ফিচার

একটা ছাগল ও সাহেরা খাতুনের সফলতার গল্প

সিদ্দিক আলম দয়াল,গাইবান্ধা

এক সময়ের চরম অভাব আর দারিদ্রতা দমিয়ে রাখতে পারে নি সাহেরা খাতুনকে। পরিশ্রম দিয়ে দারিদ্রতাকে জয় করার দৃষ্টান্ত দেখিয়েছেন সাহেরা খাতুন।

ছাগল পালন করে অল্প সময়েই জীবনের রং বদলে দিয়ে সাফল্যের মুখ দেখেছেন তিনি। একটি ছাগল থেকে হয়েছেন কয়েক লক্ষ টাকার মালিক। তাই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি এখন এলাকার অনেকের কাছে একটি উদাহরণ। তার এই সফলতা দেখে খুশী গ্রামবাসীরা।

ভাষারপাড়ার নদীর বাঁধে আশ্রিত জামিল উদ্দিন বলেন ,আমিও নদীভাঙ্গা মানুষ । কাজ করে নিজের পায়ে দাড়াতে পারিনি । কিন্তু তার গ্রামের আরেক বাসিন্দা সাহেরা বেগমের কথা গর্ব করে বলেন। বলেন গাইবান্ধার সদর উপজেলার বাগুড়িয়া গ্রামের সাহেরা খাতুন। স্বামীর নাম সাহেব আলী। ১৯৯৬ সালে ব্রহ্মপুত্র নদী ভাংগনে তার ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হলে তিন সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন বন্যা নিয়ন্ত্রন বাঁধে। চরম দারিদ্রতার মধ্যে দু তিন দিন পর একবেলা খেয়ে না খেয়ে দিন যাচ্ছিল তার। সে সময় অন্যের জমিতে দিন মজুরীর কাজ করে একটি ছাগল ক্রয় করেন।

বুক ভরা আশা নিয়ে ছাগলটিকে পরম মমতায় লালন পালন করেন। মাত্র ৬ মাস পর ছাগলের ৩ টি বাচ্চা হয়। এক সময় এই চারটি ছাগল থেকে ৩ বছরে ২০টি ছাগলের মালিক হয়ে যান সাহেরা। তারমধ্যে খাসির পরিমান প্রায় অর্ধেক। তার স্বপ্ন সত্যি হতে থাকে। এভাবেই আস্তে আস্তে ছাগল বিক্রি করে তিনি বেশ মুনাফা পেতে থাকেন। হাতে জমতে থাকে টাকা। সেই টাকায় সাহেরা খাতুন তার স্বামী সাহেব আলীকে করে দিয়েছেন মনোহারী দোকান। দোকানেরে আয় আর ছাগল বিক্রি থেকে সংসার খরচের পর ছেলে মেয়েদের পড়ালেখা করিয়েছেন।

গিদারী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইদু বলেন, এখন আর তার কোন কষ্ট নেই । সাহেরা খাতুনের ছাগল খামার, ৪ টি গরু , বাগুড়িয়া বাজারে একটি দোকান হয়েছে। আবাদী জমি কিনেছেন। শুধুমাত্র ছাগল পালন করেই জায়গা কিনে ১৪ লক্ষ টাকা দিয়ে বাড়িও করেছেন , কিনেছেন সোলার আলো। ছেলেমেয়েদের বড় করে মানুষ করেছেন। তারাও এখন কাজ করে আয় রোজগার করে। সাহেরা খাতুনকে এখন আর না খেয়ে থাকতে হয় না। অন্যের জমিতে মজুরী খাটতে হয়না। এখন তিনি আগের চেয়ে ভালো আছেন। হয়েছেন স্বাবলম্বী ।

সাহেরা খাতুন তার সফলতা নিয়ে বলেন , একসময় আমি ভাত দেখিনি চোখে, খেয়ে না খেয়ে দিন কেটেছে। অন্যের জমিতে মজুরী খেটে একটি ছাগল কিনেছিলাম। সেই ছাগল থেকেই আমার আজ অনেক উন্নতি হয়েছে। এখন আমি সবাইকে নিয়ে ভালো আছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা