সাক্ষাৎকালে মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের কল্যাণ, পুনর্বাসন এবং আহতদের চিকিৎসায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের অনুরোধ জানান তারা।
এ সময় পরিবারের পক্ষ থেকে গেজেট প্রজ্ঞাপনে প্রকাশিত ৮৪৫ জন জুলাই শহীদের নাম সংবলিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের একটি রেপ্লিকা রাষ্ট্রপতিকে উপহার দেওয়া হয়।
রাষ্ট্রপতি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না।
শহীদ পরিবারগুলোর সার্বিক কল্যাণ এবং আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।
সাক্ষাৎকালে বঙ্গভবনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে প্রাধান্য দেওয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে মোট ৩৫ জন সফরসঙ্গী থাকবেন। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এবং ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।
তিনি আরও জানান, চারজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। পাশাপাশি দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়টি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
প্রধানমন্ত্রীর সফরের সময়সীমা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকু সময়ই সেখানে থাকবেন। সফরের সময়সীমা কতদিন—তা মুখ্য নয়; বরং সময়ের যথাযথ ব্যবহারই গুরুত্বপূর্ণ।
জানা গেছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন। এ ছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও সফরসঙ্গী হচ্ছেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরদিন ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে এ ঘটনা ঘটে। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থিতান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক এক চালক ফোন করে বাসে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, তার বাসটি পুড়ে গেছে।
বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. সুলতান মাহমুদ। তিনি জানান, ইমনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল শনিবার এ ঘটনায় দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন—সিদ্দিক বেপারী (৬০), তার ছেলে সৌদি আরবপ্রবাসী মো. ইমন (২৬), ভাতিজা রাজিব (৩৮), ভাগনে আরিফুর রহমান ধলু (৩৫) ও ভাগনি তানিয়া আক্তার (২০)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তারা সবাই শ্যামবাজার চামারটুলি এলাকার পৈতৃক বাড়িতে পাশাপাশি বসবাস করেন। রাজিব একটি হাসপাতালে মেকানিক হিসেবে কাজ করেন। ধলু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি এবং তানিয়া পুরান ঢাকার একটি উইমেন্স কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরও জানান, শনিবার বিকেলে ইমন পরিবারের সদস্যদের হুমকি দিয়ে নিজ কক্ষে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে কক্ষে থাকা অন্যরাও দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দগ্ধদের মধ্যে ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং আরিফুরের ৮ শতাংশ পুড়ে যায়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় ইমন, তানিয়া, সিদ্দিক ও রাজিবকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আবদুল্লাহ (২৮)।
ডিবি জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়।
তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে শনাক্ত করা হয়। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বংশাল এলাকা থেকে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপ-পুলিশ কমিশনার বলেন, রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১২টা ১৫ মিনিটের দিকে লালবাগের ২৫৮ জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ইটের খোয়ার বস্তার ভেতরে একটি ব্যাগে লাল রঙের কাপড়ের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ককটেলগুলো রাখা ছিল। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।
পরে রায়হানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকা থেকে রাসেল খান, আলাউদ্দিন ও আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিবি।
সংবাদ সম্মেলনে ডিবির পক্ষ থেকে বলা হয়, গ্রেপ্তার চারজনই কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। ডিবির দাবি, রায়হান ওই সংগঠনের ঢাকা দক্ষিণের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক। এছাড়া গত বছর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচ মাস কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ডিবি জানায়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাজনৈতিক উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গত দুই থেকে তিন দিনে ঘটে যাওয়া একই ধরনের ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার পেছনের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছে ডিবি।
পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে গ্রেপ্তারদের যোগাযোগ ছিল কি না—এমন প্রশ্নের জবাবে ডিবির ডিসি মোল্লা মো. শাহীন বলেন, তাদের মোবাইল ফোনে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, কুমিল্লার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এতে পুরো দেশ মর্মাহত। নিহত অপ্রতীমের বয়স আনুমানিক ১৩ বছর। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনায় জড়িতদের বয়স নিহত কিশোরের চেয়ে আনুমানিক পাঁচ থেকে ১০ বছর বেশি। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ঘটনার পর দ্রুততম সময়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ফরেনসিক অ্যানালাইসিসের কাজও চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, রামিসা হত্যাকাণ্ডের মতো কুমিল্লার এ হত্যাকাণ্ডের বিচারও দ্রুত সম্পন্ন হবে। বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশা জানান তিনি।
অপরাধের কারণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক ঘটনার পেছনেই মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এসব সমস্যা মোকাবিলায় সামাজিক ও মোটিভেশনাল কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে তাদের সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা সম্ভব।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলে আসছে এবং এর বিভিন্ন লক্ষণও এখন দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর সেটির বিচার হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি। দায়িত্ব গ্রহণের পর প্রতিটি গুরুতর অপরাধ দ্রুততম সময়ে উদঘাটনের চেষ্টা করা হয়েছে। যেসব মামলার তদন্তে বেশি সময় প্রয়োজন, সেগুলোর কার্যক্রমও চলমান রয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
এর আগে তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন। ওই ভাষণে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য, দারিদ্র্য ও ক্ষুধা, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উন্নয়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দারিদ্র্য ও ক্ষুধা কেন অব্যাহত রয়েছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন জিয়াউর রহমান। একই সঙ্গে শান্তি, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এর ১৩ বছর পর, ১৯৯৩ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন তারেক রহমানের মা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
পরবর্তী সময়ে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমেও বক্তব্য দেন খালেদা জিয়া। এর মধ্যে ১৯৯৫ সালে জাতিসংঘের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক সভা, ২০০২ সালে শিশুবিষয়ক ২৭তম বিশেষ অধিবেশন এবং ২০০৫ সালে সাধারণ পরিষদের ৬০তম অধিবেশনের দুটি পৃথক সভা উল্লেখযোগ্য।
জাতিসংঘের নথি অনুযায়ী, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত মোট পাঁচবার সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে বক্তব্য দেন খালেদা জিয়া।
এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো একই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
শামা ওবায়েদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এতে দেশের গণতান্ত্রিক রূপান্তর, উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পাবে।
তিনি আরও বলেন, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের বিষয়গুলোও প্রধানমন্ত্রীর বক্তব্যে স্থান পাবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটকে সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।
বাংলাদেশের জন্য এবারের ৮১তম অধিবেশন বাড়তি তাৎপর্য বহন করছে। কারণ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
১৯৮০ সালে জিয়াউর রহমানের ভাষণের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়া পরিবারের যে উপস্থিতির সূচনা হয়েছিল, ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত খালেদা জিয়ার অংশগ্রহণে তা অব্যাহত ছিল। এবার ২০২৬ সালে তারেক রহমানের প্রথম ভাষণের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেট, চন্দ্রিমা মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের আশপাশের সড়ক পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন মার্কেটের সামনের সড়কে পানি জমে থাকায় অনেক ব্যবসায়ী দোকান খুলতে পারেননি।
মিরপুর সড়কের বেশ কিছু অংশ হাঁটু পানিতে ডুবে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি সড়ক ও ফুটপাত পানিতে তলিয়ে থাকায় পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পথচারী রায়হান উদ্দীন বলেন, জলাবদ্ধতার কারণে নিউমার্কেট এলাকায় এক পাশ থেকে অন্য পাশে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পানির মধ্যে হাঁটাচলা করাও কষ্টকর। তাই বাধ্য হয়ে রিকশা খুঁজছেন তিনি।
তিনি অভিযোগ করেন, পানি নিষ্কাশনের লাইন ও নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় অল্প সময়ের বৃষ্টিতেই পানি জমে যায়। সিটি করপোরেশনের নিয়মিত তদারকি ও ড্রেন পরিষ্কার করা হলে জলাবদ্ধতা দ্রুত কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা কলেজের শিক্ষার্থী শিহাব আহমেদ বলেন, সামান্য বৃষ্টি হলেই কলেজের সামনে জলাবদ্ধতা তৈরি হয়। জমে থাকা পানিতে ময়লা-আবর্জনা থাকায় শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর সমাধানের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব সিটি করপোরেশনের। সমস্যা সমাধানের জন্য রোববারই সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।
সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূতের কার্যক্রম ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে চীনে প্রধানমন্ত্রীর সফল সফরে তার অবদানের প্রশংসা করেন প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ ও চীনের সম্পর্ক ‘অংশীদারিত্বমূলক সম্প্রদায়’-এর পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ মেকানিজমসহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে বেশ কিছু নতুন উদ্যোগ ও প্রক্রিয়া চালুর কাজ এগিয়ে যাচ্ছে।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন ইয়াও ওয়েন। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত বলেন, ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ সংযোগ রয়েছে। তার বাবা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
সান নিউজ/ রাব্বি
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবারের পূর্বাভাস
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার
বুধবার (২৩ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম জানান, শুধু প্রধানমন্ত্রীর বাসভবন নয়, পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রস্তুত থাকা ৩ হাজার ৪১৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কমপ্লেক্সে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসাতে মোট ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এসব সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন করে ইউনিয়ন পরিষদগুলোর নিজস্ব চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও সম্প্রসারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে নতুন অধ্যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের আগ্রহ ও প্রত্যাশা অনেক বেশি। বিশ্বমঞ্চে দেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের অবস্থান এবং বিভিন্ন বৈশ্বিক সংকটে দেশের ভূমিকা তুলে ধরতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ভাষণে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের সংগ্রামের চিত্র তুলে ধরবেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে গ্র্যান্ট-বেইজড ক্লাইমেট ফাইন্যান্স গড়ে তুলতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
তিনি বলেন, জাতিসংঘে জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি গ্র্যান্ট-বেইজড ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে। পরিবেশ সুরক্ষায় দেশে নেওয়া বিভিন্ন উদ্যোগও বিশ্ববাসীর সামনে তুলে ধরবে বাংলাদেশ।
সাইমুম পারভেজ আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশের এসব কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা আশা করছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে নতুন সরকার পরিবেশ সুরক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করতে আগ্রহী। পরিবেশবান্ধব বিনিয়োগে আন্তর্জাতিক অংশীদারদের আগ্রহের সঙ্গে বাংলাদেশের স্বার্থের সমন্বয় ঘটিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনসহ যুক্তরাষ্ট্র সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতাকর্মী।
সমাবেশে নেতারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তারা বলেন, পথে কোনো বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে লংমার্চ সফল করা হবে। একই সঙ্গে কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।
ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের রুটে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা করবে ১১ দলীয় ঐক্য। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে চিকিৎসকরা বলেন, বিশ্বে প্রতি মিনিটে প্রায় চারজন শিশু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তবে সময়মতো ক্যান্সার শনাক্ত করা গেলে এবং যথাযথ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করা গেলে শিশুদের ক্যান্সার নিরাময় সম্ভব।
শিশুদের ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে কূপটির খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরে গত ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।
তিতাস গ্যাসক্ষেত্র সূত্রে জানা গেছে, বর্তমানে ক্ষেত্রটির ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র আরও জানায়, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই।
বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন আন্তর্জাতিক সফর এবং সাংগঠনিক ও নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জুমার নামাজের পরপরই ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে চেষ্টা চলছে। ফ্লাইওয়ের প্রবেশমুখের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তখনো পাওয়া যায়নি।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. তারেক গণমাধ্যমকে বলেন, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়েছে। কে বা কারা ককটেলটি ছুড়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
এর আগে গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনাকে একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর চেষ্টা হিসেবে অনেকে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গুমের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, পাথরঘাটার চরদুয়ানি এলাকার বলেশ্বর নদীতে একটি ফিশিং ট্রলারে করে চারজনকে নিয়ে যাওয়া হয়। তাদের মুখ ও পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে তাদের হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে সাক্ষ্যে উল্লেখ করেন তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা আরও জানান, একই কায়দায় ২০১০ সালে আরও একজনকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। এছাড়া ২০১১ সালে জিয়াউল আহসানের ‘গলফ অপারেশন’-এ জড়িত ট্রলার মাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয় বলে তিনি সাক্ষ্য দেন।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ আনা হয়েছে। এ মামলার বিচার বর্তমানে সাক্ষ্যগ্রহণের শেষ পর্যায়ে রয়েছে।
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ২০২৪ সালের আগস্টে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এর আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের সন্তানদের অর্জন শুধু ব্যক্তিগত নয়, এর সঙ্গে দেশের সম্মানও জড়িত।
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন নয়। আমি মনে করি, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন।’
হাফেজদের উৎসাহ ও সম্মান জানানোর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে ভালো কিছু অর্জন করলে সরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।
মেধাবীদের উৎসাহিত করা এবং তাদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করা গেলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে। এতে দেশের মানুষও উপকৃত হবে।
সরকার গঠনের পর থেকেই মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী হাফেজদের মাদ্রাসার শিক্ষকরা বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে সরকারের কোনো সহযোগিতার প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী জানাতে হবে। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, তা করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা চাই আমাদের ছেলেমেয়েরা এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং নিজেদের, দেশের ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনুক।’
দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাজের ধরন ভিন্ন হলেও সবার লক্ষ্য একই—দেশে শান্তি প্রতিষ্ঠা করা, যাতে সবাই ভালো ও শান্তিতে থাকতে পারে।
তিনি আরও বলেন, ‘আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সকলকে নিয়ে আমরা একসঙ্গে চলতে চাই। সকলকে নিয়ে দেশের জন্য ভালো কিছু পরিবর্তন আনতে চাই।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে সূরা তিলাওয়াত করে তারা পুরস্কার অর্জন করেছেন, সেই সূরার আয়াত তাদের কণ্ঠে শোনেন তিনি।
সৌদি আরবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।