জাতীয়

নিষেধাজ্ঞা সত্বেও ৯৬ যাত্রী নিয়ে ঢাকায় কাতার এয়ারওয়েজ

নিজস্ব প্রতিবেদক:

নিষেধাজ্ঞা অমান্য করে ইউরোপ থেকে মোট ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকা এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। QR6-34 এয়ারলাইন্সটি ইতালির ৬৮ জনসহ ইউরোপের অন্যান্য দেশের মোট ৯৬ জন যাত্রী নিয়ে সন্ধ্যায় অবতরণ করে।

১৬ মার্চ সোমবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, ইউরোপের যাত্রীদের ঢাকায় আনার অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে ফ্লাইটটি দোহা থেকে দেরিতে ছাড়ে এবং ২ ঘণ্টা ১৩ মিনিট দেরিতে শাহজালালে অবতরণ করে।

এর আগে ১৫ মার্চ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১শে মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই আবার ফেরত পাঠানো হবে।

তবে বেবিচক সূত্র জানায়, ইউরোপ থেকে আসা যাত্রীদের নিয়ে ফ্লাইটটি দোহা থেকে রওয়ানা হয়ে ৪টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ফ্লাইটটিকে আসতে নিষেধ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

কিন্তু দোহা কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে কথা বলে অনুমোদন নেয়। তারপর ফ্লাইটটি রওয়ানা দিয়ে বাংলাদেশে আসে।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান জানান, আমি সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রথমে ফ্লাইটটি আসার অনুমতি দেইনি। কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করে পারমিশন নিয়েছে। মানবিক কারণ দেখিয়েছে তারা, ফ্লাইটের সকল যাত্রীদের সবাই বাংলাদেশি হওয়ায় সরকারও সেজন্য পারমিশন দিয়েছে।

ফ্লাইটির যাত্রীদের ব্যাপারে তিনি বলেন, শেষবারের মতো এই অনুমতি দেয়া হয়েছে। তবে ইউরোপ থেকে যাত্রী বাংলাদেশে আনায় সিভিল অ্যাভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের কাছে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। বেবিচক কাতার সিভিল অ্যাভিয়েশনের কাছে অসন্তোষপত্র পাঠাবে।

এদিকে ইউরোপ থেকে আসা ৯৬ যাত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হবে বলে জানিয়েছেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, হজ ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। করোনাভাইরাসের লক্ষণ না থাকলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে।

সান নিউজ/ সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা