে, তবুও যেন মন খুলে ছুয়ে দেখার সে সৌভাগ্য কারো নেই।

এই সুড়ঙ্গের মধ্য দিয়েই প্রবীণরা তাদের ছেলে-মেয়ে, নাতি কিংবা ভাই-বোনসহ আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করছেন ও জড়িয়ে ধরে অনেকটাই মানসিকভাবে প্রশান্তি পাচ্ছে। যেন দুধের স্বাদ ঘোলে মেটানো।

হাগ টানেলের এই ধারণাটি গত মাসে মা দিবসের পরপরই চালু হয়। সেখানকার বৃদ্ধারা মা দিবসেও যখন নিজেদের সন্তানদের জড়িয়ে ধরতে পারেননি তখন থেকে তারা বিমর্ষ হয়ে পড়েন। এর পরই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ এই নয়া কৌশল বের করেন।

বৃদ্ধাশ্রমের লুসিয়ানা ব্রিটো বলেন, আমরা মা দিবসে লক্ষ্য করি তারা সন্তানদেরকে জড়িয়ে না ধরতে পেরে মর্মাহত হচ্ছেন। আমরা ভেবেছিলাম, যদি কোনো উপায়ে আত্মীয়দের সঙ্গে তাদের আলিঙ্গনের ব্যবস্থা করে দেয়া যেত তাহলে ভালো হত। এরপর এ ব্যবস্থা করা হয়। আর আমাদের এই উদ্যোগে এখন সবাই খুশি।

ব্রিটেন আরো বলেন, ‘আলিঙ্গনের সুড়ঙ্গ এর ধারণাটি একটি ভাইরাল ভিডিও থেকে এসেছে। যেখানে মার্কিন এক নারী তার মাকে জড়িয়ে ধরার জন্য একটি প্লাস্টিকের পর্দা তৈরি করেছিলেন।

এই হাগ টানেলে চারটি ছিদ্রযুক্ত বাহু রয়েছে। একটি বৃহৎ প্লাস্টিকের শীট রয়েছে। যাতে দুই পাশের ব্যক্তিরা সুরক্ষিত থাকেন। পলিথিনের এপাশ ও ওপাশ থেকে দুজন ব্যক্তিই কথা বলতে ও জড়িয়ে ধরতে পারবেন।

বৃদ্ধাশ্রমে বসবাসরত ৮১ বছর বয়সী অবসরপ্রাপ্ত এরাল্ডো কুইন্টানা বলেন, এটি একটি দুর্দান্ত আবিষ্কার। সত্যিই আমরা প্রিয়জনদের সংস্পর্শে না আসায় আরো অসুস্থ হয়ে পড়ছিলাম।

তিনি বলেন, এই উপায়ের মাধ্যমে এখন আমরা প্রিয়জনদের জড়িয়ে ধরে মানসিকভাবে হালকা হতে পারছি। সূত্র: সিএনএন

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা