সারাদেশ
বিশ্ব শিক্ষক দিবস

মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক রংপুরের মাওলানা ইনামুল

রংপুর প্রতিনিধি

বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠক( রংপুর বিভাগ) হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছেন রংপুরের বিশিষ্ট শিক্ষক নেতা, কেল্লাবন্দ আদর্শ বহুমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাঃ ইনামুল হক মাজেদী। শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতিতে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

গত ৮ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদ্‌যাপন অনুষ্ঠানে তাঁর হাতে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সনদে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি এবং সংগঠনটির অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী লালচাঁদপুর খায়রুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মরহুম মাওলানা আবু জাহেদ মো: আব্দুল মাজেদের সন্তান। বর্তমানে তিনি রংপুর মহানগরীর সিও বাজার এলাকার কেল্লাবন্দ আদর্শ বহুমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতা ও প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা আহ্বায়ক, রংপুর বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রংপুর জেলা ওলামা দলের আহ্বায়ক, বাংলাদেশ স্কাউট রংপুর জেলার সহকারী কমিশনার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট রংপুরের আজীবন সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।

দীর্ঘদিন ধরে তিনি শিক্ষক সংগঠনের কার্যক্রমের পাশাপাশি রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

তার এ সম্মাননা অর্জনে রংপুর জেলা ও মহানগরীসহ বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে ভবিষ্যতেও শিক্ষক সমাজের কল্যাণ এবং শিক্ষার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

ইমরান খানের দলের লংমার্চ ঠেকাতে তেড়েফুঁড়ে নেমেছে পাকিস্তান সরকার

পাকিস্তানে রাজনৈতিক পারদ তুঙ্গে: লংমার্চের ডাক পিটিআইর মুখ্যমন্ত্রীর, খাইবার...

গাইবান্ধায় বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

গাইবান্ধার নশরতপুরে সচেতনতামূলক আলোচনা সভা ও বিনাম...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা