জাতীয়

ওমানের সুলতানের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

সান নিউজ ডেস্ক:

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে বাংলাদেশে। এ দিনকে একদিনের রাষ্ট্রীয় শোক ষোষণা করেছে সরকার।

রোববার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বাইরের বাংলাদেশি সব মিশনকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া তার রুহের মাগফেরাতের জন্য আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। আর অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত শুক্রবার ক্যান্সারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। সুলতানের মৃত্যুর পর তার চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা