আন্তর্জাতিক

নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে এবার প্রস্তাব পাশ ইইউ পার্লামেন্টে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে দেশটির সীমান ছাড়িয়ে বিদেশেও। আইনটির বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে। এর আগে ভারতের কেরালা, পাঞ্জাব এবং রাজস্থানের বিধানসভায় পাশ হয় সিএএ বিরোধী প্রস্তাব। এ নিয়ে গোটা ভারতজুড়ে চলছে বিক্ষোভ-আন্দোলন।

চলতি বছরের মার্চ মাসে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পেশ করল ইউরোপীয় ইউনিয়ন।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ৭৫১ জন সদস্যের মধ্যে ৬২৬ জন সংশোধিত নাগরিকত্ব আইন এবং জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ৬টি বিরোধী প্রস্তাব পেশ করেছে।

সফরের আগে এই প্রস্তাব ভারতের কেন্দ্রীয় সরকারকে একরকম অস্বস্থিতে ফেলল ইউরোপীয় ইউনিয়ন।

যদিও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাব পেশের বিষয়টিকে আমলেই নিচ্ছে না ভারত। একইসঙ্গে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল ভারতের অভ্য়ন্তরীণ বিষয় বলে ইউরোপীয়ন ইউনিয়নকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত সরকার।

ভারতের সিএএ নিয়ে এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়নের একাধিক সংসদ সদস্য উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এই আইন ভারতের মানুষকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের সিএএ নিয়ে আশঙ্কার ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে আস্বস্ত করেছে তারা। সবরকম নিয়ম মেনেই ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানানো হয়। পাশাপাশি এই বিষয়টি সম্পূর্ণরূপে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও ইইউ কে সাফ জানিয়ে দিয়েছে দিল্লি।

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে পুরো ভারতে ক্রমেই বিরোধিতা আরও বড় আকার ধারণ করছে। গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন রাজ্যে সিএএ’র বিরোধিতায় পথে নেমেছে আন্দোলনকারী বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দল। তাদের সঙ্গে যোগ দেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সংগঠন।

বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ পুরো ভারত জুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে কয়েকজনের মৃত্যূও হয়েছে।

সিএএ বিরোধী এই আন্দোলন দমন করতে দিল্লি-সহ একাধিক রাজ্যে পুলিশি সর্বোচ্চ পদক্ষেপ নেয়। আন্দোলনকারীদের উপর হামলা প্রসঙ্গে মোদী সরকারের এমন বর্বর পদক্ষেপ নিয়ে এবার সোচ্চার হল ইউরোপীয় ইউনিয়ন।

মোদী সরকারের সিএএ নিয়ে সব ধরণের পদক্ষেপের নিন্দা জানিয়েছে তারা। একইসঙ্গে ভারতের নাগরিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইনের বিষয়টিও দিল্লিকে স্মরণ করিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুত্র:কোলকাতা 24/7

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা