ছবি: সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

নিজস্ব প্রতিবেদক

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) কুনমিংয়ে ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরের (ইউনান এফএও) মহাপরিচালক ইয়াং শাওছেংয়ের সঙ্গে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল শাহানাজ আখতার রানুর সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।

ইউনান প্রাদেশিক পররাষ্ট্রবিষয়ক দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কনসাল জেনারেল শাহানাজ আখতার রানু দুই পক্ষের সম্পর্কের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেন। এসব খাতে পারস্পরিক যোগাযোগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইউনান এফএওর মহাপরিচালক ইয়াং শাওছেং নবনিযুক্ত কনসাল জেনারেলকে অভিনন্দন ও স্বাগত জানান। তিনি জানান, গত বছর ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চলতি বছরও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে আরও অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সারি নির্ধারিত কনস্যুলার অধিক্ষেত্রে স্থানান্তরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

দুই পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং বাংলাদেশ ও ইউনান প্রদেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়াতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়।

উল্লেখ্য, শাহানাজ আখতার রানু গত ১২ আগস্ট কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা