ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

মোঃ শাওন ( রাঙ্গাবালী, পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সজল মৃধা (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সজল উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মো. বাবুল মৃধার ছেলে।

​রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত যুবককে রাঙ্গাবালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তাঁর নানা বাড়িতে থেকে পড়াশোনা করত। মাদরাসায় যাওয়া-আসার পথে সজল তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।

​গত ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে কিশোরী নানাবাড়ির দোতলায় পড়াশোনা করছিল। এ সময় সজল বাইরে থেকে কিশোরীর মোবাইল ফোনে কল করেন এবং বসতঘরের দরজা খোলা পেয়ে কৌশলে ভেতরে প্রবেশ করে দোতলায় উঠে যান। এজাহারে অভিযোগ করা হয়, সজল বিয়ের প্রলোভন দেখিয়ে ওই রাতে এবং পরদিন সকাল পর্যন্ত কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।

​পরদিন সকালে পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে কিশোরীর সাথে সজলকে দেখতে পান। পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদে সজল প্রলোভন দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেন। পরবর্তীতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলে সজল কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কৌশলে সেখান থেকে কেটে পড়েন।

এ ঘটনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর নানি বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই রাঙ্গাবালী থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করে।

​এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, "মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে আসামি সজলকে গ্রেপ্তার করা হয় এবং রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।"
​পুলিশ আরও জানায়, ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষার পাশাপাশি ডিএনএ (DNA) পরীক্ষার প্রক্রিয়াও নেওয়া হচ্ছে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা