জাতীয়

হজ ক্যাম্পে ইতালি ফেরতদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

আশকোনা হজ ক্যাম্পের অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকতে চায় না ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশি। এ নিয়ে তারা এক পর্যায়ে বিক্ষোভ শুরু করেন। শনিবার (১৪ মার্চ) দুপুরে তাদের বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে নেওয়া হলে পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বেশি কিছু প্রবাসী।

ইরই মধ্যে ক্যাম্পের ভেতরে ইতালিফেরত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। তবে এ ব্যাপারে এখনো কর্তৃপক্ষের দেওয়া কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, সেখানে সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদ মোতায়েনের পর বিক্ষোভ কিছুটা কমে আসে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন অনেক প্রবাসী। এসময় তারা প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন।

এসময় এক প্রবাসী বলেন, ‘আমরা ইতালিতে একবার টেস্ট করে এসেছি। শাহজালাল বিমানবন্দরে আমাদের মধ্যে কোনো উপসর্গ ছিল না। এরপরও কেন আমাদের কোয়ারেন্টাইনে রাখা হলো এটা বুঝতে পারছি না।’

এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিক্ষোভের একটি ভিডিও ছড়িয়ে গেছে। সেখানে এক প্রবাসীকে অকথ্য ভাষায় গালাগালি করতে দেখা যাচ্ছে। যা নিয়ে বইছে নিন্দার ঝড়।

ইতালিফেরত আরেকজন অভিযোগ করেন, হজ ক্যাম্পে আনার পর তাদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলছে না। শুধু পানি ছাড়া তারা কোনো খাবার পাচ্ছেন না। তারা নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে চান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা