আন্তর্জাতিক

ব্যয় কমাতে বিবিসি’র ৪৫০ কর্মী ছাঁটাই! 

আন্তর্জাতিক ডেস্ক:

ব্যয় হ্রাসের পরিকল্পনা ও আধুনিকীকরণের অংশ হিসেবে নিউজ প্রোগ্রামের ৪৫০ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

সম্প্রতি এক ঘোষণায় এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি। বিবিসি জানায়, ক্ষতির মুখে ওয়ার্ল্ড সার্ভিস এবং বিবিসি রেডিও ৫ লাইভের ৪৫০ কর্মীকে ছাঁটাই করা হবে। এর ফলে করপোরেশনটির ৮ কোটি পাউন্ড (৮৮০ কোটি টাকা) সাশ্রয় হবে।

গত সপ্তাহে এ খবর ফাঁস হয়। আর তখনই ভিক্টোরিয়া ডার্বিশায়ারের বিবিসি টু প্রোগ্রামে ব্যয় হ্রাসের পরিকল্পনাটি নিশ্চিত হয়েছিল।

বিবিসির বর্তমান পরিচালক লর্ড টনি হল জানিয়েছেন এই গ্রীষ্মে তিনি তার পদ থেকে সরে যাবেন। আর সংস্থাটি নতুন পরিচালকের সন্ধান শুরু করার পরই এই ঘোষণা আসলো।

এর আগে বিবিসির নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ফ্রাঙ্ক আন্সওয়ার্থ তার কর্মীদের ডার্বিশায়ারের দৈনিক ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম বন্ধ করার কথা জানান। তিনি বলেন, এটি আমার জন্য একটা কঠিন সিদ্ধান্ত ছিল।

বিবিসির এই সিদ্ধান্ত নিশ্চিত করে আন্সওয়ার্থ বলেন, বিবিসি দৈনিক বিভিন্ন ধরনের শতাধিক সংবাদ প্রচার করছে, যার বড় অংশই সংশ্লিষ্ট শ্রোতাদের কাছে পৌঁছায় না। এখন আমরা কম সংবাদ করব। কারণ, শ্রোতা-পাঠকের সংবাদ সম্পর্কে অভ্যাস পরিবর্তন হয়েছে, আমরা তার শিকার হচ্ছি। এখন ৪৫০ কর্মীকে ছাঁটাই করলে ৮ কোটি পাউন্ড সাশ্রয় হবে, যা বিবিসির মোট ব্যয় সাশ্রয় পরিকল্পনার অর্ধেক।

তিনি আরো বলেন, আমরা এমন একটি নিউজরুম করব, যা অতীতের মতো হবে না, ভবিষ্যতের চাহিদা মেটাবে। টেলিভিশন ও রেডিও প্রচলিত শ্রোতা-দর্শক কমছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা