সারাদেশ

কুলাউড়ায় চা বাগানের শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা বাগানে শতাধিক চারা গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বাগানের ২ নম্বর সেকশনে ৮ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। এই ঘটনার দুইমাস পূর্বে ওই বাগানের ১২ নম্বর সেকশনে আরও ৬ শতাধিক চারা গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা। এবিষয়ে শুক্রবার বিকেলে কুলাউড়া থানায় কালিটি চা-বাগানের উপ ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি ১০০টি চা গাছ কেটে ফেলায় প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাগানের ২ নম্বর সেকশনে (লক্ষীপুর মিশন স্কুলের সামনে) চা গাছ কাটার বিষয়টি শ্রমিক ও পাহারাদারের মাধ্যমে জানতে পারেন বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশীদ মিজান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান।

তথ্য সূত্র জানা যায় এ ঘটনায় বাগানের পাহারাদার গঙ্গারাম অলমিক ও কৃষ্ণ অলমিকের সঙ্গে কথা হলে তাঁরা জানান, রাতের কোনো এক সময়ে ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন থেকে পাহারাদারের দায়িত্বে আছেন তারা। তবে ওই সেকশনে আগে কোনদিন এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি।

কালিটি চা-বাগানের জেনারেল ম্যানেজার এএসএম জিলকার চৌধুরী জানান, চায়ের গাছকে অনেকটা নিজের সন্তানের মতো লালন করা হয়। একটি বাগানের প্রাণই হলো চায়ের গাছ। এমন বর্বোরচিত ঘটনায় আমরা হতাশ। দুইদফায় চারা গাছ কর্তনের বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে সাথে সাথে অবগত করেছি। তিনি প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, বাগান কর্তৃপক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মিমি চক্রবর্তী

দুর্গাপূজা মানেই আনন্দ, আলো আর উদযাপনের এক বাঁধভাঙা জোয়ার। টলিউডের জনপ্রিয় অভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা