সাক্ষাৎকালে মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।
এ সময় পরিবারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম সংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।
রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।
শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।
সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেভিয়ার মাঠে সর্বশেষ জয়টিও এসেছে দাপটের সঙ্গে। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া আক্রমণভাগ যে কতটা ভয়ংকর, তার প্রমাণ মিলছে মাঠেই। গ্রীষ্মকালীন দলবদলে রদ্রির অন্তর্ভুক্তি মাঝমাঠেও বাড়িয়েছে দলের বিকল্প। রক্ষণে কিছুটা দুর্বলতা থাকলেও আক্রমণাত্মক ফুটবলে তা অনেকটাই পুষিয়ে নিচ্ছে বার্সেলোনা।
তবে শিরোপা ধরে রাখার পথে কাতালানদের সামনে চ্যালেঞ্জও কম নয়। ঘরোয়া ফুটবলে বার্সেলোনার আধিপত্যে ইতি টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। গত দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আস্থায় দায়িত্ব পেয়েছেন হোসে মরিনিয়ো। তার অধীনে মৌসুমের শুরুটাও আশাব্যঞ্জক—ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
তবে রিয়ালের পথচলায় হোঁচটও আছে। চলতি মাসের শুরুতে রিয়াল বেতিসের কাছে হারতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে ট্রয় প্যারটের গোলে জয় তুলে নেয় বেতিস। এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়েছে মরিনিয়োর দল। লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের বিপক্ষেও পেয়েছে টানা জয়।
তবে সাম্প্রতিক দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠেছে। ইন্টারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রিয়াল। আর এলচের বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে বসে রিয়াল। শেষ পর্যন্ত যোগ করা সময়ে কার্লোস এসপির গোলে জয় নিশ্চিত হয়।
এবার তাই মরিনিয়োর দলের সামনে বড় পরীক্ষা। রোববার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। লিগে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইলে এই ম্যাচে ভালো ফলের বিকল্প নেই।
অবশ্য নিজেদের মাঠে লড়াই জমিয়ে তুলতে প্রস্তুত আতলেতিকোও। রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামবে দিয়েগো সিমিওনের দল। ফলে রিয়ালের জন্য ম্যাচটি মোটেও সহজ হওয়ার কথা নয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে ১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। গণভোটে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার এবং তা বাস্তবায়নের নির্ধারিত প্রক্রিয়া সম্পর্কে জনগণের মতামত নেওয়া হয়। সরকারি গেজেট অনুযায়ী, বৈধ ভোটের প্রায় ৬৯ শতাংশ বা ৬৮ দশমিক ৫৯ শতাংশ ভোট ‘হ্যাঁ’ পড়েছে।
তিনি বলেন, গণভোটে জনগণ শুধু কয়েকটি সাংবিধানিক প্রস্তাবের প্রতি সমর্থন জানাননি; বরং সংবিধান সংস্কারের নির্দিষ্ট প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকেও অনুমোদন দিয়েছেন। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সাংবিধানিক সংকটের মূল প্রশ্ন এখানেই। সংসদ সদস্য হিসেবে পাওয়া ক্ষমতা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জনগণের গণভোটে অর্পিত ক্ষমতা এক নয়। একই ব্যক্তি দুটি প্রতিষ্ঠানের সদস্য হতে পারেন, তবে প্রতিষ্ঠান দুটির ক্ষমতার উৎস, আইনগত পরিচয় ও দায়িত্ব আলাদা।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ একটি ‘Constituted Body’, অর্থাৎ সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠান। অন্যদিকে সংবিধানের মৌলিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনগণই চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণের এই গাঠনিক ক্ষমতাকে সাংবিধানিক পরিভাষায় ‘Constituent Power’ বলা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংসদ সৃষ্টি করে, সংসদ জনগণকে সৃষ্টি করে না। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। তাই জনগণ যখন সরাসরি গণভোটের মাধ্যমে একটি নির্দিষ্ট সংস্কার প্রক্রিয়া অনুমোদন করেন এবং সেই সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদকে দায়িত্ব দেন, তখন সাধারণ সংসদীয় ক্ষমতা প্রয়োগ করে এর বিকল্প প্রক্রিয়া তৈরি করা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তৈরি করে।
তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখানো এবং অনুমোদিত প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার এগিয়ে নেওয়ার পরিবর্তে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বিষয়টিকে সাধারণ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণভোটে জনগণ যে প্রক্রিয়া অনুমোদন করেছেন, তা পাশ কাটিয়ে কোনো বিকল্প প্রক্রিয়াকে জনগণের ম্যান্ডেটের সমতুল্য হিসেবে বিবেচনা করা যায় না। জনগণের ভোট কোনো রাজনৈতিক দলের সুবিধা-অসুবিধা কিংবা সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় গ্রহণ বা উপেক্ষা করার বিষয় নয়। গণরায়ের প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের মৌলিক দাবি।
সংবিধানের ১৪২ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হলেও এই ক্ষমতা সীমাহীন নয়। তার বক্তব্য অনুযায়ী, সর্বোচ্চ আদালতের বিভিন্ন রায়ে প্রতিষ্ঠিত ‘Basic Structure Doctrine’ অনুসারে সংবিধানের মৌলিক কাঠামো সাধারণ সংশোধনী ক্ষমতার মাধ্যমে পরিবর্তন করা যায় না।
তিনি বলেন, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন করা গেলেও জনগণের গাঠনিক ক্ষমতা ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার সংসদের নেই। এ ক্ষেত্রে তিনি অতীতে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার নজিরের কথাও উল্লেখ করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ আলোচনা, মতবিনিময়, ঐকমত্য ও মতপার্থক্যের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণীত হয়।
পরবর্তী সময়ে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করা হয়। ওই আদেশে জুলাই সনদের সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে গণভোটে উপস্থাপনের বিধান রাখা হয় বলে তিনি উল্লেখ করেন।
তার বক্তব্য অনুযায়ী, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ ‘হ্যাঁ’ বলার পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্ধারিত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফলের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের রায় শুধু ‘সংস্কার চাই’—এতটুকুতে সীমাবদ্ধ ছিল না। কোন সংস্কার, কোন ম্যান্ডেটের ভিত্তিতে এবং কোন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় তা বাস্তবায়ন হবে, সেই কাঠামোর প্রতিও জনগণের সম্মতি নেওয়া হয়েছে।
বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, যে বিষয়কে বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফায় ‘রাষ্ট্র সংস্কার’ ও ‘সাংবিধানিক সংস্কার’ হিসেবে উপস্থাপন করেছে, ক্ষমতায় এসে সেটিকে কেন শুধু সংসদীয় ‘সংশোধন’-এর মধ্যে সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের বিকল্প সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নয় এবং জনগণের সার্বভৌম ইচ্ছার বিকল্প কোনো বিশেষ কমিটিও নয়। সংসদ গুরুত্বপূর্ণ হলেও জনগণই সার্বভৌম। জনগণ তাদের প্রতিনিধিদের ক্ষমতা দেন এবং সেই ক্ষমতার সীমা ও উদ্দেশ্যও নির্ধারণ করেন।
১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সাংবিধানিক সংস্কারের পক্ষে এবং গণভোটে প্রায় ৬৯ শতাংশ জনগণের ভোটের রায় বাস্তবায়নের পক্ষে। একই সঙ্গে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতার মর্যাদা রক্ষার পক্ষেও তারা অবস্থান নিয়েছেন।
এ সময় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয়টি দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন এবং গণভোটে অনুমোদিত প্রক্রিয়া পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাখ্যান।
এ ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদকে কার্যকর করা, জনগণের সম্মতি ও গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে একতরফাভাবে সংবিধানের মৌলিক কাঠামো-সংশ্লিষ্ট পরিবর্তনের উদ্যোগ থেকে বিরত থাকা এবং জনগণের প্রত্যাশা, গণভোটের রায় ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের চূড়ান্ত ক্ষমতার উৎস জনগণ। সংসদ সংবিধানের অধীন এবং রাষ্ট্রের মালিক জনগণ। সংসদের সংশোধনী ক্ষমতা অর্পিত ক্ষমতা, আর জনগণের ‘Constituent Power’ হলো রাষ্ট্রের সাংবিধানিক কর্তৃত্বের মূল উৎস। তাই গণভোটের মাধ্যমে জনগণ যে সাংবিধানিক ম্যান্ডেট দিয়েছেন এবং যে প্রক্রিয়ার প্রতি সম্মতি জানিয়েছেন, তা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের গণরায়ের বাস্তবায়ন এবং জনগণের সার্বভৌম সাংবিধানিক অধিকারের পক্ষে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।
হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়।
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।
তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস।
সান নিউজ/ রাব্বি
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়াখীল এলাকার প্রবাসী ওসমানের মেজো ছেলে। সে ফতেয়াখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, চরণদ্বীপ ইউনিয়নে সাইহানের নানার বাড়ি। রোববার গোসল করতে গিয়ে সে পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মোট ৩৫ জন সফরসঙ্গী থাকবেন। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
তিনি আরও জানান, চারজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। পাশাপাশি দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
প্রধানমন্ত্রীর সফরের সময়সীমা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকু সময়ই সেখানে থাকবেন। সফরের সময়সীমা কতদিন—তা মুখ্য নয়; বরং সময়ের যথাযথ ব্যবহারই গুরুত্বপূর্ণ।
জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও সফরসঙ্গী হচ্ছেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরদিন ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থিতান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক এক চালক ফোন করে বাসে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার বাসটি পুড়ে গেছে।
বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।
তবে হুথিদের সাম্প্রতিক হামলার পর এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম CNN। রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের হামলার পর ওয়াশিংটন বিষয়টি নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
CNN জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবকাশ কাটানোর স্থান ক্যাম্প ডেভিড থেকে হঠাৎ করে হোয়াইট হাউজে ফিরে আসেন। এর আগে তিনি অবকাশস্থলে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
CNN-এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস ও বিভিন্ন অবকাঠামোতে পাল্টা হামলার আশঙ্কা নিয়েও আলোচনা হয়। এর পর মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বৈঠক শেষে ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে আসেন বলেও জানান তিনি।
এর আগে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী ছিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে বিপুল ব্যয়ের পর নতুন করে আরেকটি সামরিক সংঘাতে জড়ানো নিয়ে ওয়াশিংটনের মধ্যে উদ্বেগ রয়েছে। পাশাপাশি নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে নতুন কোনো সামরিক সংঘাতের রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা রয়েছে।
এদিকে গত সপ্তাহে হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা হয়েছিল। ওই আলোচনায় হুথিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজে হামলা না চালানোর বিষয়ে আশ্বস্ত করেছিল বলে জানা গেছে। হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক পদক্ষেপ না নেওয়ার পেছনে এটিও একটি কারণ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. সুলতান মাহমুদ। তিনি জানান, ইমনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল শনিবার এ ঘটনায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—সিদ্দিক বেপারী (৬০), তার ছেলে সৌদি আরবপ্রবাসী মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগনে আরিফুর রহমান ধলু (৩৫) ও ভাগনি তানিয়া আক্তার (২০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তারা সবাই শ্যামবাজার চামারটুলি এলাকার পৈতৃক বাড়িতে পাশাপাশি বসবাস করেন। রাজিব একটি হাসপাতালে মেকানিক হিসেবে কাজ করেন। ধলু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং তানিয়া পুরান ঢাকার একটি উইমেন্স কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরও জানান, শনিবার বিকেলে ইমন পরিবারের সদস্যদের হুমকি দিয়ে নিজ কক্ষে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কক্ষে থাকা অন্যরাও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং আরিফুরের ৮ শতাংশ পুড়ে যায়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় ইমন, তানিয়া, সিদ্দিক ও রাজিবকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুই জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল।
যেভাবে নিখোঁজ হয় অপ্রতিম
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। ওই দিন বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে অবস্থান নেন। পরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় তারা অপ্রতিম হত্যার বিচার ও হত্যাকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫ মিনিট) শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে উভয় পাশে যানজট বাড়ছে। তারা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
যেভাবে নিখোঁজ হয় অপ্রতিম
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়সংলগ্ন সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামে একজনকে আটক করে পুলিশ। পরে আনাস নামের আরও একজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার বিস্তারিত জানাতে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা পুলিশ।
এর আগে রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অপ্রতিমের মরদেহ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৪২টি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কলোনির ভাড়াটিয়া সোহেল মিয়া বলেন, রাতে অফিস থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই চারপাশে চিৎকার শুনতে পান। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, কারখানার ছুটি শেষে ভাড়াটিয়ারা রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজেন্দ্রপুর-চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আবদুল্লাহ (২৮)।
ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল এলাকা থেকে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপ-পুলিশ কমিশনার বলেন, রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটের দিকে লালবাগের ২৫৮ জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ইটের খোয়ার বস্তার ভেতরে একটি ব্যাগে লাল রঙের কাপড়ের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেলগুলো রাখা ছিল। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
পরে রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকা থেকে রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।
সংবাদ সম্মেলনে ডিবির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। ডিবির দাবি, রায়হান ওই সংগঠনের ঢাকা দক্ষিণের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। এছাড়া গত বছর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিবি জানায়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই থেকে তিন দিনে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ডিবি।
পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে গ্রেপ্তারদের যোগাযোগ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ডিবির ডিসি মোল্লা মো. শাহীন বলেন, তাদের মোবাইল ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এতে পুরো দেশ মর্মাহত। নিহত অপ্রতীমের বয়স আনুমানিক ১৩ বছর। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনায় জড়িতদের বয়স নিহত কিশোরের চেয়ে আনুমানিক পাঁচ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঘটনার পর দ্রুততম সময়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ফরেনসিক অ্যানালাইসিসের কাজও চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, রামিসা হত্যাকাণ্ডের মতো কুমিল্লার এ হত্যাকাণ্ডের বিচারও দ্রুত সম্পন্ন হবে। বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা জানান তিনি।
অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক ঘটনার পেছনেই মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব সমস্যা মোকাবিলায় সামাজিক ও মোটিভেশনাল কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলে আসছে এবং এর বিভিন্ন লক্ষণও এখন দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর সেটির বিচার হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। দায়িত্ব গ্রহণের পর প্রতিটি গুরুতর অপরাধ দ্রুততম সময়ে উদঘাটনের চেষ্টা করা হয়েছে। যেসব মামলার তদন্তে বেশি সময় প্রয়োজন, সেগুলোর কার্যক্রমও চলমান রয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
এর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উন্নয়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দারিদ্র্য ও ক্ষুধা কেন অব্যাহত রয়েছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন জিয়াউর রহমান। একই সঙ্গে শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
পরবর্তী সময়ে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমেও বক্তব্য দেন খালেদা জিয়া। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভা উল্লেখযোগ্য।
জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেন খালেদা জিয়া।
এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
শামা ওবায়েদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এতে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পাবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটকে সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।
বাংলাদেশের জন্য এবারের ৮১তম অধিবেশন বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
১৯৮০ সালে জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়া পরিবারের যে উপস্থিতির সূচনা হয়েছিল, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত খালেদা জিয়ার অংশগ্রহণে তা অব্যাহত ছিল। এবার ২০২৬ সালে তারেক রহমানের প্রথম ভাষণের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি হয়তো যেকোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি।
অভিনেত্রীর ভাষ্য, শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর এমন ধারণা আরও জোরালো হয়। এর ফলে চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য রাখার প্রস্তাব পেয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবে আপত্তি জানাতে হয়েছে।
রাধিকা বলেন, ক্যারিয়ারের শুরুতে এমন পরিস্থিতিতে তাকে সরাসরি জানাতে হতো যে, তিনি এসব দৃশ্যে অভিনয় করতে আগ্রহী নন।
তবে তার সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি ছিল একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়। রাধিকার দাবি, একটি সিনেমার সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যটি ধারণ করতে বলা হয়।
এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, অ্যাকশন দৃশ্যের সময় শার্ট সরে যেতে পারে। তাই শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি শুট করা যায় কি না।
এমন প্রস্তাবে হতবাক হয়ে যান রাধিকা। তার মতে, ঘটনাটি ছিল ক্যারিয়ারের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা।
কাজের ক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। তার মতে, কোনো চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর দর্শক টানতে চিত্রনাট্যের প্রয়োজন ছাড়াই অপ্রয়োজনীয় নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই পার্থক্যটিই স্পষ্ট করেছেন রাধিকা আপ্তে।
১৯৭১ সালের এই দিনে জন্ম নেওয়া সালমান শাহ ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেন, মৃত্যুর বহু বছর পরও তা অটুট রয়েছে।
সালমান শাহর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার জনপ্রিয় সহশিল্পী শাবনূর। প্রিয় সহকর্মীকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’
নব্বইয়ের দশকের শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে শাবনূর জানান, সময় পেরিয়ে গেলেও সেই দিনগুলোর অনেক স্মৃতি এখনো তার চোখের সামনে ভেসে ওঠে। তার কাছে সালমান শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন অসাধারণ হৃদয়ের একজন মানুষ।
শুটিং সেটে সালমানের আচরণের কথাও তুলে ধরেছেন শাবনূর। তিনি জানান, ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না সালমান। বরং সবার খোঁজখবর নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে নেওয়ার মধ্য দিয়ে তিনি সবার কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন।
শাবনূরের ভাষায়, ‘শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী, কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।’
সালমানের এই মানবিক গুণকেই তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে মনে করেন শাবনূর। পুরনো কোনো গান শুনলে কিংবা সালমান অভিনীত কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে নব্বইয়ের দশকের সেই দিনগুলো যেন আবার ফিরে আসে বলেও জানান তিনি।
শাবনূর লিখেছেন, ‘পুরনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালি দিনগুলোতে।’
প্রিয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করেছেন শাবনূর। পাশাপাশি সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি।
শাবনূর বলেন, ‘প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সব সময় অটুট থাকুক।’
১৯৯৩ সালে মৌসুমীর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। তার স্মার্ট উপস্থিতি, অভিনয়শৈলী ও স্বতন্ত্র ব্যক্তিত্ব খুব দ্রুত দর্শকদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই তিনি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন।
চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ। এর মধ্যে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। তাদের পর্দার রসায়ন নব্বইয়ের দশকের দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।
সালমান শাহ চলে গেছেন বহু বছর আগে। তবে তার অভিনয়, গান, সিনেমা ও ব্যক্তিত্বের স্মৃতি এখনো দর্শকদের কাছে জীবন্ত। তাই জন্মদিন এলেই নতুন করে উচ্চারিত হয় সেই প্রিয় নাম—সালমান শাহ। সহকর্মীদের স্মৃতিচারণা ও ভক্তদের ভালোবাসায় আজও তিনি ফিরে আসেন বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এক উজ্জ্বল প্রতিনিধি হয়ে।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের আশপাশের সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন মার্কেটের সামনের সড়কে পানি জমে থাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি।
মিরপুর সড়কের বেশ কিছু অংশ হাঁটু পানিতে ডুবে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে থাকায় পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারী রায়হান উদ্দীন বলেন, জলাবদ্ধতার কারণে নিউমার্কেট এলাকায় এক পাশ থেকে অন্য পাশে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পানির মধ্যে হাঁটাচলা করাও কষ্টকর। তাই বাধ্য হয়ে রিকশা খুঁজছেন তিনি।
তিনি অভিযোগ করেন, পানি নিষ্কাশনের লাইন ও নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে যায়। সিটি করপোরেশনের নিয়মিত তদারকি ও ড্রেন পরিষ্কার করা হলে জলাবদ্ধতা দ্রুত কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা কলেজের শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, সামান্য বৃষ্টি হলেই কলেজের সামনে জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা থাকায় শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি করপোরেশনের। সমস্যা সমাধানের জন্য রোববারই সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।
গভর্নর বলেন, মস্কো অভিমুখে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানায় একাধিক আবাসিক ভবনে আগুন ধরে যায়। স্থানীয় একটি গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে মস্কো শহরের একটি তেল পরিশোধনাগারেও ড্রোন হামলার প্রভাব পড়েছে বলে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। হামলার কারণে রাজধানীর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।
মস্কোর গভর্নর জানান, সোফিয়ানো এলাকায় ড্রোনের আঘাতে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। তার তিনতলা বাড়িতে ড্রোন আঘাত হানার পর একই ভবনে থাকা আরও পাঁচজন আহত হন। ওরেখোভো-জুয়েভো জেলাতেও ড্রোন হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। একটি গুদামে আগুন লাগার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। তিনি দাবি করেন, প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং হামলাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।
এদিকে গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক কয়েক দিনে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।
বিসিবির সংশ্লিষ্ট পরিচালকদের সূত্রে জানা গেছে, আজকের সভার এজেন্ডায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে জাতীয় দলের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।
বিশেষ করে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব না হওয়ায় বিকল্প একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। বোর্ডের নিজস্ব উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক একটি জমকালো টি-টোয়েন্টি লিগ মাঠে নামানো সম্ভব কি না, সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।
এ ছাড়া জাতীয় দলের নেতৃত্ব ও ঘরোয়া ক্রিকেটের পরবর্তী সূচি নিয়েও পরিচালকদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
চুক্তির আওতায় সৌদি আরবকে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, সৌদির পাশে দাঁড়াতে তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ এবং বিশেষ করে সামরিক প্রযুক্তিগত বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর হামলা হচ্ছে। দুই দেশের মধ্যে একটি চুক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সৌদির কিছু সামরিক সহায়তা প্রয়োজন হলে, বিশেষ করে প্রযুক্তিগত বিষয়ে, তুরস্কের সহযোগিতা দিতে কোনো সমস্যা নেই।
এর আগে শনিবার হুথি বিদ্রোহীরা দাবি করে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। একই সঙ্গে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর কয়েকটি স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার দাবি করে তারা।
হামলার পর রিয়াদের প্রধান বিমানবন্দরের আশপাশে কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায়, বিমানবন্দরের কাছাকাছি আরামকোর একটি ডিপোতে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই ডিপোটিতে বিমানের জ্বালানি বা জেট ফুয়েল সংরক্ষণ করা হতো।
হামলার প্রভাব পড়ে রিয়াদের বিমান চলাচলেও। বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটে। এ সময় শত শত ফ্লাইট বাতিলের পাশাপাশি আরও কয়েকশ ফ্লাইট বিলম্বিত হয় বলে জানা গেছে।
ম্যারিল্যান্ডের প্রত্যন্ত এলাকায় অবস্থিত ক্যাম্প ডেভিড মার্কিন প্রেসিডেন্টদের অবকাশযাপনের অন্যতম নির্ধারিত স্থান।
শনিবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার পর রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি একটি তেল ডিপোতে বড় ধরনের আগুন লাগে। এ ঘটনার পর হুথিদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে সৌদি আরব।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। সতর্কবার্তায় বলা হয়েছে, অঞ্চলটির পরিস্থিতি যেকোনো সময় আরও অবনতি হতে পারে। এ কারণে সেখানে থাকা মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ইরান-সমর্থিত হুথিদের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়েছে, তারা সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে এবং বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হুথি বিদ্রোহী ও ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ইয়েমেনের সরকারি বাহিনীর সমর্থনে সৌদি আরব বিমান হামলা চালানোর পর হুথিরা সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করে।
এর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে।
সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কার্যক্রম ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে চীনে প্রধানমন্ত্রীর সফল সফরে তার অবদানের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘অংশীদারিত্বমূলক সম্প্রদায়’-এর পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ মেকানিজমসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে বেশ কিছু নতুন উদ্যোগ ও প্রক্রিয়া চালুর কাজ এগিয়ে যাচ্ছে।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন ইয়াও ওয়েন। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত বলেন, ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সংযোগ রয়েছে। তার বাবা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
সান নিউজ/ রাব্বি
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবারের পূর্বাভাস
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার
বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলেও এর সত্যতা, ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে—এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তখন তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। এ বিষয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এ বিষয়ে পাভেলের পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি। পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পাভেল।
তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, শুধু ঘুমের ঘাটতিই নয়, অতিরিক্ত ঘুমও প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সন্তান ধারণের চেষ্টা করা দম্পতিদের জন্য পর্যাপ্ত ও নিয়মিত ঘুমের অভ্যাস গুরুত্বপূর্ণ।
কত ঘণ্টা ঘুম প্রয়োজন?
বিশেষজ্ঞদের মতে, ঘুমের সঙ্গে সন্তান ধারণের সক্ষমতার সম্পর্ক অনেকটা ‘ইউ’ আকৃতির। অর্থাৎ খুব কম বা খুব বেশি—দুই ধরনের ঘুমই প্রজনন সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ছয় ঘণ্টার কম বা নয় ঘণ্টার বেশি ঘুম সন্তান ধারণের সম্ভাবনা কমার সঙ্গে সম্পর্কিত হতে পারে। সন্তান ধারণে সময় লাগা এবং কৃত্রিম প্রজনন পদ্ধতির ফলাফল নিয়ে করা বিভিন্ন গবেষণায় প্রায় সাত থেকে সাড়ে আট ঘণ্টা ঘুমকে তুলনামূলক উপযোগী সময় হিসেবে পাওয়া গেছে।
অর্থাৎ বেশি সময় ঘুমালেই বেশি উপকার মিলবে—বিষয়টি এমন নয়। বরং প্রতিদিন নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত ঘুম প্রজনন স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হতে পারে।
কখন ঘুমাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ
শুধু ঘুমের সময়কাল নয়, ঘুমানোর সময়ও গুরুত্বপূর্ণ। রাতে দেরিতে ঘুমিয়ে সকালে দেরিতে উঠলে মোট আট ঘণ্টা ঘুম হলেও তা শরীরের জন্য সবসময় একই ধরনের প্রভাব ফেলবে—এমনটা নয়।
চিকিৎসকদের মতে, ডিম্বস্ফোটনের সঙ্গে যুক্ত লুটিনাইজিং হরমোন বা এলএইচের নিঃসরণে ঘুমের ভূমিকা রয়েছে। তাই রাতের ঘুমের সময় নিয়মিত রাখা গুরুত্বপূর্ণ।
দেরিতে এবং অনিয়মিত সময়ে ঘুমানোর অভ্যাস ডিম্বস্ফোটন নিয়ন্ত্রণকারী এলএইচ ও এফএসএইচ হরমোনের স্বাভাবিক নিঃসরণে প্রভাব ফেলতে পারে। নিয়মিত ঘুম শরীরের জৈবিক ছন্দ ঠিক রাখতে এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে।
রাতের শিফটে কাজ করলে
বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত রাতের শিফটে কাজ করেন, তাদের সন্তান ধারণে তুলনামূলক বেশি সময় লাগতে পারে। এ ছাড়া মাসিকের অনিয়ম এবং অন্যান্য প্রজননসংক্রান্ত সমস্যার ঝুঁকিও বাড়তে পারে বলে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
পুরুষদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ
পুরুষদের প্রজনন স্বাস্থ্যের জন্যও পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীরে টেস্টোস্টেরনসহ বিভিন্ন হরমোনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলে। নিয়মিত ঘুমের ঘাটতি টেস্টোস্টেরনের মাত্রা এবং শুক্রাণুর মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া ঘুমের ঘাটতির কারণে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা বাড়তে পারে। এতে নারী ও পুরুষ উভয়ের প্রজনন-সংশ্লিষ্ট হরমোনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?
সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে প্রতিদিন প্রায় সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা যেতে পারে। সম্ভব হলে প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস করা ভালো।
শুধু ঘুমের সময় নয়, ঘুমের মানও গুরুত্বপূর্ণ। বারবার ঘুম ভেঙে গেলে দীর্ঘ সময় বিছানায় থাকলেও পর্যাপ্ত বিশ্রাম নাও হতে পারে। রাতের শিফটে কাজ করতে হলে নির্দিষ্ট ঘুমের রুটিন বজায় রাখা এবং ঘুমের সময় ঘর অন্ধকার ও শান্ত রাখার পরামর্শ দেওয়া হয়।
ম্যাগনেশিয়াম বা মেলাটোনিনের মতো কোনো সাপ্লিমেন্ট ঘুমের জন্য ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে নিজে থেকে কোনো সাপ্লিমেন্ট বা ওষুধ শুরু না করাই নিরাপদ।
সব মিলিয়ে, সন্তান ধারণের সক্ষমতার সঙ্গে ঘুমের সম্পর্ক থাকতে পারে। তাই স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে পর্যাপ্ত, মানসম্মত ও নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম জানান, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এসব সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও সম্প্রসারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন বেশ কয়েকটি আলোচিত জুটি রয়েছে, যেখানে ক্রিকেটাররা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রীদের। প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্পে এসব জুটি বিভিন্ন সময়ে উঠে এসেছে আলোচনায়।
মনসুর আলি খান পাতৌদি ও শর্মিলা ঠাকুর
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেমের গল্প ছিল বেশ আলোচিত। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে তাদের প্রথম দেখা হয়। ধর্মীয় পার্থক্য থাকলেও ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। ১৯৬৯ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ সময় একসঙ্গে সংসার করেন পাতৌদি ও শর্মিলা।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম ও বিয়ে ছিল বহুল আলোচিত। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন তারা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত সেই বিয়ে ক্রিকেট ও বলিউড—দুই অঙ্গনেই ব্যাপক সাড়া ফেলে।
যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী হ্যাজেল কিচের প্রেমের গল্পও বেশ চমকপ্রদ। যুবরাজের ভাষ্য অনুযায়ী, হ্যাজেলকে একাধিকবার কফির জন্য আমন্ত্রণ জানালেও শুরুতে তিনি রাজি হননি। এমনকি দেখা করার কথা থাকলেও অনেক সময় ফোন বন্ধ করে রাখতেন হ্যাজেল। শেষ পর্যন্ত গড়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৫ সালে বাগদান এবং ২০১৬ সালে বিয়ে করেন তারা।
জহির খান ও সাগরিকা ঘাটগে
‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমায় প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাবেক ভারতীয় পেসার জহির খান। দীর্ঘদিন প্রেমের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ঘোষণা দেন তারা। যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করেন জহির ও সাগরিকা।
হরভজন সিং ও গীতা বসরা
ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং বিয়ে করেন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরাকে। বিয়ের আগে প্রায় পাঁচ-ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালে বিয়ের মাধ্যমে সম্পর্ককে পরিণতি দেন এই তারকা জুটি।
মোহাম্মদ আজহারউদ্দিন ও সংগীতা বিজলানি
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানির সম্পর্কও একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালে তাদের প্রথম দেখা হয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান দুজন। সংগীতাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রীকে তালাক দেন আজহারউদ্দিন। বিয়ের পর সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রাখেন। তবে প্রায় ১৪ বছর সংসারের পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
ক্রিকেট ও বলিউড—ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের দুই জনপ্রিয় অঙ্গনের তারকাদের এসব সম্পর্ক তাই বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে।
ভৈরব ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে নদীভাঙনের হাত থেকে শহর ও জনবসতি রক্ষা পাবে, অন্যদিকে সড়ক যোগাযোগেও নতুন সংযোগ তৈরি হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় মেঘনা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, মেঘনা নদীর ভাঙনে ভৈরব শহরসহ উপজেলার কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। পর্যায়ক্রমে প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
শুধু নদীভাঙন প্রতিরোধ নয়, যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেড়িবাঁধের ওপর নির্মিত সড়কটি স্থানীয় মানুষের চলাচল এবং পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি করবে।
তবে বাঁধ নির্মাণের ফলে মেঘনার সঙ্গে সংযুক্ত খাল-বিলের পানিপ্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও পরিকল্পনা রাখা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হবে। এতে সড়ক ও বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহও বজায় থাকবে।
একই দিন ভৈরবে আরও কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
সকালে ভৈরব উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কমলপুর ডাকবাংলোয় ভৈরব ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী দেওয়া হয়। পরে ভৈরব বাজারের চান্দানী টিলার হরিজন পল্লীতে নিম্ন আয়ের মানুষের জন্য স্যানিটেশন, সড়ক ও ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এরপর বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ ও সংসদ সদস্যের তহবিলের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
তেলেগু, কন্নড়, তামিল ও হিন্দি—একাধিক ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন রাশমিকা। দক্ষিণ ভারতীয় সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এক ভাষা থেকে অন্য ভাষায় কাজ করার কারণে বিভিন্ন সময়ে তার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
রাশমিকা জানিয়েছেন, তিনি কোনো একটি ভাষার বিশেষজ্ঞ নন। বরং অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ভাষা শিখেছেন। সময়ের সঙ্গে প্রতিটি ভাষার সঙ্গেই তার আলাদা সম্পর্ক তৈরি হয়েছে।
অভিনেত্রীর মাতৃভাষা কোদাভা টাক। ভারতের কর্ণাটকের কুর্গ অঞ্চলে এ ভাষার প্রচলন থাকলেও এ ভাষায় বড় কোনো চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। ফলে ক্যারিয়ারের শুরু থেকেই রাশমিকাকে অন্য ভাষায় অভিনয় করতে হয়েছে।
২০১৬ সালে কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর তেলেগু সিনেমায় জনপ্রিয়তা পান। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নিক্কেভারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সিনেমা তাকে দক্ষিণ ভারতের পরিচিত মুখে পরিণত করে। পরে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন তিনি। ‘অ্যানিমেল’ সিনেমার পর হিন্দি চলচ্চিত্রেও তার পরিচিতি আরও বাড়ে।
বিভিন্ন ভাষায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রাশমিকা বলেন, কোনো একটি ভাষাকে কেন্দ্র করে তার ক্যারিয়ার গড়ে ওঠেনি। কাজের সুযোগ এবং দর্শকের ভালোবাসাই তাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে গেছে। তিনি প্রতিটি ভাষাকেই আপন করে দেখেন এবং দর্শকের সঙ্গে তাদের ভাষায় যোগাযোগের চেষ্টা করেন।
উচ্চারণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতাও স্বীকার করেছেন অভিনেত্রী। তার বক্তব্য অনুযায়ী, তিনি অনেক ভাষায় কথা বলেন ও অভিনয় করেন, কিন্তু কোনো একটি ভাষাতেই নিজেকে বিশেষজ্ঞ মনে করেন না।
রাশমিকার মতে, ভিন্ন ভাষায় কাজ করার ক্ষেত্রে প্রতিটি শব্দের উচ্চারণ শতভাগ নিখুঁত রাখা সবসময় সম্ভব হয় না। তার কাছে শেখার চেষ্টা এবং দর্শকের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল নিয়েও খুব বেশি ভাবতে চান না রাশমিকা। তার মতে, সিনেমা একটি দলগত কাজ। একটি ছবির সাফল্য কিংবা ব্যর্থতার পেছনে অভিনেতার পাশাপাশি পরিচালক, চিত্রগ্রাহক, সংগীতশিল্পীসহ অনেকের অবদান থাকে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি মন্তব্যকে গুরুত্ব দিয়ে চলতে চান না তিনি।
এদিকে রাশমিকার হাতে বর্তমানে রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার নতুন সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি ‘মাইসা’ ছবিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। এম এস সুব্বুলক্ষ্মীর জীবনভিত্তিক একটি সিনেমার সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে নতুন অধ্যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের আগ্রহ ও প্রত্যাশা অনেক বেশি। বিশ্বমঞ্চে দেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের অবস্থান এবং বিভিন্ন বৈশ্বিক সংকটে দেশের ভূমিকা তুলে ধরতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের সংগ্রামের চিত্র তুলে ধরবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে গ্র্যান্ট-বেইজড ক্লাইমেট ফাইন্যান্স গড়ে তুলতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি গ্র্যান্ট-বেইজড ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে। পরিবেশ সুরক্ষায় দেশে নেওয়া বিভিন্ন উদ্যোগও বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বাংলাদেশ।
সাইমুম পারভেজ আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশের এসব কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা আশা করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে নতুন সরকার পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করতে আগ্রহী। পরিবেশবান্ধব বিনিয়োগে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহের সঙ্গে বাংলাদেশের স্বার্থের সমন্বয় ঘটিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
মাত্র ২৫ বছর বয়সে তার জীবন থেমে গেলেও প্রায় তিন দশক পরও দর্শকের হৃদয়ে সালমান শাহর জায়গা আগের মতোই অটুট। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুর পর চলচ্চিত্রে এসেছে অনেক পরিবর্তন, পর্দায় এসেছেন নতুন নতুন নায়ক; কিন্তু সালমান শাহকে ঘিরে দর্শকের ভালোবাসায় ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে।
চার বছরের সংক্ষিপ্ত চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন।
অভিনয়ের পাশাপাশি সালমান শাহর পোশাক-পরিচ্ছদ, চুলের স্টাইল, কথা বলার ধরন ও ব্যক্তিত্বও নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। পরবর্তী সময়ে চলচ্চিত্রে আসা অনেক অভিনয়শিল্পী তাকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি একটি আবেগের নাম। তার অকালমৃত্যু ভক্তদের মনে তৈরি করেছিল গভীর শূন্যতা। তবে অল্প সময়ের অভিনয়জীবনে রেখে যাওয়া কাজ ও স্বতন্ত্র অভিনয়শৈলী তাকে আজও স্মরণীয় করে রেখেছে।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন সালমান শাহ। সেখানেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। জীবনের পরিধি ছোট হলেও তার অর্জিত জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা প্রজন্ম পেরিয়ে এখনো বহমান।
নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়ক আজও তারকা খ্যাতির এক অনন্য উদাহরণ। জন্মদিনে তাই শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণায় প্রিয় ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহকে স্মরণ করছেন তার অগুনতি ভক্ত-অনুরাগী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, পথে কোনো বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, বিশ্বে প্রতি মিনিটে প্রায় চারজন শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তবে সময়মতো ক্যান্সার শনাক্ত করা গেলে এবং যথাযথ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করা গেলে শিশুদের ক্যান্সার নিরাময় সম্ভব।
শিশুদের ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে কূপটির খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরে গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
তিতাস গ্যাসক্ষেত্র সূত্রে জানা গেছে, বর্তমানে ক্ষেত্রটির ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র আরও জানায়, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন আন্তর্জাতিক সফর এবং সাংগঠনিক ও নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, ২০২৫ সালে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশ চলাকালে শাহবাগের ফুটপাতে বসবাসরত গোলাপি বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। বিষয়টি মানবিক বিবেচনায় গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থাও করা হয়। পরবর্তীতে স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে তাঁর জন্য একটি নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য বাড়িটি নির্মাণ করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাড়িটি তাঁর কাছে হস্তান্তর করা হয়।
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যমকে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম লক্ষ্য। তাঁদের ভাষ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ফুটপাতের অনিশ্চিত জীবন পেছনে ফেলে নতুন বাড়িতে গোলাপি বেগমের এই প্রত্যাবর্তন তাঁর দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের পাশাপাশি একটি স্থায়ী ঠিকানা পাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করেছে।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে চেষ্টা চলছে। ফ্লাইওয়ের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক গণমাধ্যমকে বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেলটি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
এর আগে গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনাকে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর চেষ্টা হিসেবে অনেকে মন্তব্য করেছেন।
তালা সার্জিক্যাল ক্লিনিকের পরিচালক বিধান ও ডাঃ আবদুর রহমানের অপারেশনের পর মাহমুদ কাটি গ্রামের সাধন বিশ্বাস বিগত ২২ দিন যাবত মৃত্যু সাথে পানজা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন।
এই নিয়ে নানান অভিযোগ এবং অভিমতের গুঞ্জন শোনা যাচ্ছে। রুগীদের দাবি তারা সমস্যা হলে রেফারেন্স চেয়েছিলেন কিন্তু রুগীর স্বজনদের ভাষ্যমতে বিধান সাহেব দ্বিতীয় বার অপারেশন করান
যার ফলস্বরূপ রুগী মারা যায় বলে জানা গেছে
এবিষয়ে ডাঃ আব্দুর রহমান জানান, রুগীর অপারেশন এর পর যদি মলত্যাগ স্বাভাবিক হয় তাহলে রুগী ভালো হয়ে উঠে দ্রুত।
কিন্তু দ্বিতীয়বার অপারেশনের জন্য ডাঃ আব্দুর রহমান অনীহা প্রকাশ করেছিলেন বলে জানান এবং আরোও অভিজ্ঞদের সাহায্য নিতে বলেন। কিন্তু বিধান সাহেব কনফিডেন্স নিয়ে দ্বিতীয় বার অপারেশন করান এবং রুগী মারা যায়।
এ বিষয়ে বিধান সাহেবের মন্তব্য / বক্তব্য এখন অবধি পাওয়া যায় নাই ।
সর্বশেষ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে থানা পুলিশের এসআই নূর আলম উপজেলার সোলাদানা'র বয়ারঝাপা থেকে রমজান সরদার কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রমজান পাইকগাছা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
থানার ওসি শেখ আউয়াল কবির জানান, রমজান সরদার'কে ২৩-০৯-২৪ সালের থানায় দায়েরকৃত ১৬ নং রাজনৈতিক মামলার সন্ধিগ্ধ আসামী হিসেবে ১৬ সেপ্টেম্বর বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এদিকে গত এক সপ্তাহে থানা পুলিশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট শেখ আবুল কালাম আজাদ(৪৫) ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এডভোকেট শেখ তৈয়েব হোসেন নূর'( ৪২)কে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানিয়েছেন থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার মায়ামি। দলের দুই গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। ম্যাচের প্রথম গোলটি করেন তিনি নিজেই। দ্বিতীয় গোলটি আসে তার বাড়িয়ে দেওয়া বল থেকে, যা হেডে জালে পাঠান কাসেমিরো।
যদিও এই ম্যাচের ফল ব্যালন ডি’অর নির্বাচনে সরাসরি কোনো প্রভাব ফেলবে না, তবে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ বেকহ্যাম। অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
বেকহ্যামের ভাষায়, “আজকের ম্যাচে ওর পারফরম্যান্স কিংবা বিশ্বকাপে যেভাবে খেলেছে, তা দেখার পর বলা যায়, ব্যালন ডি’অরের আলোচনায় থাকা তার জন্য কোনো সৌভাগ্যের বিষয় নয়। সে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং পুরো বছরজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছে।”
মেসির বয়স ও ধারাবাহিকতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন বেকহ্যাম। তিনি বলেন, “৩৯ বছর বয়সে বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব রাখা সত্যিই অসাধারণ। এই বয়সে এমন মানের ফুটবল খুব কম খেলোয়াড়ই খেলতে পারে। তাই ব্যালন ডি’অরের জন্য তার নাম বিবেচনা করা পুরোপুরি যৌক্তিক। আমার বিশ্বাস, পুরস্কারটি তারই পাওয়া উচিত।”
তিনি আরও বলেন, “হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো দুর্দান্ত ফুটবলাররা তালিকায় থাকলেও মেসির ব্যাপারে আমি সবসময় তার সবচেয়ে বড় সমর্থক।”
ব্যালন ডি’অরে মেসির সাফল্য অবশ্য নতুন কিছু নয়। ইতোমধ্যে রেকর্ড আটবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি রেকর্ড ১৭তমবারের মতো মনোনয়ন পাওয়ার পর এবার তার ব্যালন ডি’অরের সংখ্যা নয়টিতে পৌঁছাতে পারে বলেও মনে করছেন বেকহ্যাম।
গত এক বছরে ক্লাব ও জাতীয় দল—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। তার নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। অন্যদিকে আর্জেন্টিনাকেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে মূল একাদশে খেলার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপে তার নামের পাশে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
চলতি ২০২৬ মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৯, সঙ্গে রয়েছে ১৩টি অ্যাসিস্ট। গোল ও গোলে অবদান—দুই সূচকেই বর্তমানে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পাথরঘাটার চরদুয়ানি এলাকার বলেশ্বর নদীতে একটি ফিশিং ট্রলারে করে চারজনকে নিয়ে যাওয়া হয়। তাদের মুখ ও পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা আরও জানান, একই কায়দায় ২০১০ সালে আরও একজনকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া ২০১১ সালে জিয়াউল আহসানের ‘গলফ অপারেশন’-এ জড়িত ট্রলার মাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয় বলে তিনি সাক্ষ্য দেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ আনা হয়েছে। এ মামলার বিচার বর্তমানে সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে রয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এর আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
শুক্রাণু উৎপাদন কমতে পারে কেন?
টেস্টোস্টেরন ও শুক্রাণু উৎপাদন মস্তিষ্ক এবং অণ্ডকোষের মধ্যে থাকা একটি জটিল হরমোন ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। বাইরে থেকে টেস্টোস্টেরন গ্রহণ করলে মস্তিষ্ক অণ্ডকোষকে উদ্দীপিত করার প্রয়োজন কম মনে করতে পারে। ফলে লুটিনাইজিং হরমোন (এলএইচ) ও ফলিকল-স্টিমুলেটিং হরমোন (এফএসএইচ)-এর উৎপাদন কমে যেতে পারে।
এই দুই হরমোন স্বাভাবিক অণ্ডকোষের কার্যক্রম ও শুক্রাণু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে বাইরে থেকে অতিরিক্ত টেস্টোস্টেরন গ্রহণের কারণে অণ্ডকোষের নিজস্ব টেস্টোস্টেরন ও শুক্রাণু উৎপাদন কমে যেতে পারে।
বেশি টেস্টোস্টেরন মানেই কি বেশি প্রজনন ক্ষমতা?
অনেকের ধারণা, শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকলে প্রজনন ক্ষমতাও বেশি হয়। বাস্তবে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা এবং শুক্রাণু উৎপাদন এক বিষয় নয়।
চিকিৎসকদের মতে, কোনো পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকলেও তার শুক্রাণুর সংখ্যা কম হতে পারে। বাইরে থেকে টেস্টোস্টেরন গ্রহণের ফলে রক্তে হরমোনের মাত্রা বাড়লেও অণ্ডকোষে শুক্রাণু তৈরির প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই টেস্টোস্টেরনকে প্রজনন ক্ষমতা বাড়ানোর উপায় হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
অ্যানাবলিক স্টেরয়েডও একইভাবে প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। এগুলো এলএইচ ও এফএসএইচের মাত্রা কমিয়ে দিতে পারে, যার ফলে শুক্রাণুর সংখ্যা ও গতিশীলতা কমতে পারে এবং অণ্ডকোষের আকারও ছোট হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে বীর্যে কোনো শুক্রাণু না থাকার অবস্থাও তৈরি হতে পারে, যাকে অ্যাজুস্পার্মিয়া বলা হয়।
স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে?
টেস্টোস্টেরন বা অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার বন্ধ করলেই প্রজনন ক্ষমতা সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায় না। একটি নতুন শুক্রাণু তৈরি হতে সাধারণত প্রায় ৭০ থেকে ৮০ দিন সময় লাগে। তাই হরমোনের প্রভাবে কমে যাওয়া শুক্রাণু উৎপাদন স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগতে পারে।
কতদিনে স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব, তা নির্ভর করে কতদিন এবং কী মাত্রায় হরমোন বা স্টেরয়েড ব্যবহার করা হয়েছে তার ওপর। অনেকের ক্ষেত্রে তিন থেকে ছয় মাসের মধ্যে উন্নতি দেখা যেতে পারে। তবে কিছু পুরুষের ক্ষেত্রে এক বছর বা তারও বেশি সময় লাগতে পারে। দীর্ঘদিন ব্যবহারের পর কারও কারও ক্ষেত্রে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসাও কঠিন হতে পারে।
আরেকটি বিষয় হলো, শুক্রাণু উৎপাদন কমে গেলেও সবসময় স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। ফলে একজন তরুণ নিজেকে শারীরিকভাবে সুস্থ মনে করলেও তার শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। অনেক সময় সন্তান নেওয়ার চেষ্টা করার পর বিষয়টি ধরা পড়ে।
প্রজনন ক্ষমতা সুরক্ষিত রাখবেন যেভাবে
জিমে যাওয়া বা ভারোত্তোলন করা নিজে কোনো সমস্যা নয়। সুষম খাবার, পর্যাপ্ত প্রোটিন, নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজন অনুযায়ী নিরাপদ সাপ্লিমেন্টের মাধ্যমে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যকরভাবে পেশি গঠন করা সম্ভব।
মূল উদ্বেগের বিষয় হলো চিকিৎসকের যথাযথ পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া টেস্টোস্টেরন বা অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করা। বিশেষ করে ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে এসব হরমোন ব্যবহারের আগে সম্ভাব্য প্রজননগত ঝুঁকি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।
টেস্টোস্টেরন থেরাপি নেওয়ার কথা ভাবলে শুরু করার আগে অবশ্যই যোগ্য চিকিৎসকের সঙ্গে নিজের প্রজনন পরিকল্পনা নিয়ে আলোচনা করা উচিত। ফিটনেসের লক্ষ্য পূরণের পাশাপাশি ভবিষ্যতের প্রজনন স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত আনসার সদস্যরা হলেন—শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটক চারজন হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ জানিয়েছে, তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে বগুড়া শহরের বৌবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন।
আনসার কর্তৃপক্ষের দাবি, হামলার সময় তাদের ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল নিয়ন্ত্রণে এগিয়ে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে তিনি জানান। আহতরা আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, হামলায় চাকু ব্যবহার করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং এতে তারা আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর নিউকম্ব এলাকার কাছে কয়েকজন বন্যার পানিতে ভেসে যাওয়ার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
নাভাহো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
নাইগ্রেন বলেন, আকস্মিকভাবে প্রিয়জন হারানোর এই কষ্ট প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। তিনটি প্রাণহানির ঘটনায় তাদের হৃদয় ভারাক্রান্ত।
এদিকে, কয়েক দিন ধরেই ব্যাপক বজ্রঝড়ের আশঙ্কার কথা জানিয়ে আসছে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আলবুকার্ক কার্যালয়। বুধবারও সতর্কতা জারি করে সংস্থাটি জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের তুলনায় এবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউ মেক্সিকোর পশ্চিমাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। মধ্য ও উত্তর নিউ মেক্সিকোর অন্যান্য এলাকাতেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত অ্যারিজোনা, নিউ মেক্সিকো, কলোরাডো ও ইউটাহর বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম নিউ মেক্সিকোর কয়েকটি এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি রয়েছে। একই সঙ্গে মধ্য ও উত্তর অ্যারিজোনার বিস্তীর্ণ এলাকাতেও বন্যার আশঙ্কা রয়েছে।
এর কয়েক সপ্তাহ আগেও ভারী বৃষ্টির কারণে অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে বন্যা দেখা দিয়েছিল। সে সময় পানির প্রবল স্রোতে তিনজন পর্বতারোহী ভেসে যান। পরে আরও কয়েক ডজন মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়।
ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ও ক্রু ছিলেন। প্রাথমিকভাবে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী যাচাইয়ে জানা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।
পিসিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, দুর্ঘটনার পর জাহাজটি থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা ব্যক্তিদের তথ্য যাচাই এবং মিলিয়ে দেখার কাজ এখনো চলছে। ফলে হতাহতের সংখ্যা পরবর্তী সময়ে পরিবর্তিত হতে পারে।
‘এমভি জুন অ্যাস্টার’ গত ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোন শহরের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।
আগুন লাগার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।
প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে। ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ মোট ১০টি ব্যান্ড।
দুপুর সাড়ে ২টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে।
এরপর ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এই আয়োজনে ঢাকার মঞ্চে গান পরিবেশন করবে পাকিস্তানি ব্যান্ড কাবিশ। তাদের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
কনসার্টটির ভেন্যু এখনো আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি। এর আগে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়। আগের টিকিটধারীদের নতুন করে টিকিট কিনতে হবে না। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।
সবশেষে ২ অক্টোবর ঢাকায় বসবে ‘দ্য আসিম আলী ট্যুর’। স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত এই আয়োজনে পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার গান পরিবেশন করবেন। তার সঙ্গে মঞ্চে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এ ছাড়া পারফর্ম করবে মডার্নোটাকু।
এই কনসার্টের টিকিটও পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে।
সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার সংগীতপ্রেমীদের জন্য থাকছে টানা তিনটি বড় আয়োজন। দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে এসব কনসার্ট ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বর্ষণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় টসও করা সম্ভব হয়নি।
মাঠের অবস্থা পর্যালোচনা করতে আম্পায়াররা তিন দফা পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও বৈরী আবহাওয়া ও মাঠের প্রতিকূল পরিস্থিতির কারণে একই নিয়ম কার্যকর করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকায় বাংলাদেশের ম্যাচ ঘিরে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। রেসিংকে চাপে রেখে মাত্র অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রায় ২৫ গজ দূর থেকে জোয়াও ক্যান্সেলোর জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
আক্রমণের ধার অব্যাহত রাখে কাতালানরা। ১৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন করিম আদেয়েমি। তবে তিন মিনিট পর রাফিনিয়াকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রাফিনিয়া।
ম্যাচের গতির বিপরীতে ৩০ মিনিটে এক গোল শোধ করে রেসিং। ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন মাগুয়েত গেয়ি। তবে ছয় মিনিট পরই ব্যবধান আবার বাড়িয়ে নেয় বার্সেলোনা। ক্যান্সেলোর জোরালো শট রেসিংয়ের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান রাফিনিয়া। ৪২ মিনিটে দানি ওলমোর পাস থেকে পাওয়া বল ফাঁকা জায়গায় পেয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ৪-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। করিম আদেয়েমি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। তবে লামিনে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন রেসিংয়ের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের চাপ ধরে রাখে বার্সেলোনা। লামিনে ইয়ামালের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৬৫ মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি ব্যবধান কমান। প্রতিপক্ষের চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে পিছলে পড়েন বার্সার গোলরক্ষক ভয়চেক সেজনি। সেই সুযোগ কাজে লাগিয়ে টোকায় বল জালে পাঠান জাবিরি। স্কোরলাইন দাঁড়ায় ৪-২।
তবে এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি রেসিং। বার্সেলোনার একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ৭-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।
বার্সেলোনার হয়ে রাফিনিয়া হ্যাটট্রিক করার পাশাপাশি গোল করেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। আর একটি গোল আসে রেসিংয়ের আত্মঘাতী প্রচেষ্টায়।
সান নিউজ/ রাব্বি