রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সীমানা প্রাচীর দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া গ্রামের নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাদের বিরুদ্ধে। তারই প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবীতে ভূক্তভোগি পরিবারসহ এলাকাবাসি রবিবার সকালে (১১ অক্টোর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সমাবেশে বক্তরা জানায়, দীর্ঘ দুই শত বছর ধরে ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকায় মৃত দবির উদ্দিন সরদারের পরিবার বসবাস করে আসছে। দবির উদ্দিনের মৃত্যুর পরে তার চার মেয়ে তাদের সম্পত্তি ভোগ দখল করে আসছে। তবে এরই মধ্যে একই এলাকার আওয়ামীলীগ নেতা ও মৃত পিংছু খানের ছেলে মাহাবুব খান, সোহেল খান ও মেয়ে সোমা আক্তার তাদের জমি দখলের চেষ্টা করে আসছে। গেলো ৪ অক্টোবর রাত দেড়টার দিকে ১০ থেকে ১৫ জন লোকজন নিয়ে রাতের আধারে তাদের জমির ২৫ শতাংশ জায়গার কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির এক লাখ টাকার গাছ কেটে সেখানে তার দিয়ে প্রাচীর নির্মাণ করেন। এতে তাদের বাঁধা দিলে সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি প্রদান করেন। এঘটনার বিচার চেয়ে পরের দিন সকালে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন ভূক্তভোগি পরিবার।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামবাসী বিষয়টি সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখছেন। তারা ন্যায় বিচার দাবী করেন।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এলাকার শত শত মানুষ অংশ নেয়।
সাননিউজ/বান্না