আন্তর্জাতিক
পৃথিবীতের নতুন এক ট্রাজেডীর নাম ‘লী’

করোনাভাইরাসের প্রথম সনাক্তকারী চিকিৎসকের মৃত্যূ করোনাতেই

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইতিহাসের ট্রাজিক গল্পগুলোর তারিকায় নতুন এক গল্প সংযোজিত হল। সেই গল্পটির নাম হতে পারে “লি ওয়েনলিয়াং”।

বিশ্বের নতুন মহামারী করোনাভাইরাস সম্পর্কে প্রথম সনাক্তকারী এবং সতর্ককারী মানুষটিও মৃত্যূকে বরণ করে নিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েই। শুধু তাই-ই নয়। অনেকেই হয়তো জানেন না, প্রাণঘাতী যে ভাইরাসটি বিশ্বজুড়েই তোলপাড় সৃষ্টি করেছে সেই ভাইরাসটি সম্পর্কে মানুষকে জানানো প্রথম সেই ব্যক্তিকে পুলিশী হেনস্থার শিকার হতে হয়ছিল চীনে।সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাঁকে মুচলেকাও দিতে হয়। ট্রাজিক কাহিনীটা তাই আর একটু বেশিই যেন তাঁকে ঘিরে।

চক্ষু বিশেষজ্ঞ লি ওয়েনলিয়াং। নতুন একটি ভাইরাসের খবর দিয়েছিলেন তিনি, সতর্ক করেছিলেন মানুষকে, চীনা সরকারকে। কিন্তু চীনা কর্তৃপক্ষ পাত্তা না দিয়ে উল্টো তার মুখ বন্ধ করার উদ্যোগ নেয়। পরে সেই ভাইরাসটিই প্রাণঘাতী করোনা ভাইরাস হিসেবে শনাক্ত হয়। এরপরই চীনে বীর বনে যান ওই চিকিৎসক।

সবশেষ সেই চিকিৎসকও হার মানলেন করোনা ভাইরাসের কাছে। চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে মর্মান্তিক এই খবরটি দিয়েছে বিবিসি।

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহানের কেন্দ্রীয় হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন ৩৪ বয়সী এই চিকিৎসক। গত ৩০ ডিসেম্বর প্রথম লি ওয়েনলিয়াং-ই তার সহকর্মীদের ওই ভাইরাস নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন।

বিবিসি জানায়, গত ডিসেম্বরে সংক্রমণের সাতটি ঘটনা পান এই চিকিৎসক। তার কাছে এই ভাইরাসটিকে দেখতে সার্সের মতো মনে হয়েছিল। সেই সার্স ভাইরাসও ২০০৩ সালে বিশ্বব্যাপী মহামারী তৈরি করেছিল।

ডা. লি গ্রুপ চ্যাটে সহকর্মী চিকিৎসকদের ভাইরাসটি নিয়ে সতর্ক করে সংক্রমণ এড়াতে ‘প্রতিরক্ষামূলক পোশাক’ পরার পরামর্শ দেন। তবে তখনও তিনি জানতেন না, যে রোগটি ধরা পড়েছে সেটি করোনা ভাইরাস।

তবে লি’র এই জনসচেতনতামূলক কর্মকান্ডে বিব্রত বোধ করতে থাকে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সতর্কবার্তা লেখার চারদিন পর পুলিশ তার সঙ্গে দেখা করে। তাঁকে হুমকি দেয়া হয়। ‘সামাজিক শৃঙ্খলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী মিথ্যা মন্তব্য’ করার অভিযোগে মুচলেকায় স্বাক্ষরও নেয়া হয় তার।

মুচলেকায় লেখা ছিল, ‘আমরা আপনাকে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি, আপনি যদি জেদ ধরে এমন অবৈধ কার্যকলাপ চালিয়ে যান, তাহলে আপনাকে বিচারের আওতায় আনা হবে।’

শুধু তিনিই নন, এই অভিযোগে আরও সাতজনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে তখন পুলিশ জানিয়েছিল।

এক সময় আবার কথা বলতে শুরু করেন লি ওয়েনলিয়াং। জানুয়ারির শেষের দিকে ওয়াইবোতে মুচলেকা পত্রের ছবি প্রকাশ করে ঘটনাটি ব্যাখ্যা করেন ডা. লি। এরইমধ্যে তার কাছে ক্ষমা চেয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু প্রথম দিকে করোনাভাইরাসকে গুরুত্ব না দেয়ায় অনেক ক্ষতি হয়ে যায় পুরো বিশ্বের। ডা. লি-এর সতর্কবার্তার মাসখানেকের মধ্যে উহান ও এর আশেপাশের এলাকায় মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে করোনা। আর সেখান থেকে একের পর এক দেশে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এরইমধ্যে মারা গেছেন ৬৩৬ জন। এদের মধ্যে অধিকাংশ চীনের নাগরিক। আর আক্রান্ত হয়েছেন ৩১ হাজার মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা