জাতীয়
চীনাদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত

করোনার সঙ্গে চীনে এবার বার্ড ফ্লু

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা ও গণপরিবহন বন্ধ করেও এ ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকানো যাচ্ছে না, আটকানো যাচ্ছে না অন্য দেশে ছড়িয়ে পড়ার ঘটনা।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার একদিনেই নতুন করে ২ হাজার ৫৯০ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাতে চীনে এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮০ জনে। আরও ৪৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে চীনে এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে। চীনের বাইরে প্রথম এ ভাইরাসে মৃত্যুর খবর এসেছে ফিলিপিন্স থেকে, তিনি চীনেরই একজন নাগরিক।

আর করোনা ভাইরাসের চিকিৎসা দিতেই হিমশিম খাচ্ছেন চীনা চিকিৎসকরা। এরই মধ্যে চীনের হুনান প্রদেশে আতঙ্ক আরও বাড়িয়েছে বার্ড ফ্লু।
শনিবার চীনের কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের এক খামারে বার্ড ফ্লু সৃষ্টিকারী এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। ওই খামারের প্রায় আট হাজার মুরগির অর্ধেকেরও বেশি ইতোমধ্যেই বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে মারা গেছে।

এদিকে করোনা ভাইরাসের কারণে চীন ও বাংলাদেশের মধ্যে সাময়িকভাবে চীনা নাগরিকদের যাতায়াত নিয়ন্ত্রণ করতে চায় সরকার। এ লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা নিয়ম করেছি, এখানে যেসব চীনা নাগরিক কর্মরত আছেন, তারা যেন এখন চীনে না যান। একইভাবে যারা চীন থেকে আসেন, তাদের অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তারা আসতে হলে ভিসা নিয়ে আসতে হবে এবং ভিসা আবেদনের সঙ্গে একটি মেডিক্যাল সার্টিফিকেট দিতে হবে। এটি সাময়িক, আমরা চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছি। এতে তাদেরও কোনও আপত্তি নেই। আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করতে চাইছি। আমরা তাদের অনুরোধ করেছি, তাদের প্রকল্পে চীন থেকে নতুন লোক নিয়োগ না দিলে ভালো হয়।

বাণিজ্যিক ক্ষেত্রে এটি কোনও সমস্যা হবে কিনা, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক। এর কোনও প্রভাব বাণিজ্যে পড়বে না।’ এরইমধ্যে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় ফেরত নিয়ে আসা হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে তিনি জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা