জাতীয়

চুরির অপবাদে কিশোরকে হাত-পা বেঁধে পাশবিক নির্যাতন


গাইবান্ধা প্রতিনিধি:

গরু চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাফিকুল (১৩) নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্যাতনের শিকার রাফিকুল বর্তমানে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাফিকুল সুন্দরগঞ্জের ধুমাইটারী গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জের ধুমাইটারী গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে এ নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই কিশোরের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী ফজলু, ইয়াজল ও নাজমুলের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিরোধ চলছে। তারা গরু চুরির মিথ্যা অভিযোগে গত শুক্রবার রাতে রাফিকুলকে ঘুম থেকে ডেকে নিয়ে মারধর করে। পরে ছেড়ে দেওয়ার জন্য দশ হাজার টাকা দাবি করে। পরিবারের লোকজন তাৎক্ষণিক তিন হাজার টাকা দেওয়ার পরও তারা রাফিকুলকে রাতভর আটক রেখে মারধর করে। পর দিন শনিবার সকালে গ্রামের শত শত নারী-পুরুষের সামনে রশি দিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাফিকুলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

রাফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, ‘গ্রামের মানুষের সামনে রাফিকুলের ওপর এমন নির্মম নির্যাতন চালালো অথচ কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না। নির্যাতনের শিকার রাফিকুল একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নির্যাতনকারীরা ভয়ভীতি ও হুমকি দেওয়ায় আমরা মুখ খুলতে এবং অভিযোগ করতে সাহস পাইনি। অজ্ঞাত একজনের কাছে মোবাইলে ধারণ করা নির্যাতনের ভিডিও দেখে আমি বিষয়টি পুলিশ ও সাংবাদিকদের জানাই।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত ব্বযরত চিকিৎসক জানান, ‘মারধরের শিকার কিশোরের দুই পা-হাত ও শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।

জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ‘ভিডিও দেখে ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। এরইমধ্যে নির্যাতনের শিকার রাফিকুলের ভাই লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা