                <![CDATA[জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
বুধবার সকালে সচিবালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৫৭ কোটি ৭১ লাখ টাকা। অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত।
রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও অনুমোদিত হয়েছে। এগুলো হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্রাকশন চালুকরণ এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বরিশাল সেনানিবাস স্থাপন (২য় পর্যায়) এবং খুলনা নৌ অঞ্চলে নৌ সদস্যদের আবাসন সুবিধাসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের টেক্সটাইল ও চামড়া খাতের শ্রমিকদের কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা উন্নয়ন প্রকল্পও অনুমোদিত হয়েছে।
এ ছাড়া খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (১ম সংশোধিত) এবং মনপুরা দ্বীপাঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আপগ্রেডেশন ও সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্প পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদিত হয়েছে। নিয়ম অনুযায়ী, এ ধরনের প্রকল্পের অনুমোদনের বিষয়টি একনেক সভায় অবহিত করতে হয়।
পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (২য় সংশোধিত), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর নির্মাণ (১ম সংশোধিত), ভাসানচরে গ্রিন বেল্ট প্রতিষ্ঠা ও কক্সবাজারে রোহিঙ্গা-প্রভাবিত এলাকায় পুনর্বনায়ন (১ম সংশোধিত), দেশি মুরগি গবেষণা, সংরক্ষণ ও উন্নয়ন জোরদারকরণ এবং অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়) (১ম সংশোধিত)।
এ ছাড়া রংপুর জোনে ঝুঁকিপূর্ণ বেইলি ও অন্যান্য সেতু প্রতিস্থাপন (১ম সংশোধিত), আরডিএ ভবনের ৫ম থেকে ১০ম তলা নির্মাণ, জালালাবাদ সেনানিবাসে এসআইঅ্যান্ডটির সক্ষমতা বৃদ্ধিতে কোয়ার্টার গার্ড নির্মাণ এবং সিলেট বিভাগে বন্যা পূর্বাভাসের জন্য ৩ডি মডেল প্রস্তুতকরণ (১ম সংশোধিত) প্রকল্পও রয়েছে।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুলের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদারকরণ (এসএসপিআরআইটি) (১ম সংশোধিত), বরগুনা ও দিনাজপুর জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং সিলেট-১০ নম্বর অনুসন্ধান কূপ খনন (২য় সংশোধিত) প্রকল্পের বিষয়েও একনেক সভায় অবহিত করা হয়।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। আগের দিন এ দাম ছিল ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৩৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাজারে সোনার দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার লক্ষ্যে এক ক্যাম্পেইন ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংকের বাংলা কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধকারী ৫০ জন গ্রাহক ও ৫০ জন মার্চেন্ট স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম। বাংলা কিউআর ও কিউআরভিত্তিক সিকিউরড স্টেটমেন্ট বিষয়ে আলোচনা করেন এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান। এ সময়ে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জোন ও শাখাপ্রধান এবং উপ-শাখার ইনচার্জগন জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। ২৩ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হোসেন বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি নতুন সংযোজন। এটি দেশের ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ইসলামী ব্যাংক সবসময় প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহক ও প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনার পাশাপাশি প্রবাসীরা যেন আরও দ্রুত, সহজ ও নিরাপদ উপায়ে রেমিট্যান্স পাঠাতে পারেন সে বিষয়ে কাজ করে যাচ্ছে। বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও সহজে ডিজিটাল লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারবেন। এর ফলে আর্থিক অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে এবং একটি আধুনিক, ক্যাশলেস ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বাংলা কিউআরের ব্যবহারকে শুধু প্রযুক্তিনির্ভর একটি সেবা হিসেবে না দেখে দেশের আর্থিক অন্তর্ভুক্তি, ডিজিটাল অর্থনীতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের বিস্তৃত শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ অধিকসংখ্যক মার্চেন্টকে বাংলা কিউআরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বাংলা কিউআর ব্যবহারে ব্যাংকের সকল জোন, শাখা, উপশাখা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মার্চেন্ট ও গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি -এর সঙ্গে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সুবিধা আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নগদের বিস্তৃত নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সরাসরি নগদ ওয়ালেটে ‘অ্যাড মানি’ করতে পারবেন। পাশাপাশি কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট ও নগদ ওয়ালেটের মধ্যে দ্বিমুখী ‘ফান্ড ট্রান্সফার’ সুবিধা চালু হবে। এর ফলে গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ ও কার্যকর হবে।
এ অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রেমিট্যান্স সেবা সম্প্রসারণ। কমিউনিটি ব্যাংকের মাধ্যমে আসা বৈদেশিক রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাভোগীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরা আরও সহজে রেমিট্যান্স গ্রহণ ও উত্তোলনের সুবিধা পাবেন।
এ ছাড়া দুই প্রতিষ্ঠানের মধ্যে গ্রাহক অনবোর্ডিং এবং প্রয়োজনীয় সিস্টেম ইন্টিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সক্ষমতা ও গ্রাহকপ্রাপ্তির পরিধি আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “নগদের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে কমিউনিটি ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। এই কৌশলগত অংশীদারিত্ব কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।”
নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে আমরা ব্যাংকগুলোর সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও বিস্তৃত করছি। কমিউনিটি ব্যাংকের সঙ্গে এই সমন্বয়ের মাধ্যমে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো গ্রাহকদের আরও সহজে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
                <![CDATA[যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে।
বুধবার (১৯ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা কমে আসা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা বেড়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। এ পথে তেল পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে। এমন আশঙ্কায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না এলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[চলুন জেনে নেওয়া যাক বুধবার (১৯ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
সান নিউজ/ হুমায়রা
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত 'স্পেন্ড অ্যান্ড উইন' ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড-এর কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা।
ক্যাম্পেইন সম্পর্কে তথ্য তুলে ধরেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিজিটাল ব্যাংকিং উইং প্রধান মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাস্টারকার্ড-এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসময় ক্যাম্পেইনের শীর্ষ তিন বিজয়ীর মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়। বিজয়ীগণ হলেন মো. নূরুল ইসলাম (ঢাকা), মো. আব্দুল হান্নান (চট্টগ্রাম) এবং মোহাম্মদ মাহদী হাসান (চট্টগ্রাম)।
-প্রেস বিজ্ঞপ্তি
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও বেশি নিজস্ব অর্থায়ননির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পাশাপাশি করের আওতা বাড়ানো, কর ফাঁকি বন্ধ এবং পুরো ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্মেলনের উদ্দেশ্য কেবল সরকারের আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করা নয়। বরং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাতীয় ঐকমত্য তৈরি এবং নিজস্ব অর্থায়নের ভিত্তিতে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পথ নির্ধারণ করাও এর অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার অন্যতম বড় সমস্যা হিসেবে কম কর-জিডিপি অনুপাতের কথা তুলে ধরেন আমির খসরু। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক তুলনায় বাংলাদেশের এই হার অত্যন্ত কম। ২০২৩ সালে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে গড় কর-জিডিপি অনুপাত ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। একই সময়ে বাংলাদেশের অনুপাত ছিল ৭ দশমিক ২ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির পরিধি বাড়লেও সেই অনুপাতে সরকারের রাজস্ব সংগ্রহের সক্ষমতা বাড়েনি। এই ঘাটতি পূরণ করতে বিদ্যমান করদাতাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি না করে করের আওতা আরও বিস্তৃত করতে হবে।
এ ছাড়া কর অব্যাহতির ক্ষেত্রগুলোকে যৌক্তিক পর্যায়ে আনা, কর ফাঁকি ও কর পরিহারের সুযোগ বন্ধ করা এবং প্রযুক্তিনির্ভর অটোমেশন চালুর মাধ্যমে করদাতাদের নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
রাজস্ব প্রশাসনের কাঠামোগত সংস্কার নিয়েও সরকারের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। তিনি জানান, পুরোনো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাঠামো পরিবর্তন করে দুটি পৃথক ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে। অন্য প্রতিষ্ঠানটি রাজস্ব ব্যবস্থাপনা ও আদায়ের কার্যক্রম পরিচালনা করবে।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থার এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো রাষ্ট্রের নিজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং অর্থনীতিকে ধীরে ধীরে ঋণনির্ভরতা থেকে বের করে আনা।
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৭ আগস্ট, ২০২৬ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন এতে সভাপতিত্ব করেন।
সভায় ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন জেনে নিই সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।
যেসব এলাকার মার্কেট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার ও মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বগুড়া ও সিলেট জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১২ আগস্ট ২০২৬, বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান।
সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, একটি কর্পোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জবৃন্দ সংযুক্ত ছিলেন।
-সংবাদ বিজ্ঞপ্তি
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক নিয়মিত বৈদেশিক মুদ্রার বিনিময় হার প্রকাশ করে।
আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) বাংলাদেশি টাকার বিপরীতে বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিনিময় হার—
			মুদ্রার নাম
			বাংলাদেশি টাকা
			ইউএস ডলার
			১২৩ টাকা ৮২ পয়সা
			ইউরো
			১৪৩ টাকা ১২ পয়সা
			পাউন্ড
			১৬৭ টাকা ১০ পয়সা
			ভারতীয় রুপি
			১ টাকা ৩০ পয়সা
			মালয়েশিয়ান রিঙ্গিত
			৩০ টাকা ২৩ পয়সা
			সিঙ্গাপুরি ডলার
			৯৬ টাকা ৩৯ পয়সা
			সৌদি রিয়াল
			৩২ টাকা ৮৯ পয়সা
			কুয়েতি দিনার
			৪০২ টাকা ৮৯ পয়সা
			অস্ট্রেলিয়ান ডলার
			৮৭ টাকা ৫২ পয়সা
তবে মুদ্রার বিনিময় হার সময় ও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। একই সঙ্গে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য, জিডিপি ও মাথাপিছু আয়ের হিসাবও আন্তর্জাতিকভাবে প্রচলিত বিভিন্ন বৈদেশিক মুদ্রার মাধ্যমে মূল্যায়ন করা হয়।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। রোববারও (১৬ আগস্ট) নির্ধারিত এ দামেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের অলঙ্কার তৈরিতে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী অতিরিক্ত মজুরি যোগ হবে।
এর আগে, গত ১৪ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১০৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫২ বার দাম বাড়ানো হয়েছে, ৫১ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম, মাছ, মাংস ও ব্রয়লার মুরগির পাশাপাশি বেশ কিছু সবজির দামও সাধারণ ক্রেতাদের বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। আয় অপরিবর্তিত থাকলেও বাজার খরচ বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষের সংসার চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এক মাস আগে একই ধরনের ডিমের দাম ছিল প্রায় ১২০ থেকে ১৩০ টাকা। সাম্প্রতিক সময়ে দামের ওঠানামা থাকলেও বর্তমান মূল্য এখনো ক্রেতাদের জন্য বাড়তি বোঝা হয়ে আছে।
মুরগির বাজারেও রয়েছে চড়া দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় ১৯০ টাকায়। একই সময়ে সোনালি মুরগি ৩২০ থেকে ৩৩০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি প্রায় ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ টাকায়।
সবজির দামের ক্ষেত্রেও ক্রেতাদের স্বস্তি নেই। কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা এবং গাজর ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢ্যাঁড়স ৫০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৭০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে ঝিঙা ৮০ থেকে ৮৫ টাকা, পটোল ৬০ টাকা, চালকুমড়া ৫০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও একই চিত্র। খুচরা পর্যায়ে পাঙাশ বিক্রি হচ্ছে কেজি ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকা। মানভেদে চিংড়ির দাম ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং রুই ৩০০ থেকে ৫০০ টাকা কেজি।
এছাড়া ট্যাংরা মাছ ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা এবং দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের কইয়ের দাম প্রায় ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
কাওরান বাজারে ডিম কিনতে আসা এক ক্রেতার অভিযোগ, বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি প্রয়োজন। তার মতে, বৃষ্টি-বন্যাসহ বিভিন্ন কারণ দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।
অন্যদিকে ডিম ব্যবসায়ীদের দাবি, খুচরা বিক্রেতারা নিজেরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন না। আড়ত থেকে বেশি দামে ডিম কিনতে হওয়ায় তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। একজন বিক্রেতা জানান, প্রতি ডজন ডিমে তাদের লাভ প্রায় ৪ থেকে ৬ টাকা; পরিবহন ও অন্যান্য খরচ হিসাব করেই পণ্যের দাম নির্ধারণ করতে হয়।
বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্টদের ভাষ্য, ডিমের বাজারদর মূলত চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সংকটের কারণে কিছু খামারে মুরগি মারা যাওয়ায় ডিমের সরবরাহেও চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
নয়াবাজারে বাজার করতে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, আগে নির্দিষ্ট বাজেটে পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্য কেনা সম্ভব হলেও এখন একই টাকায় তুলনামূলক কম পণ্য পাওয়া যাচ্ছে। সবজির পাশাপাশি মাছ ও মাংসের দামও বেশি হওয়ায় পরিবারের খাবারের তালিকা ঠিক রাখাই কঠিন হয়ে পড়েছে।
বাজার পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়ছেন সীমিত আয়ের মানুষ। নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে আয় না বাড়ায় অনেক পরিবারকে প্রয়োজনীয় পণ্যের পরিমাণ কমাতে হচ্ছে। ফলে খাবারের বাজারে মূল্যবৃদ্ধির চাপ শুধু দৈনন্দিন ব্যয় বাড়াচ্ছে না, পরিবারগুলোর সামগ্রিক জীবনযাপনেও প্রভাব ফেলছে।
                <![CDATA[আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।
বন্ধ থাকবে যেসব মার্কেট
নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানসন।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[বাংলাদেশ ব্যাংক আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানুনকে আরও সহজ ও সময়োপযোগী করতে নতুন সমন্বিত সার্কুলার জারি করেছে।
নতুন নির্দেশনায় গত এক বছরে জারি হওয়া বিভিন্ন সার্কুলার ও নির্দেশনা একীভূত করে আমদানি সংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধান এক জায়গায় আনা হয়েছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যে গতি বাড়ার পাশাপাশি আমদানি প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
নতুন সার্কুলারের মাধ্যমে ২০২৫ সালের ১৪ আগস্ট জারি করা ‘এফই সার্কুলার নম্বর-৩৩’ হালনাগাদ করা হয়েছে। গত এক বছরে জারি করা বিভিন্ন নির্দেশনা এতে একীভূত করে আমদানি সংক্রান্ত বৈদেশিক মুদ্রা বিধিবিধান একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হয়েছে।
নতুন সার্কুলার জারির সঙ্গে সঙ্গে আগের সব নির্দেশনামূলক সার্কুলার বাতিল করা হয়েছে। তবে আমদানি সংক্রান্ত রিপোর্টিংয়ের নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে জারি করা এই সমন্বিত নির্দেশনা আগামী এক বছর কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে নতুন কোনো নির্দেশনা জারি হলে তা এই সার্কুলারের সঙ্গে সমন্বয় করে প্রয়োগ করা হবে।
নতুন কাঠামোতে আমদানি বাণিজ্যের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন রিপোর্টিং, ঋণপত্র (এলসি), অনুমোদিত পরিশোধ পদ্ধতি, অগ্রিম অর্থ প্রেরণ, বিল অব এন্ট্রি দাখিল, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, আমদানি দায় পরিশোধ এবং ব্যাক-টু-ব্যাক এলসি সংক্রান্ত বিধান।
এ ছাড়া বিকল্প বাণিজ্য অর্থায়ন ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতিতে আমদানি ডকুমেন্ট প্রক্রিয়াকরণ, আমদানি পরিশোধে রপ্তানি আয় সংরক্ষণ, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, বিশেষায়িত ও মুক্ত বাণিজ্য অঞ্চলের নিয়মাবলি এবং স্বর্ণ, রুপা, গহনা ও বৈদেশিক মুদ্রার নোট আমদানির বিষয়েও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই হালনাগাদ নির্দেশনাকে স্বাগত জানিয়েছে দেশের ব্যবসায়ী মহল। তাদের মতে, ডিজিটাল ডকুমেন্ট প্রক্রিয়াকরণ ও বিকল্প অর্থায়ন ব্যবস্থার মতো আধুনিক বিষয়গুলো নতুন সার্কুলারে অন্তর্ভুক্ত হওয়ায় তা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে।
তবে নতুন কাঠামোর সুফল পুরোপুরি পেতে মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়ন, উন্নত ডিজিটাল অবকাঠামো তৈরি এবং ব্যাংক ও আমদানিকারকদের প্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ীরা।
সান নিউজ/ জামান]]>
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, একটি কর্পোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জবৃন্দ সংযুক্ত ছিলেন।]]>
                <![CDATA[দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
এর আগে, সর্বশেষ গত ৮ আগস্ট সকালে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচনা সফল হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেওয়ায় তেলের বাজারে এর প্রভাব পড়েছে।
বুধবার (১২ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলারে, যা গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি।
সিডনিভিত্তিক অস্ট্রেলীয় প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, বাজার এখনো চুক্তির বিষয়ে পুরোপুরি আশা হারায়নি। তবে মানুষের আস্থা যে স্পষ্টতই কমছে, তা বলা যায়।
তিনি আরও বলেন, দৃশ্যমান কোনো অগ্রগতি ছাড়া আলোচনা যত দীর্ঘায়িত হবে এবং দাবিগুলো যত জটিল হবে, দ্রুত কার্যকর কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সংশয় ততই বাড়বে। মাসের শুরুর দিকের আশাবাদ ধীরে ধীরে সতর্ক ও ঝুঁকি-নির্ভর অবস্থানে চলে যাচ্ছে।
যুদ্ধের আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে মিশ্র সংকেত আসায় গত এক সপ্তাহ ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ওমান ও ইরানের মধ্যকার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দোহা যত দ্রুত সম্ভব এই জলপথ খুলে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
তবে তেহরান জানিয়েছে, ওমানের সঙ্গে তাদের চলমান আলোচনাকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয় থেকে আলাদা হিসেবে দেখছে তারা। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষতিপূরণ দেওয়া এবং অবরোধ তুলে নেওয়ার মতো নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ থাকবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালির ওপর ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তবে যুদ্ধের আগের তুলনায় বর্তমানে এই জলপথে জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত সোমবার মাত্র ১০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। অথচ যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩০টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচল করত।
এদিকে মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ বাজার পূর্বাভাসে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ২০২৭ সালের শুরুর দিকের আগে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন যুদ্ধপূর্ববর্তী অবস্থার কাছাকাছি ফিরে আসার সম্ভাবনা নেই। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি ৮৭ ডলার হতে পারে।
সিঙ্গাপুরভিত্তিক স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালির উভয় দিকে স্বাভাবিক জাহাজ চলাচল শুরু হলেই কেবল ওপেকের অপরিশোধিত তেল উৎপাদন বাড়তে পারে।
তিনি আরও বলেন, কূটনৈতিক আলোচনায় নতুন করে আশার আলো দেখা না গেলে তেলের দাম মৌলিকভাবে ব্যারেলপ্রতি ৮৫ থেকে ৯০ ডলারের স্তরেই থাকতে পারে। কারণ এখন পর্যন্ত আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[দীর্ঘদিন বন্ধ থাকার পর বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত তিনটি বড় পাটকল। এর ফলে নতুন করে প্রায় ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে পাটশিল্পে বিনিয়োগ ও উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের মধ্যে পাটকলগুলোর ইজারা-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেডের ইজারা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড চালু করবে হ্যামকো গ্রুপ।
বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং ইজারাদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
চুক্তি অনুযায়ী, তিনটি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করবে। এতে বছরে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা সম্ভাব্য টার্নওভার হবে বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে সিরাজগঞ্জের রায়পুরে অবস্থিত জাতীয় জুট মিলে ১৫৭ কোটি টাকা বিনিয়োগ করা হবে। সেখানে প্রায় ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান হবে। খুলনার দিঘলিয়ার স্টার জুট মিলে ২৫০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে আরও ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর খুলনার খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুট মিলে ২১২ কোটি টাকা বিনিয়োগ করে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসির অধীন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ১৪টি পাটকলের ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ৯টি কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ জামান]]>