জাতীয়

ভিডিও কনফারেন্সে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন মোদী

নিজস্ব প্রতিবেদক:

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বেশ কিছু বিদেশি অতিথিদের সরাসরি অংশগ্রহণ করার কথা ছিল মুজিব বর্ষের অনুষ্ঠানে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের জন্য ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান সীমিত করেছে সরকার। ফলে দেশে আসছেন না মোদীসহ বিদেশি অতিথিরা। তবে ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন তিনি।

বুধবার (১১ মার্চ) ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ওইদিন এ উপলক্ষে একটি ভিডিওবার্তাও দেবেন।

এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কের ৫০ বছর পূর্তির স্মারক হিসেবে ৫০টি অ্যাম্বুলেন্স ও মুজিববর্ষ উপলক্ষে ভারত আরও একশটি অ্যাম্বুলেন্স বাংলাদেশকে উপহার দেবে বলে জানান শ্রিংলা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্ধোধনী অনুষ্ঠানে মোদির বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পুনর্বিন্যাস করে বাংলাদেশ সরকার।

এর ফলে সীমিত পরিসরে উদযাপন করা হবে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান। এ উপলক্ষ্যে ১৭ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগদান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার বিষয় চুড়ান্ত করতে সম্প্রতি শ্রিংলা ঢাকা সফর করেন।

সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এর আগে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে দেশটির পররাষ্ট্রসচিব হিসেবে এটিই ছিল শ্রিংলার প্রথম বাংলাদেশ সফর।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা