জাতীয়

চলতি মাসেই চূড়ান্ত হবে মুজিববর্ষের পরিকল্পনা

ঢাবি প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা এ মাসেই চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির চতুর্থ সভা শেষে এ তথ্য জানানো হয়।

১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে এর উদ্বোধনীর আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বছরব্যাপী এ আয়োজন সবার সঙ্গে পালনের জন্য আজকের এ সভা। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চূড়ান্ত করবেন। এরপরেই আনুষ্ঠানিকভাবে এ আয়োজন সম্পর্কে সবাইকে জানাতে পারবো।

তিনি আরো জানান, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন। তবে বিদেশী অতিথিদের মধ্যে সুনির্দিষ্টভাবে কারা উপস্থিত থাকবেন সেদিন, তা এখনো চূড়ান্ত হয়নি। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

এক প্রশ্নের জবাবে প্রধান এ সমন্বয়ক বলেন, ১৭ মার্চের আগেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বঙ্গবন্ধুর ৭ই মার্চে আলাদা আলাদা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া, এবারের বইমেলা এরইমধ্যেই বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। সে সঙ্গে আগামী বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলাও বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে।

এ সময় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আগামী ২৫ জানুয়ারি জাতীয় কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে জানান।

সভার সদস্য সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সারাদেশে এ আয়োজন ছড়িয়ে দিতে এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, যেন একসঙ্গে সবাই এ আয়োজনে সম্পৃক্ত হতে পারেন।

অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী জানান, ঢাকাসহ সারাদেশে ১০০টি ক্যামেরার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী আয়োজন সরাসরি সম্প্রচার করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানস্থল জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১৮টি, রাজধানীর ১৮টি স্থানে ১টি করে এবং ৬৪ জেলায় একটি করে ক্যামেরা থাকবে । একই সঙ্গে দেশের বাইরেও এ আয়োজন ছড়িয়ে দেয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রনায়িকা কবরী, কবি মুহম্মদ নুরুল হুদা, কথাসাহিত্যিক আনিসুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ক্রিকেটার সাকিব আল হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, বিটিভির মহাপরিচালক হারুন উর রশিদ প্রমুখ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা