আন্তর্জাতিক

বিজিবিকে মিষ্টি খাওয়াল বিএসএফ

ত্রিপুরা প্রতিনিধি:
ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানদেরকে মিষ্টির প্যাকেট উপহার দেয়া হয়েছে।

ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের সঙ্গে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের সম্পর্ক যতোখানি তিক্ত, ঠিক ততোটাই মধুর পূর্বদিকে বাংলাদেশের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সদস্যদের সঙ্গে।

রোববার ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় তারই প্রমান মিললো আরেকবার। এসময় ত্রিপুরার রাজধানী আগরতলার আখাউড়া সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা মিস্টির প্রাকেট তুলে দেন বিজিবি জওয়ানদের হাতে।

এরপর বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদেরকে বুকে জড়িয়ে ধরেন এবং ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ আনন্দময় এই দৃশ্য সে সময় মুঠোফোনে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে ওঠেন সীমান্ত পার হতে থাকা দুই দেশের যাত্রীদের অনেকে।

বিএসএফের হাত থেকে মিষ্টি গ্রহণ করেন বিজিবির নায়েক সুবেদার জাহাঙ্গীর আলম। তিনি উপস্থিত সংবাদমাধ্যমকে বলেন, এ ধরনের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উভয় রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরো মধুর ও গভীর হবে, যাতে করে একসঙ্গে কাজ করাটা আরও স্বাচ্ছন্দময় হয়ে উঠতে পারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা