ছবি: সংগৃহীত
খেলা

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল শ্রীলঙ্কা। নিয়ন্ত্রিত বোলিংয়ে একসময় ইংল্যান্ডকে চাপে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ জমাতে পারেনি সফরকারীরা। চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে ৮৯ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৭৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন অলরাউন্ডার উইল জ্যাকস। দুর্দান্ত স্পিনে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের দেখা পান ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

ইংল্যান্ডের শুরুটা অবশ্য ছিল বেশ ভালো। টম ব্যান্টন ১০ রানে ফিরলেও পাওয়ারপ্লের ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর ২৯ বলে ৩২ রান করে আউট হন বেন ডাকেট।

জো রুট ও হ্যারি ব্রুকের ব্যাটে ইনিংসের ভিত শক্ত হতে থাকে। ওয়ানডেতে টানা সপ্তম হাফসেঞ্চুরির পথে থাকা রুটকে ৪৪ রানে বোল্ড করেন অভিষিক্ত সাচিন্দু। পরে অধিনায়ক ব্রুক ৬৯ বলে ৭টি বাউন্ডারিতে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

একপর্যায়ে তিন উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৮২ রান। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। মাত্র ২৯ রানের মধ্যে চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহের পথে বাধা দেয় তারা। জস বাটলার করেন ৩৩ বলে ৩১ রান।

শেষদিকে ৪৭ বলে ৪৬ রানের কার্যকর ইনিংস খেলেন উইল জ্যাকস। তার ব্যাটিংয়ে ভর করে লড়াই করার মতো ২৬৫ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ২৭ রানে কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। জ্যাকসের স্পিনে একপর্যায়ে ১০৫ রানেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।

তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ওয়েলালাগে। ৩৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধান কিছুটা কমান তিনি। শেষ পর্যন্ত ১৭৬ রানে সাত উইকেট থেকে একই ওভারে চার বলের মধ্যে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন জ্যাকস। পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট।

ওয়ানডের পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটেও এটিই জ্যাকসের প্রথম ফাইফার।

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বৃহস্পতিবার হেডিংলিতে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠা...

বারিধারায় গাড়ির চাপায় শ্রমিক নিহত

রাজধানীর বারিধারায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভ...

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা