জাতীয়

করোনাভাইরাসে সিঙ্গাপুরে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক

সান নিউজ ডেস্ক:

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ড. মোমেন বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান আমাকে ফোন করে জানান করোনা আক্রান্ত পাঁচ বাংলাদেশি সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের মধ্যে ৩৯ বছর বয়সী এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি আগে থেকেই কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার নিউমোনিয়া হওয়ার পর পরীক্ষা করা হলে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

তিনি (বালাকৃষ্ণান) জানালেন সিঙ্গাপুর তাকে টপ মেডিকেল সার্ভিস দিচ্ছে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। তবে সকাল থেকে ওষুধ রেসপন্স করছে না। এজন্য আপনাকে জানালাম। আমি (আবদুল মোমেন) বললাম ওই বাংলাদেশির মৃত্যু হলে পরিবার তো লাশ চাইবে। তিনি জানালেন সেই ব্যবস্থাও তার সরকার করবে।

১৩ দিন ধরে আইসিইউতে আছেন। ওষুধও কাজ করছে না। এজন্য তারা শঙ্কিত।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত পাঁচ বাংলাদেশির চিকিৎসা চলছে। এ পাঁচজনের চিকিৎসা ব্যয় সিঙ্গাপুর সরকার বহন করছে। সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। সেখানকার চিকিৎসার ওপর আমাদের আস্থা রয়েছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, সিঙ্গাপুরে আক্রান্ত রোগীর নাম আমরা জানি। কিন্তু ওনারা (সিঙ্গাপুরে কর্তৃপক্ষ) বলেছেন, রোগীর প্রাইভেসি রক্ষার জন্য তারা নাম প্রকাশ করতে চান না। তবে আমাদেরকে তার পরিচয় জানিয়েছেন, আমরা সেটা জানি।

সিঙ্গাপুর ছাড়া পৃথিবীর কোথাও আর কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা