জাতীয়

দুর্নীতির সূচকে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের: টিআইবি

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর অপরিবর্তিত থাকলেও এক ধাপ উন্নতি হয়েছে। ১৩ থেকে ১৪তম অবস্থানে গেছে বাংলাদেশ। এই তালিকার ১৮০টি দেশের মধ্যে সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৬তম।

১০০ নম্বরের মাণদণ্ডে ২০১৯ সালে বাংলাদেশের স্কোর ২৬। এর আগের বছর ২০১৮ সালে একই স্কোর ছিল।

বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের ২০১৯ সালের দুর্নীতির পরিস্থিতি পর্যাণলোচনা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল- টিআই এই সূচক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবছর বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে টিআই। এরই ধারাবাহিকতায় সিপিআই-২০১৯ প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০১৯ সালে তালিকার সর্বনিম্ন থেকে ১৮০ দেশের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ থেকে বাংলাদেশের অবস্থান ১৪৬তম; তবে পয়েন্ট একই রয়েছে।

এশিয়া প্যাসিফিকের ৩১ দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন এবং দক্ষিণ এশিয়ার ৮ দেশের মধ্যে আফগানিস্তানের পর দ্বিতীয় সর্বনিম্ন বাংলাদেশ।

পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। ৯ পয়েন্ট নিয়ে দুর্নীতি প্রথম স্থান অধিকার করেছে।

সোমালিয়ার পর দ্বিতীয় স্থানে দক্ষিণ সুদান, তৃতীয় সিরিয়া, চতুর্থ ইয়েমেন, পঞ্চম ভেনিজুয়েলা, ষষ্ঠ সুদান, সপ্তম ইকুয়াটরিয়াল গুয়েনা, অষ্টম নবম উত্তর কোরিয়া এবং দুর্নীতিগ্রস্ত দেশর তালিকায় দশম স্থানে রয়েছে লিবিয়া।

দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের অবস্থান বাংলাদেশের তুলনায় ভালো। টিআই'র সূচকে ভারতের বস্থান নিম্ন ক্রম অনুয়ায়ী অবস্থান ৮৭তম। মিয়ানমারের অবস্থান ৫০তম।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা