সারাদেশ
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস

শরণখোলায় বৃক্ষরোপণ ও র‌্যালি অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস-২০২৬ পালিত। ‘দূর্যোগ সহনশীলতা শুরু হোক নিজের ঘর থেকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিডিডি এর সহযোগিতায় এবং উপকূলীয় যুব নেতৃত্বাধীন সংগঠন কোস্ট ইয়ুথ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার আর,কে,ডি,এস সম্মিলিত পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে বিদ্যালয়ে প্রাঙ্গণে র‌্যালি শেষে আলোচনা ও সচেতনতা মূলক সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ সেলিম। কোস্ট ইয়ুথ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডিডি এর প্রকল্প কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, মনিটরিং অফিসার প্রতিক কুমার, আ্যডভোকেসি অফিসার সুচনা ইতি, ফিল্ড ফ্যাসিলেটেটর সুমি আক্তার, আরিফা আক্তার, সেলিম হোসেন এবং কোস্ট ইয়ুথ এর সদস্যবৃন্দ।

এ সময় শিক্ষার্থীদের নিয়ে দূর্যোগ পুর্ব প্রস্তুতি শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচ্য বিষয়সমূহ নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা