অতীতে আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের তোষামোদ করত উল্লেখ করে রাশেদ খান অভিযোগ করেন, বর্তমানে জামায়াতও ঠিক একই পথ অনুসরণ করছে। দলটির শীর্ষস্থানীয় নেতারা ভারতীয় গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে পর্দার আড়ালে বৈঠক করছেন বলেও তিনি দাবি করেন।
আসন্ন ৩১ অক্টোবর জামায়াতের খুলনা বিভাগীয় লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ জনসাধারণের মধ্যে এই কর্মসূচি নিয়ে কোনো ধরনের উৎসাহ বা আগ্রহ দেখা যাচ্ছে না এবং খুলনার জনগণ এই উদ্যোগ পুরোপুরি বর্জন করবে। অতীতে এই অঞ্চলকে একটি বিশেষ রাজনৈতিক দলের একচ্ছত্র আধিপত্যের ক্ষেত্র বানানোর অপচেষ্টা করা হয়েছিল স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে খুলনার বাসিন্দারা কোনো রাজনৈতিক কারসাজি বরদাস্ত করবে না।
জামায়াতের এই কর্মসূচির পথসভায় গোপালগঞ্জ বাদ পড়ায় দলটির রাজনৈতিক দৃঢ়তা ও সাহসিকতা নিয়েও প্রশ্ন তোলেন এই রাজনৈতিক সহকারী। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জমুখী যাত্রায় হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল; তবে এই অভিজ্ঞতা সত্ত্বেও জামায়াত কেন ওই পথ এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্ন রাখেন তিনি। এছাড়া সম্প্রতি ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াতের প্রার্থীর পরাজয় নিয়েও কটাক্ষ করেন তিনি।
অনুষ্ঠানে বিমান বাহিনীর এক সাবেক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাশেদ খান। তিনি অভিযোগ করেন, এই মর্মান্তিক মৃত্যুর পর আওয়ামীপন্থী রাজনৈতিক মহলে এক ধরনের উল্লাস পরিলক্ষিত হয়েছে, যা গভীর মনোযোগের দাবি রাখে। একইসঙ্গে তিনি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আরও বলেন, যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্যে যুবদল সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে এবং যুবদলের হারানো গৌরব ফিরিয়ে আনতে হলে রাজপথের ত্যাগীদের মূল্যায়নের বিকল্প নেই।নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ১৫১ সদস্যের কমিটির বিতর্কিতদের বাদ দিয়ে বাদ পড়া ত্যাগীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নের জোর দাবী জানান।
এই সময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রফিক (সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), মো: হুমায়ূন কবির (সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), সাজ্জাদ হোসেন উজ্জ্বল (সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), জাকির হোসেন খান (সাবেক সহ সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল), আল ফরহাদ দীপু, সৈয়দ আবেদীন প্রিন্স, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান খান, মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ, এয়াকুব রাজু, স্বপন মন্ডল, খন্দকার আমিনুল হক কাকন, মাজেদুল ইসলাম মাসুম, মাইন উদ্দিন বেগ সুজন ,মহিবুল্লাহ জয়, রবিউল হাসান আরিফ, জসিম উদ্দিন সিদ্দিকী শোভন, এবাদুল হক পারভেজ, জাহাংগীর আলম জেক্স, খলিলুর রহমান জনি, সাইফুল ইসলাম , মো শাহীন প্রমুখ।
সাননিউজ/বান্না
সোমবার (২৬ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তাসনিম জারা।
পোস্টে তিনি লেখেন, সমাজে কারও মৃত্যু হলে সাধারণত দাফনের কাজে সহযোগিতা করতে প্রতিবেশীরা এগিয়ে আসেন। কিন্তু পিরোজপুরে ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যুর পর তার পরিবারকে দীর্ঘ সময় উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়েছে। স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাকে সেখানে দাফন করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন বলে অভিযোগ করেন তিনি।
তাসনিম জারা জানান, শনিবার সকাল ১০টার দিকে মানিক পশারীর মৃত্যু হয়। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রথমে বাড়িতে তার জন্য একটি কবর খোঁড়া হলেও কয়েকজন এসে সেটি ভরাট করে দেন। পরে তার মেয়ে সীমু আক্তার ও পরিবারের অন্য নারীরা মিলে নতুন করে কবর খোঁড়েন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় তারা অন্য কাউকে কবর খোঁড়ার কাজে পাননি বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
শেষ পর্যন্ত মধ্যরাতের পর পুলিশি পাহারায় ওই কবরে মানিক পশারীকে দাফন করা হয়। তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।
পোস্টে তাসনিম জারা আরও উল্লেখ করেন, মানিক পশারী একজন সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। তবে পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে গার্ড অব অনার দেওয়া এবং পিরোজপুরে দাফনের বিরোধিতা করেছিলেন বলে অভিযোগ করেন তিনি। দাফনের পর ওই নেতার পক্ষ থেকে জামায়াতের নেতারা ‘লাশের রাজনীতি করেন না’ বলে মন্তব্য করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তাসনিম জারা।
তিনি বলেন, কারও মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন থাকলে তা যাচাই করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে। কিন্তু সেই প্রশ্নের নিষ্পত্তি দাফনে বাধা দিয়ে বা মাইকিং করে করার সুযোগ নেই।
মৃত ব্যক্তির প্রতি সম্মান ও শোকসন্তপ্ত পরিবারের মর্যাদার বিষয়টি তুলে ধরে তাসনিম জারা লেখেন, মৃত্যুর পর মানুষের প্রতি ক্ষমাশীল হওয়া এবং তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক মূল্যবোধের অংশ। অথচ মানিক পশারীর পরিবারকে নিজ গ্রামে জানাজা ও দাফন নিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যা তাদের স্বাভাবিক শোক পালনের সুযোগও সীমিত করেছে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘পিরোজপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না’—এমন বক্তব্যের মাধ্যমে যেন স্থানীয় মাটির ওপর একক অধিকার দাবি করা হচ্ছে। একজন ব্যক্তি নিজের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত হতে পারবেন কি না, তা নির্ধারণ করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই বলেও মত দেন তিনি।
তাসনিম জারা তার পোস্টে ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর স্বাধীনতাবিরোধী ভূমিকার প্রসঙ্গও তুলে ধরেন। তার অভিযোগ, বর্তমানে দলটির নেতাকর্মীরা কে মুক্তিযোদ্ধা, কে ভুয়া মুক্তিযোদ্ধা এবং কে রাষ্ট্রীয় সম্মান পাবেন, তা নিজেরাই নির্ধারণ করতে চাইছেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, জামায়াত নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচার, মানবাধিকার, যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবিক মর্যাদার কথা বলে। কিন্তু অন্যদের ক্ষেত্রে সেই নীতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তার অভিযোগ।
তিনি প্রশ্ন তোলেন, ভোটের আগে ইনসাফের কথা বলা একটি দল বিরোধীদলে থাকতেই যদি একজন মৃত ব্যক্তির নিজ বসতভিটায় দাফনে বাধা দেয়, তাহলে রাষ্ট্রের সব ক্ষমতা তাদের হাতে গেলে পরিস্থিতি কী দাঁড়াবে?
সান নিউজ/ রাব্বি
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালের কেবিন ব্লকে গিয়ে তিনি ভূমিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, মির্জা আব্বাস ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের কাছ থেকেও তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তস্বল্পতা দেখা দেওয়ায় কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়।
সান নিউজ/ রাব্বি
আজ শুক্রবার দলের আনুষ্ঠানিক ফেসবুক পেজে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়। নতুন এই কাঠামোয় নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে উন্নীত করা হয়েছে। একইভাবে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব।
পুনর্গঠনের ফলে দলের সাংগঠনিক বিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগের কমিটিতে থাকা মুখ্য সমন্বয়ক, মুখপাত্র, উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, সংগঠক এবং যুগ্ম মুখ্য সমন্বয়কের মতো কয়েকটি পদ বাদ দেওয়া হয়েছে। ফলে নেতৃত্বের কাঠামো আরও সংক্ষিপ্ত ও কেন্দ্রীয়কৃত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন কমিটিতে আগের কয়েকজন শীর্ষ নেতার দায়িত্বেও পরিবর্তন এসেছে। সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব এবং আবদুল হান্নান মাসউদ এখন যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে নাহিদা সারোয়ার নিভা পেয়েছেন যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব।
এবারের পুনর্গঠনে সম্পাদকীয় কাঠামোও যুক্ত হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে ৩২টি সম্পাদকীয় পদ সৃষ্টি করে সমসংখ্যক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সহসম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সদস্য পদেও উল্লেখযোগ্যসংখ্যক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলটির কেন্দ্রীয় নেতৃত্বে নতুন কয়েকটি মুখও যুক্ত হয়েছে। শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি এ কে ফ্লোরা, বিএনপির সাবেক নেতা ইসহাক সরকার এবং জাতীয় পার্টির সাবেক উপদেষ্টা তারেক এ আদেলকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলীয় কর্মকাণ্ড, জাতীয় নির্বাচন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখা নেতাদের মূল্যায়নের প্রতিফলন দেখা গেছে এই পুনর্গঠনে। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অবস্থান দলীয় কাঠামোয় আরও শক্তিশালী হয়েছে।
পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শীর্ষ নেতৃত্বের অন্যতম অংশ হিসেবে রয়েছেন। এছাড়া দলের একাধিক সংসদ সদস্যও গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থান পেয়েছেন।
দলীয় সূত্র বলছে, আগে নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ‘সুপার ইলেভেন’ কাঠামোর পরিবর্তে এখন কার্যত ‘সুপার সিক্স’ মডেলে পরিচালিত হবে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যকে নিয়ে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী বলয় কার্যকর থাকবে।
কমিটি পুনর্গঠনের মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর পাশাপাশি নেতৃত্বের দায়িত্ব বণ্টনে দক্ষতা এবং কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলীয় নেতারা জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে মরমি সাধক লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কালচার ফর ইউনিটি বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, বিভিন্নভাবে সাংস্কৃতিক আগ্রাসনের প্রচেষ্টা অব্যাহত থাকতে পারে। তবে নিজস্ব সংস্কৃতির গভীরতা উপলব্ধি, তার চর্চা ও বিকাশই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার যথাযথভাবে তুলে ধরা গেলে তা বিশ্বদরবারে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে একমুখী করার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতার কথা বলা হলেও এ সময়ে অন্য দেশের ওপর নির্ভরশীলতা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারের প্রবণতা দেখা গেছে। তবে বর্তমান তরুণ প্রজন্ম এসব বিষয় সম্পর্কে সচেতন হচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার কথা বললেও কার্যত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে দুর্বল করার বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের সিনেমা হলগুলোতে ভারতীয় সিনেমা অবাধে প্রদর্শনের উদ্যোগকে তিনি সাংস্কৃতিক আগ্রাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, একটি জাতির অন্যতম প্রধান পরিচয় হলো তার সার্বভৌমত্ব। তাই জাতীয় স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ার মতো কোনো উদ্যোগই গ্রহণযোগ্য হতে পারে না।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা এবং নিজস্ব সংস্কৃতি সম্পর্কে যে সচেতনতা তৈরি হয়েছে, জুলাই আন্দোলনে তার প্রতিফলন দেখা গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ালে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অমানবিক শাসনের অবসান ঘটে।
বাংলার লোকজ সংস্কৃতি ও মানবতাবাদী দর্শনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লালন শাহ ও মুকুন্দরামের মতো লোককবিদের চিন্তা ও সৃষ্টিতে মানুষের মর্যাদা, আত্মপরিচয় এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতেও এ ধরনের মানবিক দর্শনের প্রভাব লক্ষ করা যায়।
রিজভী আরও বলেন, লালন শাহের গান ও বাউল সুর বাংলা সাহিত্য ও সংগীতকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের জাতীয় সংগীতেও বাউল সুরের প্রভাব রয়েছে। তাই জাতীয় চেতনা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় মানবতাবাদী দর্শন ও নিজস্ব ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
সান নিউজ/ রাব্বি
শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়। তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি, তুরস্কের পার্লামেন্ট সদস্য মোস্তফা কায়া এমপি, বাংলাদেশের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, ইবনে খালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ, চিকিৎসক ড. এস. এম. খালেদুজ্জামান, নিউ ওয়ার্ল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাহমুদ গকসু, ইয়ুথ ওয়েবের চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম এবং আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশনের পররাষ্ট্রবিষয়ক বিভাগের প্রধান এমরুল্লাহ ডেমিরসহ অন্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চের (সিপিএসআর) চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। সমাপনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উসমান আকগুল। সম্মেলনটি যৌথভাবে সঞ্চালনা করেন সিপিএসআরের নির্বাহী পরিচালক ড. এএসএম মাহমুদুল হাসান ও মো. মহিব্বুল্লাহ।
আয়োজকদের মতে, বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও কূটনীতিকদের অংশগ্রহণে এ সম্মেলন বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক আলোচনা সম্প্রসারণ এবং বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে।
সান নিউজ/ রাব্বি
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, রাতের আঁধারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় শেষ পর্যন্ত সরকার ও সরকারি দল সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে এত বড় একটি ঘটনার ক্ষেত্রে শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনগত পদক্ষেপ দেখতে চায়।
তিনি আরও বলেন, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুটপাটের শিকার স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে নিতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির গণভোটকে উপেক্ষা করে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে।
গণভোটের গণরায় না মানাকে বিএনপির প্রথম ভুল হিসেবে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান নিয়ে সরকারের ব্যস্ততা নিয়েও প্রশ্ন রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত।
দেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। এমন পরিস্থিতিতে জনগণ এরই মধ্যে সরকারের ওপর আস্থা হারাতে শুরু করেছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো সরকার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেও জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে।
এর আগে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুষ্ঠানে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। সেখানে মেধাবীদের পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় দেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় পেয়েছে প্রসিকিউশন। এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ঠিক করেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষে সময় চান প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।
অলি মিয়া ট্রাইব্যুনালকে জানান, মানবতাবিরোধী অপরাধের মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু আরও দুই সময় চেয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। এরইমধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত।
এদিন সকালে কারাগার থেকে গ্রেপ্তার জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
গত ৪ আগস্ট সাবেক এই দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চায় প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট তাদের হাজির করা হয়। ওই দিন দুজনকেই নতুন করে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল।
প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়। এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলমান রয়েছে।
সাননিউজ/ বান্না
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’
পোস্টে জামায়াত আমির দাবি করেন, মধ্যরাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তারা সেখানে ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেন বলেও উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি ভেঙে ফেলার পর সেখানে একটি ‘রহস্যজনক’ সাইনবোর্ড টানানো হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার একটি সুযোগ এভাবে নষ্ট করা হয়েছে। সরকারের পক্ষ থেকে একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলা হলেও অন্যদিকে এমন ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির প্রশ্ন তোলেন, এ ধরনের ঘটনা আর কতদিন চলবে। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডা. শফিকুর রহমান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে লেখা একটি চিঠি তুলে দেন তিনি।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিং, চীন সরকার ও দেশটির জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও জোরদার এবং বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন ডা. শফিকুর রহমান।
চিঠিতে বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সৌদি বাদশাহ, রাজপরিবার, সরকার এবং সৌদি জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানানো হয়।
এতে বিশ্বের মুসলমানদের কাছে সৌদি আরবের বিশেষ মর্যাদার কথা তুলে ধরার পাশাপাশি মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী (সা.)-এর সেবা ও ব্যবস্থাপনায় দেশটির দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার কথাও চিঠিতে তুলে ধরা হয়।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক শুধু দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত। সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করা হয়।
একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা মোহাম্মদ আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে ১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। গণভোটে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সাংবিধানিক সংস্কার এবং তা বাস্তবায়নের নির্ধারিত প্রক্রিয়া সম্পর্কে জনগণের মতামত নেওয়া হয়। সরকারি গেজেট অনুযায়ী, বৈধ ভোটের প্রায় ৬৯ শতাংশ বা ৬৮ দশমিক ৫৯ শতাংশ ভোট ‘হ্যাঁ’ পড়েছে।
তিনি বলেন, গণভোটে জনগণ শুধু কয়েকটি সাংবিধানিক প্রস্তাবের প্রতি সমর্থন জানাননি; বরং সংবিধান সংস্কারের নির্দিষ্ট প্রক্রিয়া ও প্রতিষ্ঠানকেও অনুমোদন দিয়েছেন। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুযায়ী, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিয়া গোলাম পরওয়ারের দাবি, ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদের সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সাংবিধানিক সংকটের মূল প্রশ্ন এখানেই। সংসদ সদস্য হিসেবে পাওয়া ক্ষমতা এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জনগণের গণভোটে অর্পিত ক্ষমতা এক নয়। একই ব্যক্তি দুটি প্রতিষ্ঠানের সদস্য হতে পারেন, তবে প্রতিষ্ঠান দুটির ক্ষমতার উৎস, আইনগত পরিচয় ও দায়িত্ব আলাদা।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ একটি ‘Constituted Body’, অর্থাৎ সংবিধান কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠান। অন্যদিকে সংবিধানের মৌলিক পুনর্বিন্যাসের ক্ষেত্রে জনগণই চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার উৎস। জনগণের এই গাঠনিক ক্ষমতাকে সাংবিধানিক পরিভাষায় ‘Constituent Power’ বলা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধান সংসদ সৃষ্টি করে, সংসদ জনগণকে সৃষ্টি করে না। রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষমতার চূড়ান্ত উৎস জনগণ। তাই জনগণ যখন সরাসরি গণভোটের মাধ্যমে একটি নির্দিষ্ট সংস্কার প্রক্রিয়া অনুমোদন করেন এবং সেই সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদকে দায়িত্ব দেন, তখন সাধারণ সংসদীয় ক্ষমতা প্রয়োগ করে এর বিকল্প প্রক্রিয়া তৈরি করা গুরুতর সাংবিধানিক প্রশ্ন তৈরি করে।
তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান দেখানো এবং অনুমোদিত প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার এগিয়ে নেওয়ার পরিবর্তে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে বিষয়টিকে সাধারণ সংবিধান সংশোধন প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণভোটে জনগণ যে প্রক্রিয়া অনুমোদন করেছেন, তা পাশ কাটিয়ে কোনো বিকল্প প্রক্রিয়াকে জনগণের ম্যান্ডেটের সমতুল্য হিসেবে বিবেচনা করা যায় না। জনগণের ভোট কোনো রাজনৈতিক দলের সুবিধা-অসুবিধা কিংবা সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় গ্রহণ বা উপেক্ষা করার বিষয় নয়। গণরায়ের প্রতি সম্মান দেখানোই গণতন্ত্রের মৌলিক দাবি।
সংবিধানের ১৪২ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হলেও এই ক্ষমতা সীমাহীন নয়। তার বক্তব্য অনুযায়ী, সর্বোচ্চ আদালতের বিভিন্ন রায়ে প্রতিষ্ঠিত ‘Basic Structure Doctrine’ অনুসারে সংবিধানের মৌলিক কাঠামো সাধারণ সংশোধনী ক্ষমতার মাধ্যমে পরিবর্তন করা যায় না।
তিনি বলেন, সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধন করা গেলেও জনগণের গাঠনিক ক্ষমতা ছাড়া সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের এখতিয়ার সংসদের নেই। এ ক্ষেত্রে তিনি অতীতে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার নজিরের কথাও উল্লেখ করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ আলোচনা, মতবিনিময়, ঐকমত্য ও মতপার্থক্যের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণীত হয়।
পরবর্তী সময়ে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করা হয়। ওই আদেশে জুলাই সনদের সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে গণভোটে উপস্থাপনের বিধান রাখা হয় বলে তিনি উল্লেখ করেন।
তার বক্তব্য অনুযায়ী, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ ‘হ্যাঁ’ বলার পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্ধারিত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফলের ভিত্তিতে সংস্কার সম্পন্ন করার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের রায় শুধু ‘সংস্কার চাই’—এতটুকুতে সীমাবদ্ধ ছিল না। কোন সংস্কার, কোন ম্যান্ডেটের ভিত্তিতে এবং কোন প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় তা বাস্তবায়ন হবে, সেই কাঠামোর প্রতিও জনগণের সম্মতি নেওয়া হয়েছে।
বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, যে বিষয়কে বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফায় ‘রাষ্ট্র সংস্কার’ ও ‘সাংবিধানিক সংস্কার’ হিসেবে উপস্থাপন করেছে, ক্ষমতায় এসে সেটিকে কেন শুধু সংসদীয় ‘সংশোধন’-এর মধ্যে সীমাবদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, জনগণের ম্যান্ডেটের বিকল্প সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নয় এবং জনগণের সার্বভৌম ইচ্ছার বিকল্প কোনো বিশেষ কমিটিও নয়। সংসদ গুরুত্বপূর্ণ হলেও জনগণই সার্বভৌম। জনগণ তাদের প্রতিনিধিদের ক্ষমতা দেন এবং সেই ক্ষমতার সীমা ও উদ্দেশ্যও নির্ধারণ করেন।
১১ দলীয় ঐক্যের অবস্থান তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সাংবিধানিক সংস্কারের পক্ষে এবং গণভোটে প্রায় ৬৯ শতাংশ জনগণের ভোটের রায় বাস্তবায়নের পক্ষে। একই সঙ্গে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতার মর্যাদা রক্ষার পক্ষেও তারা অবস্থান নিয়েছেন।
এ সময় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ছয়টি দাবি তুলে ধরেন তিনি। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটে জনগণের দেওয়া রায় যথাযথভাবে বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন এবং গণভোটে অনুমোদিত প্রক্রিয়া পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে মৌলিক সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের উদ্যোগ প্রত্যাখ্যান।
এ ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করে পরিষদকে কার্যকর করা, জনগণের সম্মতি ও গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে একতরফাভাবে সংবিধানের মৌলিক কাঠামো-সংশ্লিষ্ট পরিবর্তনের উদ্যোগ থেকে বিরত থাকা এবং জনগণের প্রত্যাশা, গণভোটের রায় ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবিধানের চূড়ান্ত ক্ষমতার উৎস জনগণ। সংসদ সংবিধানের অধীন এবং রাষ্ট্রের মালিক জনগণ। সংসদের সংশোধনী ক্ষমতা অর্পিত ক্ষমতা, আর জনগণের ‘Constituent Power’ হলো রাষ্ট্রের সাংবিধানিক কর্তৃত্বের মূল উৎস। তাই গণভোটের মাধ্যমে জনগণ যে সাংবিধানিক ম্যান্ডেট দিয়েছেন এবং যে প্রক্রিয়ার প্রতি সম্মতি জানিয়েছেন, তা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জনগণের গণরায়ের বাস্তবায়ন এবং জনগণের সার্বভৌম সাংবিধানিক অধিকারের পক্ষে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখবে।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই মির্জা আব্বাস মালয়েশিয়া যাচ্ছেন।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছিলেন বিএনপির এই নেতা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ তরুণ-কিশোর, ছাত্র, জনতা ও শ্রমিকের রক্ত ঝরেছে। গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি ও সহিংসতার সঙ্গে জড়িত অনেকেই বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, আদালতের পরোয়ানা অনুযায়ী বাংলাদেশ সরকার তাদের ফেরত চাইলেও ভারত এখনো সাড়া দেয়নি।
তিনি বলেন, অতীতে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সাবেক মেজরকে ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারলে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না—এ প্রশ্নের জবাব ভারতকে দিতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তিনি দাবি করেন, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা না দিয়ে তাকে বিমসটেক চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। এ কারণে তিনি ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে জানান রিজভী।
রিজভীর দাবি, প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিন ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের একটি বিদ্যুৎকেন্দ্রের ইউনিটে সমস্যার কথা জানানো হয়। ঘটনাটিকে তিনি ‘কূটকৌশল’ হিসেবে উল্লেখ করেন।
দেশের বর্তমান গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করে রিজভী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে জ্বালানি সংকট আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ সময় দেশের রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির কথা উল্লেখ করে বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেন রিজভী।
তিনি আরও বলেন, গত ১৬ বছর দেশে লুণ্ঠন, অর্থপাচার, গুম ও গুপ্তহত্যার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রিজভীর দাবি, বর্তমানে বিরোধী দল সরকারের সমালোচনা করলেও কোনো বিরোধী নেতা গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হননি।
মধুর ক্যান্টিন নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের অর্জন মুছে ফেলার কোনো চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ‘বিশ্রাম মঞ্জিল’ করার চেষ্টা শহীদ মধুর আত্মত্যাগের প্রতি অবমাননা বলেও মন্তব্য করেন তিনি।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ প্রদান করা হয়।
কেন্দ্রীয় কমিটির নোটিশে উল্লেখ করা হয়, ‘ইসমাইল হোসেনের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শন, সংগঠনের সহযোদ্ধাকে (স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম) অন্যায়ভাবে রক্তাক্ত করা এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ার লিখিত অভিযোগ উঠেছে। এহেন সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনিক নোটিশের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতিয়া উপজেলার একটি সুপারমার্কেটে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নজরুল ইসলাম ওরফে আদনানের ভাইয়ের সাথে পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাতের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে সালিশ বৈঠকে বসলে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুলের নেতৃত্বে সেখানে হট্টগোল তৈরী করে। খবর পেয়ে তিনি (ইসমাইল) ঘটনাস্থলে পৌঁছে সংঘাত ঠেকাতে যান এবং প্রতিহত করতে গিয়ে নজরুলের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ইসমাইল হোসেনের দাবি, সম্পূর্ণ ঘটনাকে বিকৃত করে কেন্দ্রীয় কমিটিতে ভিত্তিহীন অভিযোগ জমা দেওয়া হয়েছে।
চরাঞ্চলে দস্যুবাহিনীর সঙ্গে বৈঠক ও একসঙ্গে বসে খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার প্রসঙ্গে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, চরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দখলদারি রোধে সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে গিয়ে তিনি সেখানে কাজ করেছেন। কোনো অপকর্মের সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। কেন্দ্রীয় নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দাখিল করবেন বলে জানান।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর হাতিয়া উপজেলা সুপারমার্কেটে একটি সালিসি বৈঠকে হট্টগোলকে কেন্দ্র করে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ওরফে ইলিয়াছ ও অনুসারীরা নজরুলের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছেন বলে যুবদলের কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমি গ্রামের জিয়ানগর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চরএলাহী ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইসমাঈল হোসেন তোতা, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আবুল খায়ের, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফকির আলম, সাবেক সাধারণ সম্পাদক বশির মেম্বার এবং যুবদল নেতা ইব্রাহীম তোতাসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ইসমাঈল হোসেন তোতার পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নানা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। ৫ আগস্টের পর বিএনপি নেতা তোতা চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করা হয়। তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত ও দলের জন্য ত্যাগ স্বীকারকারী যুবদল নেতা ইসমাঈল হোসেন তোতাকে চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২০ আগস্ট)। নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সঙ্গে প্রীতির অতীত ঘনিষ্ঠতার অভিযোগ তুলে তাকে ‘সুযোগসন্ধানী’ বলেও মন্তব্য করেন তিনি।
এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দেন প্রীতি চৌধুরী। তিনি প্রিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্রীতিও প্রিয়ার রাজনৈতিক ভূমিকা ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। তাদের কথোপকথনসংক্রান্ত আরও কিছু স্ক্রিনশট ও তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন তিনি।
এদিকে, ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে প্রীতি চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করছেন তার সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্টও দেওয়া হচ্ছে।
পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে প্রীতির পাশে দাঁড়িয়েছেন রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মীরা। এক ফেসবুক পোস্টে প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী কলেজে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতি চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করেছেন।
ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না মন্তব্য করে প্রীতিসহ সব ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার কথা জানান তিনি।
এরপর রাজশাহী কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রীতির সমর্থনে সরব হন। তারা সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিতের দাবি জানান।
এ ঘটনায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। এ নিয়োগের প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর প্রত্যাশার সঙ্গে এ সিদ্ধান্তের সামঞ্জস্য নেই।
হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, এর আগের দিন ‘সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের অভিযোগ, তিনি দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় একটি সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এ মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে দেওয়া উচিত। অন্যথায় ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে হেফাজত।
সরকারকে সতর্ক করে সংগঠনটি বলেছে, কওমি আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগণের অবদান ও পরামর্শ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে উলামায়ে কেরামের সঙ্গে সরকারের সম্পর্ক ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।