জাতীয়

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভেটকারের চাপায় মেহেদী হাসান (২৩) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারার ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়িতে থাকা এক কিশোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই কিশোর গাড়িটি চালাচ্ছিলেন না।

গুলশান থানা পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাড়ির সামনে ফুটপাতে বসে ছিলেন মেহেদী হাসান। এ সময় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মেহেদী নীলফামারীর ডোমার থানার সোনারায় এলাকার মো. আব্বাসের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। তাদের অভিযোগ, কিশোরটি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। তবে পুলিশ বলছে, গাড়িটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তার। আটক কিশোর ওই কর্মকর্তার ছেলে এবং দুর্ঘটনার সময় সে গাড়িতে থাকলেও চালকের আসনে ছিল না।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির একটি গাড়ি হঠাৎ ফুটপাতে উঠে যায়। সেখানে বসে থাকা এক যুবক গাড়িটির নিচে চাপা পড়েন। পরে গাড়িটি একটি ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে এক কিশোরসহ দুজনকে বেরিয়ে আসতে দেখা যায়।

বনানীতে পৃথক দুর্ঘটনায় আরও দুজন নিহত

এদিকে রাজধানীর বনানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ আরও দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে কড়াইল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দুলালী বেগম (৫০)। পরে রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বনানী থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মাঠসংলগ্ন এলাকায় ময়লার স্তূপ থেকে ভাঙারি জিনিসপত্র সংগ্রহ করছিলেন দুলালী। এ সময় সিটি করপোরেশনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় তিনি গাড়ির শব্দ বা হর্ন শুনতে পাননি।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুলালী কড়াইল বস্তিতে থাকতেন। তার ছেলে মো. শামীম। তাদের গ্রামের বাড়ি শেরপুরে। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় লাবিব পরিবহনের একটি বাসের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী হাসান ইমাম সোহেল (৪৫)।

বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তার এক সহকর্মীর মোটরসাইকেলে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। পথে লাবিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। সোহেল বাসের সামনে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। আহত মোটরসাইকেল চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত।

দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানো যাবে না ; তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দুটি বাস...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা