                <![CDATA[অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিত করতে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬) দায়দায়িত্ব নির্ধারণ করবে এ কমিটি।
কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
এ কমিশনেক ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিত করবে কমিশন। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে এ কমিশন।
তদন্তের স্বার্থে কমিশনকে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে। এছাড়া দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। স্বাস্থ্যসেবা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তা দেবে।
সাননিউজ/বান্না]]>
                <![CDATA[বাংলাদেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে অক্টোবর মাসে এ রোগে মৃত্যুর সংখ্যা বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী ডিসেম্বরের আগে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজারের বেশি রোগী। এর মধ্যে শুধু অক্টোবরেই প্রাণ হারিয়েছেন ১৭৩ জন। এর আগে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। ফলে চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর হিসাবে অক্টোবরেই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে একই সময়ে বাংলাদেশ বিশ্বের অন্যতম ভয়াবহ হামের প্রাদুর্ভাব মোকাবিলা করছে। এ রোগে ইতোমধ্যে ১ হাজার ২০০-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু ও হামের এই পরিস্থিতি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
রোগীর চাপে বিপর্যস্ত হাসপাতাল
চিকিৎসকদের মতে, অনেক ডেঙ্গু রোগী শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ার পর হাসপাতালে আসছেন। এতে চিকিৎসা দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মির্জা গোলাম সারওয়ার জানান, একদিনে নতুন করে ৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট ২৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, হাসপাতালে আসা অনেক রোগীর শরীরে শক সিন্ড্রোমের লক্ষণ দেখা যাচ্ছে। কারও কারও রক্তচাপ এতটাই কমে যাচ্ছে যে তা পরিমাপ করাও কঠিন হয়ে পড়ছে। একই সঙ্গে অক্সিজেনের মাত্রাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এ বি এম আবদুল্লাহ বলেন, বারবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া এবং রোগ শনাক্ত ও চিকিৎসা শুরু করতে দেরি করাই মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
তিনি জানান, আগে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিরা পরবর্তী সময়ে আবার সংক্রমিত হলে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকিতে থাকতে পারেন। এ কারণে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বারবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন ঢাকার ৩৩ বছর বয়সী বাসিন্দা ফয়সাল ফেরদৌস। ২০১৭ ও ২০২৪ সালের পর চলতি মাসের শুরুতে তৃতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। এবার তার পাশাপাশি স্ত্রীকেও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।
ফয়সাল জানান, তাদের পাঁচ বছর বয়সী ছেলে অন্য একটি রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। সেখানে কয়েক দিন অবস্থানের পরপরই তিনি ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন।
নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রতিবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ছিল অত্যন্ত কষ্টকর। তবে বারবার সংক্রমিত হওয়ার কারণে এবার গুরুতর কোনো বিপদ হতে পারে—এমন আশঙ্কাও তাকে উদ্বিগ্ন করে তুলেছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের উপস্থিতি একসঙ্গে সক্রিয় থাকায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বাড়ছে। একজন ব্যক্তি একটি সেরোটাইপে আক্রান্ত হওয়ার পর পরবর্তী সময়ে অন্য সেরোটাইপে সংক্রমিত হলে জটিলতা তৈরির আশঙ্কা থাকে। দীর্ঘমেয়াদি প্রতিরোধব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশে ডেঙ্গুর টিকা চালুর বিষয়টি বিবেচনা করা হলেও এখনো টিকাদান কার্যক্রম শুরু হয়নি।
জলবায়ু পরিবর্তনে দীর্ঘ হচ্ছে ডেঙ্গুর মৌসুম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার মনে করেন, অক্টোবরের তুলনায় নভেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা কম থাকলেও পুরো মাসজুড়েই সংক্রমণ অব্যাহত থাকতে পারে।
তিনি বলেন, পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে, তবে নভেম্বরের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। সংক্রমণ কমলেও তা হবে সীমিত মাত্রায়। ডিসেম্বরের আগে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ার সম্ভাবনাও কম।
কবিরুল বাশার আরও বলেন, আগের বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি থেকে এখনো নতুন করে এডিস মশার জন্ম হচ্ছে। আবহাওয়া শুষ্ক হয়ে এলেও এসব জমে থাকা পানির উৎস মশার প্রজনন অব্যাহত রাখছে।
তার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত ও আর্দ্রতার স্বাভাবিক ধারায় পরিবর্তন আসছে। এর ফলে মশার প্রজননের সময়সীমা দীর্ঘ হচ্ছে এবং এডিস মশা বছরের দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকছে। এতে ডেঙ্গুর মৌসুমও আগের তুলনায় দীর্ঘায়িত হচ্ছে।
সান নিউজ/ রাব্বি
                <![CDATA[দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্বাস্থ্য সুরক্ষাকে বেগবান করতে ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নরসিংদীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন এই তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, গ্রামের সাধারণ নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের উপসর্গ দ্রুত চিহ্নিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই মিডওয়াইফরা মাঠপর্যায়ে কাজ করবেন। প্রাথমিক পর্যায়ে এসব রোগ ধরা পড়লে উপযুক্ত চিকিৎসায় রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন বলে তিনি জানান। এই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্রীদের নিয়ে বিশেষ কাউন্সেলিং কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। এছাড়া, জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ইতোমধ্যে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য টিকাদান প্রকল্প চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
স্বাস্থ্যসেবা প্রসারের পাশাপাশি দেশের আত্মমর্যাদা ও পররাষ্ট্রনীতি নিয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বহু বন্ধু ও অংশীদার থাকবে, তবে কোনো দেশের খবরদারি বা প্রভুত্ব বরদাস্ত করা হবে না। দেশের ভূখণ্ডের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরে তিনি ঘোষণা দেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্তমান প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সীমানার এক ইঞ্চি জায়গাতেও বাইরের কারও আধিপত্য প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
সান নিউজ / রাজীব]]>
                <![CDATA[হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে। দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
সোমবার (২৬ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৩ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৬ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৫৯ জন, রাজশাহীতে ৩২, সিলেটে ১৫৭ , চট্টগ্রামে ৩১১ জন, বরিশালে ১৩৪, ময়মনসিংহে ৮৮, খুলনায় ১২২, এবং রংপুরে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৫২২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৭৮ জন।
সাননিউজ/বান্না
                <![CDATA[গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেটে দুইজন, ময়মনসিংহে একজন ও খুলনায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় একহাজার ২৫৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১২২ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮৯ হাজার ৪৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
সাননিউজ/বান্না]]>
                <![CDATA[গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে তিনজন, খুলনায় একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫ হাজার ২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।
গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
সাননিউজ/বান্না]]>
                <![CDATA[গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন রয়েছেন।
চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৮৪ হাজার ২৯৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। সেসময়ে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।
সাননিউজ/বান্না
                <![CDATA[বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমুক দিচ্ছেন—হঠাৎ পাশ থেকে ভেসে এল সিগারেটের তীব্র গন্ধ। নিজের অজান্তেই নাক কুঁচকে সরে দাঁড়ালেন। মনে হতে পারে, আপনি তো সিগারেট খাচ্ছেন না, তাই আপনার কোনো ক্ষতি নেই। কিন্তু সত্যি কি তাই? চিকিৎসাবিজ্ঞান আর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে সম্পূর্ণ উল্টো কথা। সিগারেট নিজে না ছুঁয়েও অন্যের ছাই বা ধোঁয়ায় নিঃশব্দে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন লাখো মানুষ।
তামাকজাত পণ্যের এই পরোক্ষ বা সেকেন্ডহ্যান্ড ধোঁয়া এখন শুধু ভারতের মতো জনবহুল দেশেই নয়, গোটা বিশ্বের জন্যই এক বিরাট জনস্বাস্থ্য সংকট। সম্প্রতি একটি গবেষণার বরাত দিয়ে জানা গেছে, ২০২৩ সালে ভারতে প্রায় ৪৪ কোটি ৪০ লক্ষ মানুষ অন্যের তামাকের ধোঁয়ার সংস্পর্শে এসেছে। শুধু তা-ই নয়, এই মারাত্মক ধোঁয়ার বিষক্রিয়ায় ওই এক বছরেই প্রাণ হারিয়েছেন প্রায় ৩ লক্ষ ২৫ হাজার মানুষ। আর বিশ্বজুড়ে এই মৃত্যুর সংখ্যাটা ছাড়িয়েছে সাড়ে ১৬ লাখ।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, পুরুষদের তুলনায় নারীরা ঘরের ভেতরে এই পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়া ও এর আশপাশের অঞ্চলে পুরুষদের তুলনায় নারীদের এই ধোঁয়ার সংস্পর্শে আসার হার প্রায় ৫৯ শতাংশ বেশি। এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ঘরের ভেতরে পুরুষদের ধূমপান করার অভ্যাস। যার ফলে একজন ধূমপায়ীর নেশার খেসারত দিতে হচ্ছে তার স্ত্রী, মা কিংবা পরিবারের অবুঝ শিশুদের। গবেষণায় দেখা যায়, বিশ্বজুড়ে পরোক্ষ ধূমপানের শিকার হওয়া মানুষের বড় একটা অংশই শিশু, যাদের বারবার আক্রান্ত হতে হচ্ছে ফুসফুস ও শ্বাসযন্ত্রের সংক্রমণে।
আইন আছে, কিন্তু প্রয়োগ কোথায় : ভারতে ২০০৩ সালের তামাক নিয়ন্ত্রণ আইন এবং পরবর্তীতে ২০০৮ সালের সংশোধনী অনুযায়ী বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাসপাতাল বা রেস্তোরাঁসহ সব জনবহুল স্থানে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু বাস্তবের চিত্রটা একেবারেই আলাদা। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, বহু জনবহুল স্থানে এই নিয়ম মানার হার অর্ধেকেরও কম। বিশেষ করে বাসস্টপ বা বাজারের মতো ভিড়ভাট্টার জায়গায় আইন ভাঙার প্রবণতা সবচেয়ে বেশি। কড়া নজরদারি ও নিয়মিত জরিমানার অভাবে আইন যেন কেবল কাগজের পাতাতেই বন্দি হয়ে আছে।
ধূমপান ব্যক্তিগত স্বাধীনতা হতে পারে, কিন্তু অন্যের বিশুদ্ধ বাতাসে বিষ ছড়িয়ে দেওয়ার অধিকার কারো নেই। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পার্কের স্নিগ্ধ হাওয়া কিংবা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কোনো ক্লান্ত মানুষের শ্বাসের অধিকারে ভাগ বসানোর এই প্রবণতা এবার থামানো দরকার। বাস স্টপ কিংবা জনবহুল চত্বরে ধূমপানকে আর ‘সামান্য অপরাধ’ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই; কারণ এই ছোট্ট অবহেলাই কেড়ে নিতে পারে একটি নিষ্পাপ প্রাণ।
সান নিউজ/রাজীব]]>
                <![CDATA[দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৪৫ জনে দাঁড়াল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন।
চলতি বছরে এ যাবৎ মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।
সাননিউজ/ বান্না]]>
                <![CDATA[খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করা হয়।
মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ও গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যাস কর্মসূচী,রোটারি ক্লাব অব ঢাকা এবং রোটারি ক্লাব অব ঢাকা সেইফ লাইফ ফাউন্ডেশন এর সহযোগিতায় সারাদেশে
সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করে আসছে।
আয়োজকরা জানায়, ৩০ বছরের উর্ধ্বে নারীরা স্তন ও জরায়ু মুখে ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হয়।
সকল নারীদের স্বাস্হ্য সুরক্ষা নিশ্চিত করন এবং এটি নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে নারীদের স্তুন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
ইতিমধ্যে বিভিন্ন জেলায় বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ু মুখে ক্যান্সারের পরীক্ষা কার্যক্রম চলছে। যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসার আওয়াতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হবে।
সকাল ৯টা থেকে দুপুর ১.৩০মি পর্যন্ত মাটিরাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডাঃফারজানা আক্তার,ডাঃফারিয়া আহমেদ,নার্সিং ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স এলিশ ত্রিপুরা, পাপিয়া সুলতানা শিউলি,মাতু মারমা,নিপা মারমা, তাহমিনা আক্তার, পান্না খাতুন, তাজমুন নাহার, মিডওয়াইফ ফরিদা ইয়াসমিন,রুমকি চৌধুরী প্রমুখ।
সান নিউজ/আরএ]]>
                <![CDATA[আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর্মসূচি চালু করতে চাইছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সাথে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, মৃত্যুও থেমে নেই। নেই ওষুধেরও কোন আগাম ব্যবস্থা। ধার করা ওষুধে চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রম ।
সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বিস্তার বাড়ে। সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৫৯০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন। ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪৪ জন। গত মাসে আক্রান্ত হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কিছু দিন ধরে প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
এতদিন ডিএসসিসি উড়ন্ত মশা মারার জন্য ডেলটামেথ্রিন নামের ওষুধ ব্যবহার করে আসছিল। এই ওষুধ মশা নিয়ন্ত্রণে এখন ঠিকমতো কার্যকর না থাকায় ডিএনসিসি কয়েক বছর ধরে ভারত থেকে আমদানি করা ম্যালাথিয়ন ওষুধ ব্যবহার করে আসছে। তবে গত বছর জাপানের গবেষকরা দেখতে পান ডেলটামেথ্রিনের কার্যকারিতা ঢাকার মশার ক্ষেত্রে অনেকটা কমেছে। তখন ডিএসসিসি ডেলটামেথ্রিনের বদলে ম্যালাথিয়ন ব্যবহারের উদ্যোগ নেয়। কিন্তু যে প্রতিষ্ঠানকে ম্যালাথিয়ন সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সরবরাহ করা ওষুধের নমুনা পরীক্ষাগারে উত্তীর্ণ হয়নি। পরে তারা ডিএনসিসির দ্বারস্থ হয়। ডিএসসিসি কর্তৃপক্ষ ২৭০ লিটার ম্যালিথিয়ন ওষুধ ধার হিসেবে চায় ডিএনসিসির কাছে। গত মাসে ডিএনসিসি ৮০ লিটার ম্যালাথিয়ন দেয়। সেটি দিয়ে চলছে ডিএসসিসির মশক নিধন কার্যক্রম। ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ‘এ ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।’
সম্প্রতি ডিএনসিসি কর্তৃপক্ষ মশক নিয়ন্ত্রণের জন্য এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে এরইমধ্যে নিজস্ব জনবলের বাইরে অতিরিক্ত ৫০০ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিএনসিসি এলাকার ১০০টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। প্রতিদিন একেকটি স্পটে ১০ জন করে কর্মী কাজ করবেন। এ কর্মসূচির জন্য একটি নিজস্ব অ্যাপ চালু করেছে ডিএনসিসি। সেই অ্যাপের মাধ্যমে হটস্পটের সব তথ্য সঙ্গে সঙ্গে জানাবেন কর্মীরা। ১০০ দিন ধরে চলবে এই ক্রাশ কার্যক্রম। এ কর্মসূচি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হয়েছে। তিনি এ কর্মসূচি সারাদেশে ছড়িয়ে দেওয়ার নির্দশেনা দিয়েছেন।
সান নিউজ/আরএ]]>
সান নিউজ/আরএ]]>
                <![CDATA[মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় মোট ১ হাজার ৫০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি অব্যাহত রয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু শনাক্তে প্রয়োজনীয় পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির আশপাশে জমে থাকা পানি, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য পানির আধার নিয়মিত পরিষ্কার রাখার জন্য তিনি জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সান নিউজ/আরএ]]>
                <![CDATA[দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২ জন শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশুর মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক এক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। সংস্থাটির দেওয়া তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৬ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর প্রাণহানি ঘটেছে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[খাবার খাওয়ার পর শরীরে নানা ধরনের পরিবর্তন হওয়া স্বাভাবিক। তবে খাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা, চাপ বা অস্বস্তি দেখা দিলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে ভারী খাবারের পর এমন উপসর্গ দেখা দিলে অনেকে সেটিকে গ্যাস, বদহজম বা অ্যাসিডিটির সমস্যা মনে করে অপেক্ষা করেন। কিন্তু সব ক্ষেত্রে এর কারণ হজমের সমস্যা নাও হতে পারে।
খাবারের পর বুকে ব্যথার কারণ কী?
এ কারণেই বুকের ব্যথাকে শুধু ‘গ্যাসের ব্যথা’ ধরে নেওয়া উচিত নয়। বিশেষ করে ব্যথা নতুন ধরনের হলে, তীব্র হলে বা বারবার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অ্যাসিড রিফ্লাক্স হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে
অ্যাসিড রিফ্লাক্সের ক্ষেত্রে সাধারণত বুক জ্বালা করার পাশাপাশি কয়েকটি হজমজনিত উপসর্গ দেখা যায়। যেমন—
	বুকের ভেতর জ্বালাপোড়া হওয়া
	মুখে টক বা তেতো স্বাদ অনুভূত হওয়া
	গলা পর্যন্ত অ্যাসিড উঠে আসার অনুভূতি
	ঘন ঘন ঢেকুর ওঠা
	খাবারের পর অস্বস্তি বাড়া
এসব লক্ষণ থাকলে অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনা থাকতে পারে। তবে বুকের ব্যথা তীব্র হলে বা অন্য কোনো গুরুতর উপসর্গ যুক্ত হলে শুধু অ্যাসিডিটি ধরে নেওয়া নিরাপদ নয়।
হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা দিতে পারে?
হার্ট অ্যাটাকের সময় বুকের মাঝখানে চাপ, ভারী লাগা, টান ধরা বা অস্বস্তি হতে পারে। কারও ক্ষেত্রে ব্যথা তীব্র হতে পারে, আবার কারও ক্ষেত্রে তুলনামূলক হালকা অস্বস্তি দিয়েও শুরু হতে পারে।
বুকের অস্বস্তির সঙ্গে নিচের উপসর্গগুলো থাকলে বিশেষভাবে সতর্ক হওয়া প্রয়োজন—
	শ্বাস নিতে কষ্ট হওয়া
	অস্বাভাবিক বা অতিরিক্ত ঘাম হওয়া
	বমি বমি ভাব বা বমি
	মাথা ঘোরা বা দুর্বল লাগা
	হাত বা কাঁধে ব্যথা বা অস্বস্তি
	পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা বা চাপ অনুভূত হওয়া
তাই ভারী খাবারের পর বুকে ব্যথা হলে সেটিকে স্বাভাবিক বদহজম ভেবে দীর্ঘ সময় অপেক্ষা না করাই ভালো। বিশেষ করে বুকের অস্বস্তির সঙ্গে শ্বাসকষ্ট, ঘাম, মাথা ঘোরা বা শরীরের অন্য অংশে ব্যথা থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
অ্যাসিডিটি নাকি হার্টের সমস্যা—কেন বিভ্রান্তি হয়?
তাই বুকের ব্যথা নতুন, অস্বাভাবিক বা বারবার হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। গুরুতর উপসর্গ থাকলে জরুরি চিকিৎসা নেওয়া উচিত।
                <![CDATA[দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭১ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৪ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ৮৩ জন, খুলনায় ১৩৩ জন, রাজশাহীতে ৯২ জন, রংপুরে ছয়জন, বরিশালে ৭০ জন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২৬ হাজার ২৭২ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৩৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮২২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৮ শিশু। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২২।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৩১ শিশু। এ সময়ে ৭৮৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৭৬।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
সান নিউজ/ জামান]]>
                <![CDATA[দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি। উল্টো কোভিড-১৯ মহামারির সময় গড়ে তোলা অক্সিজেন সরবরাহব্যবস্থার বড় অংশই এখন অচল হয়ে পড়েছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা। এ সংকট আর উপেক্ষা করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ‘ফ্রম অ্যাভিডেন্স টু অ্যাকশন: স্ট্রেংদেনিং ইকুইটেবল অ্যাকসেস টু মেডিকেল অক্সিজেন ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (চিপস) এ সংলাপের আয়োজন করে। এতে সহযোগিতা করে আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ।
সংলাপে বক্তারা বলেন, মহামারির সময় স্থাপন করা অক্সিজেন প্ল্যান্ট ও সরবরাহব্যবস্থার বেশির ভাগই এখন অচল। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে প্রত্যন্ত অঞ্চলে। স্ত্রীরোগ ও প্রসূতি রোগী এবং শিশুদের চিকিৎসায় অক্সিজেনের সংকটের পাশাপাশি রোগীদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে গিয়ে চিকিৎসকদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে বলেও আলোচনায় উঠে আসে।
সংকট মোকাবিলায় চিকিৎসা শিক্ষায় অক্সিজেন থেরাপি অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দেন বক্তারা। তারা বলেন, এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসা শিক্ষায় অক্সিজেন থেরাপি বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ থাকা প্রয়োজন। একই সঙ্গে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও সরঞ্জাম দিয়ে অক্সিজেন সেবা সম্প্রসারণের ওপরও জোর দেন তারা।
বিদ্যুৎ-সংযোগহীন প্রত্যন্ত এলাকায় প্রচলিত অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহার সম্ভব না হলে সৌরচালিত কনসেনট্রেটর ব্যবহারের পরামর্শও দেন বক্তারা। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা দুর্গম এলাকায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে মৃত্যুহার কমাতে ভূমিকা রাখতে পারে। সোমালিয়ায় সৌরশক্তিচালিত অক্সিজেন সরবরাহব্যবস্থা ব্যবহারের উদাহরণও তুলে ধরা হয়।
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি ছিলেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম বলেন, অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা হিসেবে তার ভূমিকা কী হওয়া উচিত, সংলাপে অংশ নিয়ে সে বিষয়ে তিনি স্পষ্ট ধারণা পেয়েছেন। গবেষণালব্ধ তথ্যকে নীতিনির্ধারণী উদ্যোগে রূপান্তরের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, এত দিন অকেজো হয়ে পড়া অক্সিজেন সরবরাহ অবকাঠামো মেরামত করে সচল করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে স্থানীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়া আরও জরুরি। এতে তারা বুঝতে পারবেন, কোন রোগীদের সবচেয়ে বেশি অক্সিজেন প্রয়োজন। স্বল্পমূল্যে মানসম্পন্ন অক্সিজেন থেরাপি নিশ্চিত করতে সরকারকে দিকনির্দেশনা দেওয়ার জন্য বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের প্রতিও আহ্বান জানান তিনি।
মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, সরকারের অত্যাবশ্যকীয় ওষুধ নীতিতে অক্সিজেনকে অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই অক্সিজেনের গুণগত মান ও সরবরাহ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, অক্সিজেন সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে সরকার, বেসরকারি খাত, জনহিতৈষী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়—সবারই ভূমিকা রয়েছে। স্থানীয়ভাবে অক্সিজেন উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে ঝিনাইদহ জেলায় আইইউবি ও জাহেদী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি সমীক্ষা পরিচালনার কথাও জানান তিনি।
চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, সংলাপে আলোচিত বিষয়গুলো একত্র করে একটি নীতিপত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট সুপারিশ থাকবে।
তিনি আরও জানান, বিষয়টি এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব খাতের অংশীজনদের যুক্ত করে আইসিডিডিআর, বি ও অক্সিজেন নেটওয়ার্কের সহযোগিতায় আগামী অক্টোবরে একটি অক্সিজেন সামিট আয়োজনের পরিকল্পনা করছে আইইউবি।
সংলাপে ‘রিডিউসিং গ্লোবাল ইনইকুইটিজ ইন মেডিকেল অক্সিজেন অ্যাকসেস: দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশন অন মেডিকেল অক্সিজেন সিকিউরিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআর, বি-এর বিজ্ঞানী ডা. এহসানুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের শিশু ও নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, আইসিডিডিআর, বি-এর মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন, চিকিৎসক ও রোগতত্ত্ববিদ ডা. মামুনুর রহমান মালিক এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল।
সংলাপে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, অবসটেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনওপিএস ও ইউএনডিপির প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি রাশেদ চৌধুরী ও ড. হোসনে আরা আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ডা. কামরান উল বাছেত।
চিপস প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য অ্যাডভোকেসি, ইমপ্লিমেন্টেশন গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি নীতি গবেষণা ও সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, ইমপ্লিমেন্টেশন গবেষণা এবং নলেজ ম্যানেজমেন্ট—এই চারটি ক্ষেত্রে কাজ করে। এর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্য, অসংক্রামক রোগ, কিশোর-কিশোরী ও মানসিক স্বাস্থ্য, জেলা পর্যায়ে চিকিৎসা অক্সিজেন সরবরাহ এবং নগর ও জরুরি স্বাস্থ্যসেবা।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[দেশের যেসব ছোট ছোট এলাকায় এখনো অনেক শিশু হাম-রুবেলার টিকা থেকে বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে।
একই সঙ্গে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
সভায় দেশে হামে আক্রান্তদের বয়সভিত্তিক তথ্য নিয়েও আলোচনা হয়। এতে বলা হয়, আক্রান্তদের ১০ শতাংশের বয়স ছয় মাসের কম। ৭৪ শতাংশের বয়স ছয় মাস থেকে ৫৯ মাসের মধ্যে। পাঁচ থেকে ১০ বছর বয়সী আক্রান্ত রোগীর হার ১৪ শতাংশ। বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, কিছু ‘পকেট’ এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশু টিকা পায়নি। এসব এলাকার সব শিশুকে টিকার আওতায় আনা হবে। বর্তমানে সরকারের হাতে ১৬ লাখ টিকা মজুত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা পাওয়া এসব শিশুর বয়স ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে।
এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৪ জনে। মৃতদের বড় একটি অংশের বয়স পাঁচ বছরের কম এবং তাদের অধিকাংশই কোনো টিকা পায়নি।
সান নিউজ/ হুমায়রা]]>
                <![CDATA[দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।
সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত ৫০ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।
সান নিউজ/ হুমায়রা]]>