জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসছেন বিশ্বনেতারা

সান নিউজ প্রতিবেদন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যোগ দিতে বাংলাদেশ আসছেন বিশ্ব নেতারা।

এরইমধ্যে সম্মতি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, জাতিসংঘের সাবেক প্রেসিডেন্ট বান কি মুন, ওআইসি সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ আল-ওথাইমিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদসহ বেশ কয়েকজন বিশ্বনেতা।

৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপ-কমিটির সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে আমাদের কাজের বেশ কিছু অগ্রগতিও হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৭৭টি মিশনে তিনশোর মতো অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সংযুক্ত আরব আমিরাতে ক্রাউন প্রিন্সও অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। বছরজুড়ে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানে বিশ্বনেতারা যোগ দেবেন, যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদও।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘ইতোমধ্যে তিনটি বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়েছে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করেছি। পাকিস্তানের মিশনে আমরা বঙ্গবন্ধুর বড় একটি ম্যুরাল স্থাপন করছি। চারটি দেশের বড় বড় শহরে বঙ্গবন্ধুর নামে রাস্তার নামকরণ করা হচ্ছে।

উপ-কমিটির সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা