ছবি: সংগৃহীত
বিনোদন

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। একসময় কাস্টিং কাউচের শিকার হওয়ার পাশাপাশি একটি বিষাক্ত সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই ঘটনার কথা তুলে ধরেন অভিনেত্রী। নীতি জানান, তখন তিনি দক্ষিণী সিনেমায় কাজ করছিলেন এবং মাত্র দুটি ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর প্রথম ছবির পরিচালক পরবর্তী সময়ে আরও একটি ছবিতে কাজের প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবের আড়ালে ছিল অনৈতিক দাবি।

অভিনেত্রীর কথায়, পরিচালক ফোন করে তাঁকে জানান, নতুন ছবিতে চরিত্র পেতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে। এমন প্রস্তাবে রীতিমতো হতবাক হয়ে যান নীতি। পরিস্থিতি সামলাতে না পেরে ফোন কেটে দেন এবং পরিচালকের নম্বর ব্লক করে দেন। পরে পুরো ঘটনা মাকে জানান।

নীতি বলেন, ওই পরিচালক বয়সে অনেকটাই বড় ছিলেন। এর আগে তাঁকে অন্য নারীদের সঙ্গেও দেখেছিলেন তিনি। তাই তাঁর কাছ থেকে এমন প্রস্তাব আসবে, তা কখনও কল্পনাও করেননি অভিনেত্রী।

সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের আরেকটি কষ্টকর অধ্যায়ের কথাও তুলে ধরেন নীতি। জানান, একসময় একটি বিষাক্ত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেই সম্পর্কে তাঁকে মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক অত্যাচারও সহ্য করতে হয়েছিল।

অভিনেত্রীর দাবি, তাঁর সাবেক প্রেমিক একবার সিগারেট দিয়ে শরীরে ছ্যাঁকা দিয়েছিলেন। এমনকি এক রাতে প্রেমিকের জন্মদিনের সময়ও পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চড় মারেন ওই ব্যক্তি।

সেই ঘটনার কথা স্মরণ করে নীতি জানান, ওই মুহূর্তেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বহু বছর পর অতীতের এসব যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।

নিজের জীবনের কঠিন অধ্যায়গুলো প্রকাশ্যে এনে নীতি টেলর তুলে ধরেছেন বিনোদনজগতের অন্ধকার দিক এবং ব্যক্তিগত সম্পর্কে নির্যাতনের ভয়াবহ বাস্তবতা।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

ইরানে ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত সীমা ছাড়িয়ে গেছে বলে...

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা