সারাদেশ

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

তিমির বনিক,মৌলভীবাজার

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরিয়ে এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খাঁন।

আগামী সপ্তাহে ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া বিশ্বখ্যাত মর্যাদাপূর্ণ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন মৌলভীবাজারের আনিসা। প্রবাসের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জন্মভূমির নাম এভাবে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ায় উচ্ছ্বসিত গোটা মৌলভীবাজারসহ পুরো দেশ জুড়ে উচ্চতায় চরম শিখরে।

আনিসার পৈতৃক বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। তাঁর বাবা ইয়াওর খান ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পারি জমান একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। প্রবাসে বেড়ে উঠলেও নিজের পরিবার ও শেকড়ের টানে আনিসার যোগাযোগ ছিল অবিচ্ছিন্ন।

লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা নেওয়া আনিসা বহুমুখী মেধার স্বাক্ষর রেখেছেন। পেশায় তিনি একজন কনসালট্যান্ট এবং সফল ফুড উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় ব্র্যান্ড ‘বোম্বে পিৎজা’-এর প্রতিষ্ঠা করেন। এছাড়া বিবিসি ওয়ানের বিখ্যাত রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এর ফাইনালিস্ট ও রানারআপ হয়ে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেন তিনি।

২০১৭ সালে বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম কাবাডি খেলার সঙ্গে পরিচয় হয় আনিসার। পেশাগত নানান ব্যস্ততা ও কন্টাক্ট স্পোর্টসের কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও খেলাটির প্রতি গভীর প্যাশন ধরে রাখেন তিনি। দীর্ঘদিনের অনুশীলন ও নিষ্ঠার মাধ্যমে আজ জাতীয় দলের অধিনায়কত্বের স্বীকৃতি অর্জন করেছেন তিনি। আহমেদাবাদে কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের হয়ে নেতৃত্ব দেওয়ার এই ঐতিহাসিক অর্জন প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরো ও আরেকবার উজ্জ্বল করল আনিসা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা