জাতীয়

আবারও চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা, চালক আটক

সাভার প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারী শ্রমিককে (১৯) ধর্ষণের পরে হত্যার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ফিরোজ এলাহী সোহেলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার হিজলী খোলা এলাকার একটি নির্জন স্থান থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

আটক সোহলের বাড়ি রাজবাড়ীর পাংশা থানায়। তিনি ধামরাইর বড় জেঠাইল এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন। নিহত ওই নারী শ্রমিকের নাম মমতা (১৯)। সাভারের অদূরে ধামরাই এলাকার পথিক সিরামিক্সে কাজ করে আসছিলো। তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, কারখানায় প্রতিদিন ভোর ৬ টায় কাজে যোগ দিতে হয় ওই নারী শ্রমিককে। অন্যান্য দিনের মতো শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকেও কর্মস্থলের উদ্দেশে শ্রমিকবাহী এক বাসে ওঠেন তিনি। অন্য কোন যাত্রী না থাকায় বাসটি ডাউটিয়ার দিকে না গিয়ে হিজলীখোলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চলন্ত বাসে তাকে ধর্ষণ করেন বাসচালক সোহেল। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তার পাশে নির্জন স্থানে লাশ ফেলে যান তিনি।

রাতে মমতা বাড়ি না ফিরলে তার মা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসচালককে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার ভোরে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, থানায় জিডি হওয়ার পরই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রাতেই হত্যাকারীসহ বাসটিকে আটক করতে সক্ষম হই। আটক বাসচালকের মুখে হাতে ও গলায় মেয়েটির নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা