সারাদেশ
ঢাকা বিভাগীয় কমিশনার

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। যুবসমাজ, কিশোর ও শিশুরাই আগামীর দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তারা যেন কোনোভাবেই অপকর্মে জড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।'

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উপলক্ষে নবনির্মিত লাইব্রেরি 'অ্যাথেনিয়াম' উদ্বোধন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন - ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে নান্দনিক অ্যাথেনিয়াম লাইব্রেরিটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এক মত বিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষকদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, ‘স্কুলে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। সময়মতো বিদ্যালয়ে আসতে হবে। একই সঙ্গে যার যে দায়িত্ব, নিজ নিজ অবস্থান থেকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই আমাদের সমাজ ও দেশের উন্নতি সম্ভব।’

তিনি বলেন, ‘জেলা প্রশাসক, ইউএনও, কৃষি কর্মকর্তা, ওসি—আমরা সবাই আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের সমস্যাগুলো দেখার জন্যই আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই যেকোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন।’

শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণকে ‘চমৎকার উদ্যোগ’ উল্লেখ করে মনিরুজ্জামান মিঞা বলেন, ‘আজকের দুটি মহৎ উদ্যোগের সঙ্গে সামিল হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, যারা এসব শিক্ষা উপকরণ ও বাইসাইকেল পাচ্ছে, তারা একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

দেশপ্রেমের চেতনা ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটি চিন্তা আমাদের সবার মধ্যে থাকতে হবে—সবার আগে বাংলাদেশ। এই ধারণা আমাদের বুকের ভেতর ধারণ করতে হবে। এই চেতনা লালন করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

সমাজের অবক্ষয় ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আমাদের সমাজে মাদক ও শিশু অপরাধসহ যেসব অবক্ষয়ের বিষফোড়া রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। শিশু-কিশোর ও তরুণদের পড়ালেখা ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে, যাতে তারা কোনো অপকর্মে জড়িয়ে না পড়ে।’

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা সব অপশক্তি ও অপকর্মকে পরাজিত করব। আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যের মধ্য থেকে সমাজ ও দেশের জন্য যা যা করা সম্ভব, তা করতে হবে।’

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির আহমেদ, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি খান আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে উপজেলার ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।

এ ছাড়া রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ও এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের হাতে সহশিক্ষা সহায়ক হারমোনিয়াম, গিটার ও তবলা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম রকিবুল হাসান বলেন- পর্যায়কর্মে উপজেলার সকল প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা