জাতীয়

ইজতেমা মাঠের দুই শিশু, এখনও মেলেনি অভিভাবক

গাজীপুর প্রতিনিধি:
ওদের একজনের নাম সূর্য ও আরেকজনের নাম হাফিজাতুল জান্নাত। মঙ্গলবার বিকালে তারা ইজতেমা ময়দানে খেলা করছিল। বুধবার রাত পর্যন্তও খোঁজ মেলেনি তাদের কোন অভিভাবকের।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার দুই দিন পর মঙ্গলবার ইজতেমা ময়দান থেকে প্রায় তিন বছর বয়সী দুই শিশুকে উদ্ধার কা হয়েছে। এদের মধ্যে একজন ছেলে এবং অপরজন মেয়ে। নিজেদের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছে না। তাদের অভিভাবকদের খুঁজছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, ‘বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার সম্পন্ন হয়। প্রথম পর্ব শেষ হওয়ার দুই দিন পর মঙ্গলবার বিকালে প্রায় সমবয়সী ফুটফুটে দুটি শিশুকে ইজতেমা ময়দানে খেলা করতে দেখেন সেখানে অবস্থানরত মুসল্লিরা। তাদের সঙ্গে কোনও লোক না থাকায় মুসল্লিরাই শিশু দুটিকে ইজতেমা পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসেন। রাতে শিশু দুটিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হলে তারা তাদের দেখভালের দায়িত্ব নিয়ে থানায় রেখে দেয়। এসময় দুই শিশু নিজেদের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি। তবে এদের মধ্যে শিশু হাফিজা শুধু তার বাবার নাম হাবিবুর রহমান ও মায়ের নাম সাজেদা বলতে পারছে। সূর্য তার বাবা-মায়ের নাম বলতে পারেনি।’

তিনি আরও জানান, ‘দিনভর দুই জনে ময়দানে ছুটোছুটি ও খেলাধুলা করলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা নিজেদের বাবা-মা এবং প্রিয়জনের খোঁজে কান্নাকাটি করতে শুরু করে। থানায় বসেও তারা কান্নাকাটি করছিল। পুলিশ শিশু দু’টির অভিভাবকদের সন্ধানে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছে। তবে তাদের শনাক্ত করতে বুধবার রাত পর্যন্ত থানায় কেউ আসেনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, শিশু দুটিকে উদ্ধার করে ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকালে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যান।

“একইদিন সন্ধ্যায় তাদের পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।”

পরিদর্শক দেলোয়ার জানান, শিশু দুটি থানায় অভিভাবকদের জন্য কান্নাকাটি করছে। তারা পুরো ঠিকানা বলতে পারছে না। শিশু হাফিজা শুধু বাবার নাম হাবিবুর রহমান ও মায়ের নাম সাজেদা বলতে পারছে।

তাদের অভিভাবকদের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা