                <![CDATA[ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। চার দিন পর এমএলএসে ফিরেও গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার গোলও দলকে জয় এনে দিতে পারেনি। স্যান ডিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল মায়ামি।
ঘরের মাঠ নু স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ার মায়ামি গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে স্যান ডিয়েগোকে এগিয়ে দেন।
২৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে মায়ামিকে সমতায় ফেরান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে নেওয়া বল কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। এরপর দূরের পোস্টে লেগে বল জড়িয়ে যায় জালে।
এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। মায়ামির জার্সিতে এটি তাঁর ১০১তম গোল এবং ক্যারিয়ারে মোট ৯৩০তম গোল। ফ্রি-কিক থেকে এটি ছিল মেসির ৭৫তম গোল।
সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় মায়ামি। একের পর এক আক্রমণে স্যান ডিয়েগোর রক্ষণকে চাপে রাখার পর ৭৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। রদ্রিগো দে পলের বাড়ানো বলে গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লুইস সুয়ারেজ।
জয়ের আশায় ম্যাচের শেষ ১০ মিনিটে প্রবেশ করে মায়ামি। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয়তায় সেই জয় হাতছাড়া হয়। ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে নিজের দ্বিতীয় গোল করে স্যান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার।
শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি। এই ড্রয়ের ফলে এমএলএসের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেছে তারা। ২৬ ম্যাচে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে রয়েছে মায়ামি। ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই বেশি সরব হয়েছেন রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। তাঁর অভিযোগ, আতলেতিকোর দুই খেলোয়াড়কে লাল কার্ড না দেখানোর সিদ্ধান্তে ম্যাচের ভারসাম্য নষ্ট হয়েছে। সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের পক্ষে ওই দুই ঘটনার ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন রিয়াল কোচ।
রোববার (২০ সেপ্টেম্বর) মেত্রোপলিতানো স্টেডিয়ামে লা লিগার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়েছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে রিয়াল। জুড বেলিংহ্যামের পায়ে আতলেতিকোর ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর পা লাগার ঘটনায় লাল কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান মরিনহো। পরে ভালভের্দেকে লি কাং-ইনের ট্যাকলের ঘটনাটিও তাঁর অভিযোগের তালিকায় আসে।
মরিনহোর দাবি, দুই ঘটনাতেই লাল কার্ড দেখানোর যথেষ্ট কারণ ছিল। তাঁর ভাষ্য, ডিন হাউসেনকে লাল কার্ড দেখানোর পর রিয়ালকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। অথচ আতলেতিকোর ওই দুই খেলোয়াড়কেও মাঠের বাইরে পাঠানো হলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। বক্সের ভেতরে জুলিয়ানো সিমেওনেকে ফাউল করার ঘটনায় ডিন হাউসেনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। ছয় মিনিট পর জনাথন ডেভিডের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। শেষদিকে আন্তোনিও রুডিগার একটি গোল শোধ করলেও হার এড়াতে পারেনি রিয়াল।
রেফারিংয়ের সিদ্ধান্তের পাশাপাশি ম্যাচ পরিচালনায় রেফারির অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন মরিনহো। তাঁর দাবি, এত গুরুত্বপূর্ণ একটি ডার্বি পরিচালনার দায়িত্ব এমন একজন ৪১ বছর বয়সী রেফারিকে দেওয়া হয়েছে, যার আন্তর্জাতিক পর্যায়ে পর্যাপ্ত অভিজ্ঞতা নেই।
মরিনহোর মতে, মেত্রোপলিতানো স্টেডিয়ামে ডার্বির মতো উচ্চচাপের ম্যাচে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় রেফারির জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছে কাতালানরা। এই সময়ে ৩১ গোল করার বিপরীতে হজম করেছে মাত্র ৭টি। দুর্দান্ত এই শুরুর সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে ভালো ব্যবধানও তৈরি করেছে তারা। এখন প্রশ্ন একটাই—বার্সেলোনার এই ছুটে চলা থামাবে কে?
সেভিয়ার মাঠে সর্বশেষ জয়টিও এসেছে দাপটের সঙ্গে। রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও অ্যান্থনি গর্ডনের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া আক্রমণভাগ যে কতটা ভয়ংকর, তার প্রমাণ মিলছে মাঠেই। গ্রীষ্মকালীন দলবদলে রদ্রির অন্তর্ভুক্তি মাঝমাঠেও বাড়িয়েছে দলের বিকল্প। রক্ষণে কিছুটা দুর্বলতা থাকলেও আক্রমণাত্মক ফুটবলে তা অনেকটাই পুষিয়ে নিচ্ছে বার্সেলোনা।
তবে শিরোপা ধরে রাখার পথে কাতালানদের সামনে চ্যালেঞ্জও কম নয়। ঘরোয়া ফুটবলে বার্সেলোনার আধিপত্যে ইতি টানতে মরিয়া রিয়াল মাদ্রিদ। গত দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি লস ব্লাঙ্কোসরা। এবার ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আস্থায় দায়িত্ব পেয়েছেন হোসে মরিনিয়ো। তার অধীনে মৌসুমের শুরুটাও আশাব্যঞ্জক—ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
তবে রিয়ালের পথচলায় হোঁচটও আছে। চলতি মাসের শুরুতে রিয়াল বেতিসের কাছে হারতে হয়েছে তাদের। ম্যাচের শেষ দিকে ট্রয় প্যারটের গোলে জয় তুলে নেয় বেতিস। এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে হারিয়েছে মরিনিয়োর দল। লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের বিপক্ষেও পেয়েছে টানা জয়।
তবে সাম্প্রতিক দুই ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠেছে। ইন্টারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি রিয়াল। আর এলচের বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে বসে রিয়াল। শেষ পর্যন্ত যোগ করা সময়ে কার্লোস এসপির গোলে জয় নিশ্চিত হয়।
এবার তাই মরিনিয়োর দলের সামনে বড় পরীক্ষা। রোববার মেত্রোপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। লিগে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে চাইলে এই ম্যাচে ভালো ফলের বিকল্প নেই।
অবশ্য নিজেদের মাঠে লড়াই জমিয়ে তুলতে প্রস্তুত আতলেতিকোও। রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস নিয়েই ডার্বিতে নামবে দিয়েগো সিমিওনের দল। ফলে রিয়ালের জন্য ম্যাচটি মোটেও সহজ হওয়ার কথা নয়।
সান নিউজ/ রাব্বি]]>
দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।
হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টুয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়।
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।
তবে পরের দুই সিরিজে ঘুরে দাঁড়িয়েছে তারা। যদিও দুটি দলই সেই অর্থে শক্তিশালী প্রতিপক্ষ ছিল না, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। ভারতের পরের অভিযান এশিয়ান গেমস।
সান নিউজ/ রাব্বি
                <![CDATA[প্রায় দেড় মাস পর আজ রোববার হোম অব ক্রিকেটে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের ক্রিকেট নিয়ে বেশ কিছু নীতিগত ও ভবিষ্যৎ সিদ্ধান্ত আসতে পারে।
বিসিবির সংশ্লিষ্ট পরিচালকদের সূত্রে জানা গেছে, আজকের সভার এজেন্ডায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে জাতীয় দলের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।
বিশেষ করে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন সম্ভব না হওয়ায় বিকল্প একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। বোর্ডের নিজস্ব উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক একটি জমকালো টি-টোয়েন্টি লিগ মাঠে নামানো সম্ভব কি না, সে বিষয়ে আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।
এ ছাড়া জাতীয় দলের নেতৃত্ব ও ঘরোয়া ক্রিকেটের পরবর্তী সূচি নিয়েও পরিচালকদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিওনেল মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেছেন আর্জেন্টাইন তারকা। তার এমন পারফরম্যান্সের পর ব্যালন ডি’অরের দৌড়ে মেসির পক্ষে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিশেলোব আল্ট্রা ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার মায়ামি। দলের দুই গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। ম্যাচের প্রথম গোলটি করেন তিনি নিজেই। দ্বিতীয় গোলটি আসে তার বাড়িয়ে দেওয়া বল থেকে, যা হেডে জালে পাঠান কাসেমিরো।
যদিও এই ম্যাচের ফল ব্যালন ডি’অর নির্বাচনে সরাসরি কোনো প্রভাব ফেলবে না, তবে মেসির সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ বেকহ্যাম। অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত এক বছরে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
বেকহ্যামের ভাষায়, “আজকের ম্যাচে ওর পারফরম্যান্স কিংবা বিশ্বকাপে যেভাবে খেলেছে, তা দেখার পর বলা যায়, ব্যালন ডি’অরের আলোচনায় থাকা তার জন্য কোনো সৌভাগ্যের বিষয় নয়। সে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিল এবং পুরো বছরজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছে।”
মেসির বয়স ও ধারাবাহিকতার কথাও আলাদা করে উল্লেখ করেছেন বেকহ্যাম। তিনি বলেন, “৩৯ বছর বয়সে বিশ্বকাপে গিয়ে প্রতিটি ম্যাচে এমন প্রভাব রাখা সত্যিই অসাধারণ। এই বয়সে এমন মানের ফুটবল খুব কম খেলোয়াড়ই খেলতে পারে। তাই ব্যালন ডি’অরের জন্য তার নাম বিবেচনা করা পুরোপুরি যৌক্তিক। আমার বিশ্বাস, পুরস্কারটি তারই পাওয়া উচিত।”
তিনি আরও বলেন, “হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো দুর্দান্ত ফুটবলাররা তালিকায় থাকলেও মেসির ব্যাপারে আমি সবসময় তার সবচেয়ে বড় সমর্থক।”
ব্যালন ডি’অরে মেসির সাফল্য অবশ্য নতুন কিছু নয়। ইতোমধ্যে রেকর্ড আটবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি রেকর্ড ১৭তমবারের মতো মনোনয়ন পাওয়ার পর এবার তার ব্যালন ডি’অরের সংখ্যা নয়টিতে পৌঁছাতে পারে বলেও মনে করছেন বেকহ্যাম।
গত এক বছরে ক্লাব ও জাতীয় দল—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। তার নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে। অন্যদিকে আর্জেন্টিনাকেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে মূল একাদশে খেলার কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সর্বশেষ বিশ্বকাপে তার নামের পাশে ছিল ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
চলতি ২০২৬ মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৯, সঙ্গে রয়েছে ১৩টি অ্যাসিস্ট। গোল ও গোলে অবদান—দুই সূচকেই বর্তমানে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বর্ষণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় টসও করা সম্ভব হয়নি।
মাঠের অবস্থা পর্যালোচনা করতে আম্পায়াররা তিন দফা পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও বৈরী আবহাওয়া ও মাঠের প্রতিকূল পরিস্থিতির কারণে একই নিয়ম কার্যকর করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকায় বাংলাদেশের ম্যাচ ঘিরে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায় ভাসিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়ার হ্যাটট্রিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৭-২ গোলের বড় জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। রেসিংকে চাপে রেখে মাত্র অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। প্রায় ২৫ গজ দূর থেকে জোয়াও ক্যান্সেলোর জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা।
আক্রমণের ধার অব্যাহত রাখে কাতালানরা। ১৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন করিম আদেয়েমি। তবে তিন মিনিট পর রাফিনিয়াকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রাফিনিয়া।
ম্যাচের গতির বিপরীতে ৩০ মিনিটে এক গোল শোধ করে রেসিং। ডি-বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে গোল করেন মাগুয়েত গেয়ি। তবে ছয় মিনিট পরই ব্যবধান আবার বাড়িয়ে নেয় বার্সেলোনা। ক্যান্সেলোর জোরালো শট রেসিংয়ের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান রাফিনিয়া। ৪২ মিনিটে দানি ওলমোর পাস থেকে পাওয়া বল ফাঁকা জায়গায় পেয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে ৪-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতির আগে আরও একবার গোলের সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। করিম আদেয়েমি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। তবে লামিনে ইয়ামালের নিচু শট ঠেকিয়ে দেন রেসিংয়ের গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের চাপ ধরে রাখে বার্সেলোনা। লামিনে ইয়ামালের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর ৬৫ মিনিটে রেসিংয়ের ইয়াসির জাবিরি ব্যবধান কমান। প্রতিপক্ষের চাপের মুখে বল ক্লিয়ার করতে গিয়ে পিছলে পড়েন বার্সার গোলরক্ষক ভয়চেক সেজনি। সেই সুযোগ কাজে লাগিয়ে টোকায় বল জালে পাঠান জাবিরি। স্কোরলাইন দাঁড়ায় ৪-২।
তবে এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি রেসিং। বার্সেলোনার একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ৭-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা।
বার্সেলোনার হয়ে রাফিনিয়া হ্যাটট্রিক করার পাশাপাশি গোল করেন জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল। আর একটি গোল আসে রেসিংয়ের আত্মঘাতী প্রচেষ্টায়।
সান নিউজ/ রাব্বি
                <![CDATA[বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষেই তালহার দায়িত্বের মেয়াদ শেষ হবে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আপাতত দায়িত্বে থাকছেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান সিরিজের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তালহা।
শুধু চলতি বছর নয়, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকার বিষয়টিও নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন তালহা জুবায়ের।
এদিকে, ফিল্ডিং কোচ হিসেবে আপাতত দায়িত্বে থাকছেন আশিক মজুমদার। তবে তার চুক্তির মেয়াদ কতদিন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
অন্যদিকে, মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সম্প্রতি গুঞ্জন উঠেছিল, তিনি জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকবেন কি না। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে হারের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আশরাফুলই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন বলে জানা গেছে।
এ ছাড়া জাতীয় দলের কোচিং স্টাফে একজন সহকারী কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
সান নিউজ/ রাব্বি]]>
                <![CDATA[ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় ব্যাটারদের চরম ব্যর্থতায় দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় শেষ হলো।
প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি। ২১ বছর পর বিশ্বের প্রথম দল হিসেবে কোনো টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার লজ্জাজনক নজির গড়ল টাইগাররা (২০০৫ সালে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এমন নজির গড়েছিল)।
১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মিচেল স্টার্কের তোপের মুখে পড়ে সফরকারীরা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে সাদমান ইসলাম (১) ও মুমিনুল হককে (০) সাজঘরে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম ৯ রান করে প্যাট কামিন্সের শিকার হলে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় সেশনে ৩১ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে দ্রুত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। নাথান লায়নের বলে দলীয় ৬৬ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (২৩) আউট হওয়ার পর ধস নামে। টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন লিটন দাস। এরপর প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের বোলিংয়ের সামনে টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজ (১), হাসান মাহমুদ (২) ও তাইজুল ইসলাম (৭)। ম্যাচে দশম উইকেট পূর্ণ করেন স্টার্ক।
শেষদিকে একপ্রান্ত ধরে রেখে লড়াই চালান অভিজ্ঞ মুশফিকুর রহিম (২৯*)। তবে অন্যপ্রান্তে বাকি ব্যাটারদের দ্রুত বিদায়ে ৩৯.৫ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২১০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম ৪৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগার অর্জন করেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ক্যামেরন গ্রিন এবং নাথান লায়ন ৩২ রানে অপরাজিত থাকেন।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ডেভিড বেকহামের দল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়বঞ্চিত রইল মিয়ামি।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণ সামলে খেলায় কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট দ্রুত বদলে যায়। ৫৯ মিনিটে ড্যানিয়েল সালইয়ের পাস থেকে গোল করে টরন্টোকে লিড এনে দেন জোশ সার্জেন্ট। এর ঠিক তিন মিনিট পর (৬২ মিনিটে) ডেরেক ইতিয়েন জুনিয়র একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন।
পিছিয়ে পড়া মিয়ামির হয়ে ৮২ মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল থেকে দর্শনীয় এক গোল করে ব্যবধান কমান অধিনায়ক লিওনেল মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি মেসির ১৪তম গোল। তবে এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের পরাজয় এড়াতে পারেনি।
এ হারের ফলে ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে পিছিয়ে পড়ল মিয়ামি। আগামী শনিবার পরবর্তী ম্যাচে সিএফ মন্ট্রিয়লের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। তবে নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার পরও অস্ট্রেলিয়াকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে দেয়নি তারা। বল হাতে দুর্দান্ত শরিফুল ইসলাম একের পর এক আঘাত হেনে স্বাগতিকদের চাপে ফেলেছেন। তবে ক্যামেরন গ্রিনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ১০১ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
মাত্র ২২ বলের মধ্যে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেন স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসারের এমন আগুনে বোলিংয়ের জবাবটা বল হাতেই দিয়েছেন শরিফুল। ইনজুরি কাটিয়ে ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরে অগ্নিমূর্তি ধারণ করেন এই পেসার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করার পর বল হাতেও নিয়েছেন ৬ উইকেট।
দিনের শেষদিকে শরিফুলের বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামে। নিজের নবম ও দলের ৩২তম ওভারে মাত্র তিন বলের মধ্যে বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। পরের ওভারেই মিচেল স্টার্ককে ফেরান শরিফুল। মাত্র ৫ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১৪৮ রানে পরিণত করেন তিনি।
অবশ্য শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিন ও নাথান লায়নের অবিচ্ছিন্ন ১৭ রানের জুটিতে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৬৫ রান। গ্রিন ৫১ এবং লায়ন ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।
এর আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মিলিয়ে মোট সাতটি উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর চা বিরতির আগে ৩ উইকেটে ৫০ রান করে অস্ট্রেলিয়া। শরিফুলের জোড়া আঘাতে ৪১ রানের মধ্যেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশোর্ধ্ব জুটিতে ম্যাচে ফিরছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত এই জুটিও ভাঙেন শরিফুল।
এর আগে প্রথম সেশনেও বাংলাদেশের বোলাররা অস্ট্রেলিয়াকে চাপে ফেলার আভাস দেন। তৃতীয় ওভারে ম্যাট রেনশকে স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানান তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের বদলে একাদশে সুযোগ পাওয়া রেনশ মাত্র ৮ রান করেন। ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
অষ্টম ওভারে আক্রমণে এসে দ্বিতীয় বলেই ট্র্যাভিস হেডকে ফেরান শরিফুল। ইনসাইড এজ হয়ে বোল্ড হন হেড, করেন ২২ রান। চার বল পরই দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। ৯ বলে ৪ রান করে বোল্ড হন মার্নাস লাবুশেন। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে তখন চাপে ছিল অস্ট্রেলিয়া।
এর আগে স্টার্কের বোলিং তোপে পড়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল। এরপর বল হাতেও প্রথম ওভারেই আঘাত হানেন তিনি।
শেষ সেশনে দ্বিতীয় স্পেলে ফিরে গ্রিন ও স্মিথের ৭৭ রানের জুটি ভাঙেন শরিফুল। স্মিথের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত দিলে রিভিউ নেন অস্ট্রেলিয়ান ব্যাটার। তবে আম্পায়ার্স কলে সিদ্ধান্ত বহাল থাকে। ৭৪ বলে ৪২ রান করেন স্মিথ। ১১৮ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
এরপর গ্রিনের সঙ্গে জুটি গড়ে লিড বাড়ানোর চেষ্টা করেন অ্যালেক্স ক্যারি। তবে মেহেদী হাসান মিরাজের বলে হাসান মাহমুদের ক্যাচ হয়ে ৫ রানে ফেরেন তিনি। এরপরই ব্যাটিং ধসে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৩ রানের মধ্যে চার উইকেট হারায় স্বাগতিকরা।
পরের ওভারে শরিফুলের বলে গোল্ডেন ডাকের শিকার হন ওয়েবস্টার। এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেও বদলাতে পারেননি তিনি। দুই বল পর কামিন্সকে লিটনের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল। নতুন ব্যাটার কামিন্স এরপর মাত্র ১ রান করে শরিফুলের বলে বোল্ড হন।
বাংলাদেশের ইনিংসে ৬ উইকেট নেওয়া স্টার্ককেও নিজের ষষ্ঠ শিকার বানান শরিফুল। এরপর গ্রিন ও লায়ন আর কোনো বিপদ হতে দেননি। ১১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে দিন শেষ করেছেন শরিফুল। দ্বিতীয় দিনেও তার কাছ থেকে আরও আগুনঝরা বোলিংয়ের প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ এই মহাতারকা। আল-রিয়াদের বিপক্ষে আল-নাসরের ৪-০ গোলের জয়ে দলের শেষ গোলটি করে প্রথম ফুটবলার হিসেবে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন সিআরসেভেন।
৪১ বছর বয়সি রোনালদো ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলের দেখা পান। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে আল-রিয়াদের জালে বল পাঠান রোনালদো।
এই গোলের মাধ্যমে টানা মৌসুমে গোল করার রেকর্ডে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে গেছেন তিনি। ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন ইব্রাহিমোভিচ।
রোনালদোর এই ধারাবাহিকতা আরও উল্লেখযোগ্য, কারণ চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে গোল করে তিনি এই রেকর্ড গড়েছেন। স্পোর্টিংয়ে ক্যারিয়ার শুরুর পর ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম অধ্যায়ের প্রতিটি মৌসুমে গোল করেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে টানা নয় মৌসুম এবং জুভেন্টাসের হয়ে তিন মৌসুমে গোল করার পর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে পাড়ি দিয়ে আল-নাসরের হয়েও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ তারকা।
আল-রিয়াদের বিপক্ষে গোলটি ছিল রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম। অর্থাৎ ঐতিহাসিক ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।
রোনালদোর মোট গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে ১৪৫টি, জুভেন্টাসে ১০১টি, স্পোর্টিংয়ে ৫টি এবং আল-নাসরের হয়ে ১৩০টি। জাতীয় দলের জার্সিতে পর্তুগালের হয়ে করেছেন আরও ১৪৬ গোল।
২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে। সম্প্রতি ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’
সাক্ষাৎকারের সময় তার গোলসংখ্যা ছিল ৯৭৬। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই আরও একটি গোল যোগ করে সেই সংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছেন তিনি। আল-নাসরের সঙ্গে চলতি মৌসুম পর্যন্ত চুক্তি থাকা রোনালদো এখন ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়েও ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[টটেনহাম ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার সময় হ্যারি কেইনের ইংল্যান্ডে ফেরার সম্ভাবনাকে প্রায় নিশ্চিতই মনে করা হয়েছিল। প্রিমিয়ার লিগে অসমাপ্ত গল্প, টটেনহামের সঙ্গে আবেগের সম্পর্ক এবং অ্যালান শিয়ারারের রেকর্ড সব মিলিয়ে একদিন কেইন আবার ইংল্যান্ডে ফিরবেন, এমন ধারণাই ছিল অনেকের।
তবে তিন বছর পর সেই ভাবনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। কেইনের কথায়, টটেনহাম ছাড়ার সময় একদিন ফিরে আসার ইচ্ছা থাকলেও এখন সেই তাগিদ আর আগের মতো নেই।
কেইন বলেন, ‘টটেনহাম ছেড়ে যখন প্রথম বের হয়েছিলাম, মনে হয়েছিল একদিন ফিরবই। কিন্তু এখন সেই তাগিদটা আগের মতো নেই।’
বায়ার্ন মিউনিখে আসার পর শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, ব্যক্তিজীবনেও স্থিরতা পেয়েছেন কেইন। জার্মান ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি তার পরিবারও মিউনিখে নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছে। ফলে ভবিষ্যতের বদলে বর্তমান নিয়েই এখন বেশি মনোযোগী এই তারকা।
তিনি বলেন, ‘আমি এখানে খুব সুখে আছি। এই দল, এই কোচ, এই পরিবেশ—সব মিলিয়ে দারুণ। পরিবারও এখানে গুছিয়ে নিয়েছে। এখন আমার লক্ষ্য, যতটা সম্ভব সেরা জায়গায় থাকা।’
বায়ার্নে কেইনের সাফল্যও তার সিদ্ধান্তকে আরও শক্ত ভিত্তি দিচ্ছে। ক্লাবটিতে প্রথম তিন মৌসুমেই বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। সামনে এখন জার্মান ফুটবলের দুই কিংবদন্তি গার্ড মুলার ও রবার্ট লেভানডফস্কির কীর্তি।
মুলার ও লেভানডফস্কি দুজনেরই বুন্দেসলিগায় সাতটি করে গোল্ডেন বুট রয়েছে। আর এই শতাব্দীতে টানা চারবার এই পুরস্কার জেতার কীর্তি রয়েছে শুধু লেভানডফস্কির। কেইনও এখন সেই রেকর্ডের পথে এগোচ্ছেন।
বায়ার্নে তার গুরুত্ব অবশ্য শুধু গোল করার মধ্যেই সীমাবদ্ধ নয়। দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন তিনি। বয়স বাড়লেও গোলের ক্ষুধা কমেনি; বরং মিউনিখে এসে আরও পরিণত এক কেইনকেই দেখা যাচ্ছে।
প্রিমিয়ার লিগে কেইনের গোলসংখ্যা ২১৩। অ্যালান শিয়ারারের ২৬০ গোলের রেকর্ড থেকে তিনি এখনো ৪৭ গোল দূরে। ইংলিশ ফুটবলের অন্যতম বড় ব্যক্তিগত রেকর্ড এটি। তবে সেই রেকর্ড ভাঙতে এখনই ইংল্যান্ডে ফেরার তাড়না নেই কেইনের।
ভবিষ্যতে কী হবে, তা নিয়ে দরজা পুরোপুরি বন্ধও করছেন না তিনি। কেইনের ভাষায়, ‘আমি কখনোই “না” বলি না। তবে এখন আমি বায়ার্নেই মনোযোগী। ভবিষ্যৎ কী আনবে, দেখা যাবে।’
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[বহুল আলোচিত দলবদলের পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক। জাতীয় দলের সতীর্থদের অনেককে নতুন ক্লাবে পেয়ে স্বস্তিতেই আছেন এই মিডফিল্ডার। বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকাকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিকও।
রদ্রির সামর্থ্যে মুগ্ধ ফ্লিক মনে করেন, এই স্প্যানিশ মিডফিল্ডার বার্সেলোনার মাঝমাঠের মান আরও বাড়িয়ে দেবেন এবং আগামী মৌসুমে দলের অন্য খেলোয়াড়দেরও উন্নতিতে ভূমিকা রাখবেন।
দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ নম্বর জার্সিতে দেখা গেছে রদ্রিকে। নতুন ক্লাবে নিজের আশা-আকাঙ্ক্ষা ও লক্ষ্যও জানিয়েছেন স্পেনের এই তারকা।
কাতালান সংবাদমাধ্যম স্পোর্ত-কে ফ্লিক বলেন, ‘আমি মনে করি, সে সম্ভবত সেরা ৬ নম্বর (ডিফেন্সিভ মিডফিল্ডার)। সে খেলার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্ষণাত্মক পর্যায়েও দারুণভাবে সাহায্য করতে পারে।’
রদ্রির খেলা তৈরি করা এবং ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করার দক্ষতাই ফ্লিকের সবচেয়ে বেশি নজর কেড়েছে। বিশেষ করে ডুয়েল ও আকাশপথের লড়াইয়ে তার আধিপত্যের প্রশংসা করেছেন বার্সা কোচ।
ফ্লিক বলেন, ‘অ্যারিয়াল ডুয়েলস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
রদ্রির প্রভাব শুধু মাঝমাঠেই সীমাবদ্ধ থাকবে না বলে মনে করেন ফ্লিক। তার বিশ্বাস, এই মিডফিল্ডারের উপস্থিতি পুরো দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, ‘অবশ্যই তার আগমন প্রত্যেক খেলোয়াড়ের উন্নতিতে প্রভাব ফেলবে।’
বুধবার ‘গাম্পার ট্রফি’র ম্যাচে নতুন সমর্থকদের সামনে রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন রদ্রি। ইংলিশ ক্লাবটির হয়ে সফল সময় কাটানোর পর এবার তিনি ফিরলেন লা লিগায়। এর আগে স্পেনের শীর্ষ লিগে ভিয়ারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি।
স্পেন জাতীয় দলের অধিনায়ক ও ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি এবার যোগ দিয়েছেন ফ্লিকের উচ্চাকাঙ্ক্ষী বার্সেলোনা প্রকল্পে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে মারা যান লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুতে শোকাহত মেসির দ্রুত ইন্টার মায়ামিতে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে প্রত্যাশার চেয়েও দ্রুত ক্লাবে ফিরেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বর্তমানে মেসির মানসিক অবস্থা ভালো বলেই জানিয়েছেন মায়ামির প্রধান কোচ গুইলেরমো হোয়োস।
গত ১২ আগস্ট ক্লাবে ফেরেন মেসি। এরপর লিগস কাপে লিওনের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। নু স্টেডিয়ামে মাঠে প্রবেশের সময় দর্শকেরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে মেসির ব্যক্তিগত সময় ও গোপনীয়তার প্রতি সম্মান দেখিয়ে তাকে কিছুটা একা থাকতে দেওয়ার জন্য সমর্থকদের অনুরোধ করেন হোয়োস।
মেসির বর্তমান অবস্থা নিয়ে মায়ামি কোচ বলেন, ‘তাকে দেখতে ভালো লাগছে। মাঠে সে নিজেকে মেলে ধরছে, এমন একটি জায়গা যা সে ভালোভাবে চেনে। সে শান্তিতে আছে।’
এর আগে মেসির ক্লাবে ফেরার বিষয়ে দলের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোও তার প্রশংসা করেন। তিনি বলেন, ‘সে দারুণ দৃষ্টান্ত তৈরি করে। সর্বোপরি, সে নিশ্চিতভাবে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু সে শুধু খেলোয়াড়দের প্রতিই নয়, ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা দেখিয়েছে, তা অসাধারণ। আমি আমার জীবনে এমন কিছু দেখিনি।’
মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাসেমিরো আরও বলেন, ‘এখানে আসার জন্য, আমাদের ও ক্লাবকে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ দিতে হবে।’
গত শনিবার জিওডিস পার্কে ন্যাশভিল এসসির বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। বুধবার রাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচেও ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে মাঠে দেখা যেতে পারে।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ফলে আসন্ন মৌসুমে দেশের শীর্ষ ফুটবলে অংশ নেওয়ার পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের পথও খুলেছে ছয়বারের বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়নদের।
গত মৌসুমে লিগে রানার্সআপ হয়েছিল আবাহনী। তবে তিন বিদেশি ফুটবলারের বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছর ক্লাবটির ওপর তিন দফায় নিবন্ধন নিষেধাজ্ঞা দেয় ফিফা।
অভিযোগকারী তিন বিদেশি ফুটবলার কেউই বাংলাদেশে আসেননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তৎকালীন ক্লাব ব্যবস্থাপনা তাদের চুক্তি বাতিল করলে তারা ফিফার কাছে অভিযোগ করেন।
এর মধ্যে গত মাসে তিনটি নিষেধাজ্ঞার দুটি প্রত্যাহার করাতে সক্ষম হয় আবাহনী। তবে বকেয়া পারিশ্রমিকের একটি বড় অঙ্ক পরিশোধ করার পরও শেষ নিষেধাজ্ঞাটি প্রত্যাহারে কয়েক সপ্তাহ ধরে জটিলতায় পড়তে হয় ক্লাবটিকে।
জটিলতার কারণ ছিল এক সিরীয় ফুটবলারের অর্থপ্রাপ্তি নিয়ে আপত্তি। তিনি দাবি করছিলেন, আবাহনীর পাঠানো অর্থ তার নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়নি। শেষ পর্যন্ত সেই জটিলতাও কাটিয়ে উঠেছে ক্লাবটি।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আগেই জানিয়েছিলেন, তৃতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেই ক্লাব ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করে নতুন মৌসুমের দলবদল কার্যক্রম শুরু করা হবে।
গত মৌসুমে আবাহনীর হয়ে খেলা বেশিরভাগ ফুটবলারই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় ছিলেন। তাদের অনেকেই নতুন মৌসুমেও ক্লাবটির হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে আবাহনীর পর ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পথে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। ১৪টি বিষয়ের মধ্যে ইতোমধ্যে চারটি নিষ্পত্তি করেছে ক্লাবটি। বাকি বিষয়গুলো সমাধানে তারা গতকাল সাত কর্মদিবস সময় চেয়েছে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত দলে বেশ কয়েকজন নতুন মুখ সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিল। প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।
দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে দারউইশ রাসুলিকে। তার সঙ্গে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে দলে রাখা হয়েছে করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরানকে।
১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি আফগানিস্তানের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গে থাকবেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।
আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিওয়াল ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া পেস অলরাউন্ডার ইসমত আলম।
এ ছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সল শিনোজাদাও জায়গা পেয়েছেন দলে। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলের অন্তর্ভুক্তিও স্কোয়াডে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
আফগানিস্তানের এশিয়ান গেমস স্কোয়াড
দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী দলটির বিপক্ষে এমন জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ঐতিহাসিক এই জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে জয়ের পুরো কৃতিত্ব খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের দিয়েছেন তিনি।
ক্রিকইনফোকে তামিম বলেন, ‘এটা দারুণ অর্জন। এই ছেলেরা যা অর্জন করেছে, তা দুর্দান্ত। এটা কেবল একটি জয় নয়, এটা বিশ্বের প্রতি একটা বার্তা। টেস্ট ক্রিকেটে আমরা যেমন খেলছি, পাকিস্তান সিরিজেও যেমন পারফর্ম করেছি, সেটাই এখানে দেখাতে পেরেছি।’
বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘ফাস্ট বোলিং ইউনিটকে অনেক কৃতিত্ব দিতে হবে। তাদের জন্যই আমরা ম্যাচে জেতার সুযোগ তৈরি করতে পারছি। অবশ্যই, এই সফরে ব্যাটাররাও দারুণ করছে। আমি অনেক খুশি এবং অনেক গর্বিত।’
এই জয়ের পেছনে বোর্ডের কোনো কৃতিত্ব নেই উল্লেখ করে তামিম বলেন, ‘এই জয়ের কৃতিত্ব খেলোয়াড়, ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। তারা অনেক পরিশ্রম করে এই অর্জন পেয়েছে। বোর্ডে আমরা কেবল তাদের সুযোগ-সুবিধা দিই, এটাই আমাদের কাজ। আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে। বরং আমাদের উচিত তাদের কৃতিত্ব দেওয়া। হয়তো বাংলাদেশের ইতিহাসের সেরা জয় এটি।’
সিরিজ শুরুর আগে টেস্ট দলের অধিনায়কের সঙ্গে হওয়া কথোপকথনের কথাও স্মরণ করেন তামিম। তিনি জানান, অধিনায়ক তাকে বলেছিলেন, দলের সবাই বিশ্বাস করে তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে। তামিমও সেই বিশ্বাসকে সমর্থন করেছিলেন।
তিনি বলেন, ‘আমার মনে আছে, অধিনায়কের সঙ্গে কথা বলছিলাম। সে বলেছিল, যখন দলের সঙ্গে কথা বলেছিল, তখন সবাই বিশ্বাস করেছিল যে তারা জিততে পারে। সে আমাকে বলেছিল, দল বিশ্বাস করে আমরা জিততে পারি। আমি বলেছি, অবশ্যই, কেন নয়? অনেক কঠিন কাজ হবে। অনেক বড় দলের জন্যই এটি কঠিন। দল যদি বিশ্বাস করে, এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না আপনি। সেই বিশ্বাসটাই বাস্তবায়ন হয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। তবে পরের ম্যাচ নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করতে চান না তামিম।
তিনি বলেন, ‘আমার আসলে কোনো প্রেডিকশন করা উচিত না, কৃতিত্বও নেওয়া উচিত না। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট সেখানে আছে। তারাই ব্যাট-বল করবে।’
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ সাফল্যময় অধ্যায়ের ইতি টেনে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। চুক্তি সম্পন্ন করতে ইতোমধ্যে বার্সেলোনায় পৌঁছেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। দুই ক্লাবের সমঝোতা অনুযায়ী তার ট্রান্সফার ফি নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৫ মিলিয়ন পাউন্ড। বার্সেলোনার সঙ্গে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন রদ্রি।
সিটির সঙ্গে চুক্তির শেষ বছরে থাকা রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনা প্রথমে ৩৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিটি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে রদ্রিকে দলে নিতে সক্ষম হয়েছে বার্সেলোনা।
বার্সেলোনায় পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করে রদ্রি বলেন, ‘এখানে এসে আমি অত্যন্ত আনন্দিত। বার্সেলোনায় খেলা আমার একটি স্বপ্ন ছিল। জাতীয় দলের অনেক সতীর্থ এখানে রয়েছে। দ্রুত তাদের সঙ্গে যোগ দিয়ে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগসহ সব শিরোপা জিততে চাই।’
২০১৯ সালে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন রদ্রি। সিটির জার্সিতে জিতেছেন মোট ১২টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি এফএ কাপ ও তিনটি ইএফএল কাপ।
২০২৪ সালে ব্যালন ডি’অর জেতা রদ্রি ইনজুরি কাটিয়ে সাম্প্রতিক সময়ে আবারও দুর্দান্ত ফর্মে ফিরেছেন। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেন এই মিডফিল্ডার।
সান নিউজ/ হুমায়রা