জাতীয়

বিজিএমইএ ভবন কাল থেকে ভাঙা শুরু

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল থেকে। সকালে ভবনটি ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। ভবন ভাঙার কাজ করবে বেসরকারি প্রতিষ্ঠান ফোর স্টার গ্রুপ। এতে ব্যয় হবে ১ কোটি ২ লাখ টাকা। ভবনটি ভাঙতে আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। সনাতন পদ্ধতিতে এটি ভাঙা হবে।

ভবনটি সরিয়ে নিতে গত বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিএমইএকে সময় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এ সময় পার হলে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে গত বছরের ১৬ এপ্রিল ভবনটিতে তালা ঝুলিয়ে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।

তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন- বিজিএমইএ ২০০৬ সাল হাতিরঝিলে জলাশয় ভরাট করে ভবনটি নির্মাণ করে। প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছিলেন পরিবেশবাদীরা। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা