ছবি: সংগৃহীত
সারাদেশ

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে যায় ১১ বছরের শিশু মো. আব্দুল্লাহ। সাত দিন ধরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরার পর সোমবার টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নিয়াজ মেহেদী।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে হাজারীবাগ থানার ঝাউচর বাজার এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আব্দুল্লাহ। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরদিন ১৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা।

জিডির তদন্তভার দেওয়া হয় হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হাইকে। তদন্তের অংশ হিসেবে তিনি শিশুটির বাসা থেকে বের হওয়ার পর সম্ভাব্য চলাচলের পথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন।

ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, আব্দুল্লাহ নিজেই বাসা থেকে বের হয়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনায় গুলিস্তানে এবং পরে বাসে করে বিমানবন্দর এলাকায় পৌঁছায়।

পুলিশের তথ্যমতে, বিমানবন্দর রেলস্টেশনে গিয়ে আব্দুল্লাহ সেখানে থাকা পথশিশুদের সঙ্গে সময় কাটায়, পুকুরে গোসল করে এবং আশপাশের দোকান থেকে চেয়ে কলা, রুটি ও অন্যান্য খাবার খেয়ে দিন কাটায়। পরে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় সে।

তদন্তের এক পর্যায়ে তথ্যের ভিত্তিতে পুলিশ টঙ্গী রেলস্টেশনের পাশের এলাকায় আব্দুল্লাহর অবস্থান শনাক্ত করে। পরে সেখানে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আব্দুল্লাহকে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে নেওয়া হয়। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ জানায়, নিখোঁজ হওয়ার দিন সকালে পড়ালেখার বিষয় নিয়ে তার বাবা তাকে বকাঝকা করেন। এতে রাগ করে বিকেলে কাউকে কিছু না জানিয়ে নিজেই বাসা থেকে বের হয়ে যায়।

পুলিশ আরও জানায়, প্রায় দুই মাস আগেও একইভাবে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়েছিল আব্দুল্লাহ। পরে জানা যায়, সে একাই মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। সব মিলিয়ে নিজের ইচ্ছায় তার বাসা ছাড়ার ঘটনা এবারসহ তিনবার হয়েছে।

পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় হাজারীবাগ থানার জিডি নম্বর-১৩১১, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬-এর ভিত্তিতে তাকে বাবা মো. আমজাদ শেখের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা