রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে ধারণা তৈরি হয়, তিনি হয়তো যেকোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি।
অভিনেত্রীর ভাষ্য, শুরুর দিকে চার-পাঁচটি সিনেমায় অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর এমন ধারণা আরও জোরালো হয়। এর ফলে চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য রাখার প্রস্তাব পেয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবে আপত্তি জানাতে হয়েছে।
রাধিকা বলেন, ক্যারিয়ারের শুরুতে এমন পরিস্থিতিতে তাকে সরাসরি জানাতে হতো যে, তিনি এসব দৃশ্যে অভিনয় করতে আগ্রহী নন।
তবে তার সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতাগুলোর একটি ছিল একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়। রাধিকার দাবি, একটি সিনেমার সেটে তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্যটি ধারণ করতে বলা হয়।
এরপর নির্মাতাদের পক্ষ থেকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, অ্যাকশন দৃশ্যের সময় শার্ট সরে যেতে পারে। তাই শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি শুট করা যায় কি না।
এমন প্রস্তাবে হতবাক হয়ে যান রাধিকা। তার মতে, ঘটনাটি ছিল ক্যারিয়ারের অন্যতম অস্বস্তিকর অভিজ্ঞতা।
কাজের ক্ষেত্রে নিজের অবস্থান নিয়ে বরাবরই স্পষ্টভাষী এই অভিনেত্রী। তার মতে, কোনো চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর দর্শক টানতে চিত্রনাট্যের প্রয়োজন ছাড়াই অপ্রয়োজনীয় নগ্নতা বা ঘনিষ্ঠ দৃশ্য যোগ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে এই পার্থক্যটিই স্পষ্ট করেছেন রাধিকা আপ্তে।
১৯৭১ সালের এই দিনে জন্ম নেওয়া সালমান শাহ ১৯৯৩ সালে চলচ্চিত্রে পা রাখেন। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেন, মৃত্যুর বহু বছর পরও তা অটুট রয়েছে।
সালমান শাহর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার জনপ্রিয় সহশিল্পী শাবনূর। প্রিয় সহকর্মীকে স্মরণ করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন, প্রিয় সালমান শাহ!’
নব্বইয়ের দশকের শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করে শাবনূর জানান, সময় পেরিয়ে গেলেও সেই দিনগুলোর অনেক স্মৃতি এখনো তার চোখের সামনে ভেসে ওঠে। তার কাছে সালমান শুধু একজন জনপ্রিয় নায়ক ছিলেন না, ছিলেন অসাধারণ হৃদয়ের একজন মানুষ।
শুটিং সেটে সালমানের আচরণের কথাও তুলে ধরেছেন শাবনূর। তিনি জানান, ইউনিটের কর্মী থেকে শুরু করে সাধারণ অভিনয়শিল্পী—কাউকেই ছোট করে দেখতেন না সালমান। বরং সবার খোঁজখবর নেওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং আপন করে নেওয়ার মধ্য দিয়ে তিনি সবার কাছে আলাদা জায়গা তৈরি করেছিলেন।
শাবনূরের ভাষায়, ‘শুটিং ইউনিটের কর্মী হোক কিংবা সাধারণ অভিনয়শিল্পী, কাউকেই কখনো ছোট করে দেখতে না। সবার খোঁজ নিতে, প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে এবং আপন করে যত্ন নিতে।’
সালমানের এই মানবিক গুণকেই তার দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার অন্যতম কারণ হিসেবে মনে করেন শাবনূর। পুরনো কোনো গান শুনলে কিংবা সালমান অভিনীত কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে নব্বইয়ের দশকের সেই দিনগুলো যেন আবার ফিরে আসে বলেও জানান তিনি।
শাবনূর লিখেছেন, ‘পুরনো কোনো গান শুনলে কিংবা তোমার কোনো সিনেমার দৃশ্য চোখে পড়লে মনে হয়, তুমি যেন আবার ফিরে এসেছ সেই সোনালি দিনগুলোতে।’
প্রিয় সহকর্মীর আত্মার শান্তি কামনা করে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও জান্নাত প্রার্থনা করেছেন শাবনূর। পাশাপাশি সালমান শাহকে নিয়ে কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি।
শাবনূর বলেন, ‘প্রিয় সালমান শাহকে নিয়ে আমরা কেউ যেন কোনো ধরনের মিথ্যা অপবাদ, তুচ্ছ-তাচ্ছিল্য বা অসম্মানজনক মন্তব্য না করি। একজন প্রয়াত মহান শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা ও সম্মান সব সময় অটুট থাকুক।’
১৯৯৩ সালে মৌসুমীর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। তার স্মার্ট উপস্থিতি, অভিনয়শৈলী ও স্বতন্ত্র ব্যক্তিত্ব খুব দ্রুত দর্শকদের নজর কাড়ে। অল্প সময়ের মধ্যেই তিনি নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন।
চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ। এর মধ্যে শাবনূরের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। তাদের পর্দার রসায়ন নব্বইয়ের দশকের দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়।
সালমান শাহ চলে গেছেন বহু বছর আগে। তবে তার অভিনয়, গান, সিনেমা ও ব্যক্তিত্বের স্মৃতি এখনো দর্শকদের কাছে জীবন্ত। তাই জন্মদিন এলেই নতুন করে উচ্চারিত হয় সেই প্রিয় নাম—সালমান শাহ। সহকর্মীদের স্মৃতিচারণা ও ভক্তদের ভালোবাসায় আজও তিনি ফিরে আসেন বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এক উজ্জ্বল প্রতিনিধি হয়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলকে দেখা যাচ্ছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হলেও এর সত্যতা, ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে—এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রায় ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাভেল। তখন তিনি জানান, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী। এ বিষয়ে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত এ বিষয়ে পাভেলের পক্ষ থেকে কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন তিনি। পরে নির্মাতা তপু খানের ‘কাট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পাভেল।
তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ ওরফে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন বেশ কয়েকটি আলোচিত জুটি রয়েছে, যেখানে ক্রিকেটাররা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বলিউড অভিনেত্রীদের। প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্পে এসব জুটি বিভিন্ন সময়ে উঠে এসেছে আলোচনায়।
মনসুর আলি খান পাতৌদি ও শর্মিলা ঠাকুর
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলি খান পাতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেমের গল্প ছিল বেশ আলোচিত। ১৯৬৫ সালে দিল্লির একটি পার্টিতে তাদের প্রথম দেখা হয়। ধর্মীয় পার্থক্য থাকলেও ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়। ১৯৬৯ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ সময় একসঙ্গে সংসার করেন পাতৌদি ও শর্মিলা।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম ও বিয়ে ছিল বহুল আলোচিত। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন তারা। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত সেই বিয়ে ক্রিকেট ও বলিউড—দুই অঙ্গনেই ব্যাপক সাড়া ফেলে।
যুবরাজ সিং ও হ্যাজেল কিচ
ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী হ্যাজেল কিচের প্রেমের গল্পও বেশ চমকপ্রদ। যুবরাজের ভাষ্য অনুযায়ী, হ্যাজেলকে একাধিকবার কফির জন্য আমন্ত্রণ জানালেও শুরুতে তিনি রাজি হননি। এমনকি দেখা করার কথা থাকলেও অনেক সময় ফোন বন্ধ করে রাখতেন হ্যাজেল। শেষ পর্যন্ত গড়ে ওঠে তাদের সম্পর্ক। ২০১৫ সালে বাগদান এবং ২০১৬ সালে বিয়ে করেন তারা।
জহির খান ও সাগরিকা ঘাটগে
‘চাক দে! ইন্ডিয়া’ সিনেমায় প্রীতি সবরওয়ালের চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাবেক ভারতীয় পেসার জহির খান। দীর্ঘদিন প্রেমের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ঘোষণা দেন তারা। যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়ার পর তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৭ সালে বিয়ে করেন জহির ও সাগরিকা।
হরভজন সিং ও গীতা বসরা
ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং বিয়ে করেন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী গীতা বসরাকে। বিয়ের আগে প্রায় পাঁচ-ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। দীর্ঘ প্রেমের পর ২০১৫ সালে বিয়ের মাধ্যমে সম্পর্ককে পরিণতি দেন এই তারকা জুটি।
মোহাম্মদ আজহারউদ্দিন ও সংগীতা বিজলানি
ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও বলিউড অভিনেত্রী সংগীতা বিজলানির সম্পর্কও একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৯৬ সালে তাদের প্রথম দেখা হয়। পরে প্রেমের সম্পর্কে জড়ান দুজন। সংগীতাকে বিয়ে করার আগে প্রথম স্ত্রীকে তালাক দেন আজহারউদ্দিন। বিয়ের পর সংগীতা নিজের নাম পরিবর্তন করে আয়েশা আজহার রাখেন। তবে প্রায় ১৪ বছর সংসারের পর ২০১০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
ক্রিকেট ও বলিউড—ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের দুই জনপ্রিয় অঙ্গনের তারকাদের এসব সম্পর্ক তাই বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থেকেছে।
তেলেগু, কন্নড়, তামিল ও হিন্দি—একাধিক ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করছেন রাশমিকা। দক্ষিণ ভারতীয় সিনেমায় জনপ্রিয়তা পাওয়ার পর বলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে এক ভাষা থেকে অন্য ভাষায় কাজ করার কারণে বিভিন্ন সময়ে তার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
রাশমিকা জানিয়েছেন, তিনি কোনো একটি ভাষার বিশেষজ্ঞ নন। বরং অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন ভাষা শিখেছেন। সময়ের সঙ্গে প্রতিটি ভাষার সঙ্গেই তার আলাদা সম্পর্ক তৈরি হয়েছে।
অভিনেত্রীর মাতৃভাষা কোদাভা টাক। ভারতের কর্ণাটকের কুর্গ অঞ্চলে এ ভাষার প্রচলন থাকলেও এ ভাষায় বড় কোনো চলচ্চিত্রশিল্প গড়ে ওঠেনি। ফলে ক্যারিয়ারের শুরু থেকেই রাশমিকাকে অন্য ভাষায় অভিনয় করতে হয়েছে।
২০১৬ সালে কন্নড় সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর তেলেগু সিনেমায় জনপ্রিয়তা পান। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নিক্কেভারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সিনেমা তাকে দক্ষিণ ভারতের পরিচিত মুখে পরিণত করে। পরে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন তিনি। ‘অ্যানিমেল’ সিনেমার পর হিন্দি চলচ্চিত্রেও তার পরিচিতি আরও বাড়ে।
বিভিন্ন ভাষায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রাশমিকা বলেন, কোনো একটি ভাষাকে কেন্দ্র করে তার ক্যারিয়ার গড়ে ওঠেনি। কাজের সুযোগ এবং দর্শকের ভালোবাসাই তাকে এক ভাষা থেকে অন্য ভাষায় নিয়ে গেছে। তিনি প্রতিটি ভাষাকেই আপন করে দেখেন এবং দর্শকের সঙ্গে তাদের ভাষায় যোগাযোগের চেষ্টা করেন।
উচ্চারণ নিয়ে সমালোচনার প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতাও স্বীকার করেছেন অভিনেত্রী। তার বক্তব্য অনুযায়ী, তিনি অনেক ভাষায় কথা বলেন ও অভিনয় করেন, কিন্তু কোনো একটি ভাষাতেই নিজেকে বিশেষজ্ঞ মনে করেন না।
রাশমিকার মতে, ভিন্ন ভাষায় কাজ করার ক্ষেত্রে প্রতিটি শব্দের উচ্চারণ শতভাগ নিখুঁত রাখা সবসময় সম্ভব হয় না। তার কাছে শেখার চেষ্টা এবং দর্শকের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করাটাই বেশি গুরুত্বপূর্ণ।
সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রল নিয়েও খুব বেশি ভাবতে চান না রাশমিকা। তার মতে, সিনেমা একটি দলগত কাজ। একটি ছবির সাফল্য কিংবা ব্যর্থতার পেছনে অভিনেতার পাশাপাশি পরিচালক, চিত্রগ্রাহক, সংগীতশিল্পীসহ অনেকের অবদান থাকে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি মন্তব্যকে গুরুত্ব দিয়ে চলতে চান না তিনি।
এদিকে রাশমিকার হাতে বর্তমানে রয়েছে বেশ কয়েকটি বড় প্রজেক্ট। বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার নতুন সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। পাশাপাশি ‘মাইসা’ ছবিতে ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে তাকে। এম এস সুব্বুলক্ষ্মীর জীবনভিত্তিক একটি সিনেমার সঙ্গেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
মাত্র ২৫ বছর বয়সে তার জীবন থেমে গেলেও প্রায় তিন দশক পরও দর্শকের হৃদয়ে সালমান শাহর জায়গা আগের মতোই অটুট। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যুর পর চলচ্চিত্রে এসেছে অনেক পরিবর্তন, পর্দায় এসেছেন নতুন নতুন নায়ক; কিন্তু সালমান শাহকে ঘিরে দর্শকের ভালোবাসায় ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে।
চার বছরের সংক্ষিপ্ত চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন।
অভিনয়ের পাশাপাশি সালমান শাহর পোশাক-পরিচ্ছদ, চুলের স্টাইল, কথা বলার ধরন ও ব্যক্তিত্বও নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা তৈরি করে। পরবর্তী সময়ে চলচ্চিত্রে আসা অনেক অভিনয়শিল্পী তাকে নিজেদের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি একটি আবেগের নাম। তার অকালমৃত্যু ভক্তদের মনে তৈরি করেছিল গভীর শূন্যতা। তবে অল্প সময়ের অভিনয়জীবনে রেখে যাওয়া কাজ ও স্বতন্ত্র অভিনয়শৈলী তাকে আজও স্মরণীয় করে রেখেছে।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন সালমান শাহ। সেখানেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি। জীবনের পরিধি ছোট হলেও তার অর্জিত জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা প্রজন্ম পেরিয়ে এখনো বহমান।
নব্বইয়ের দশকের এই জনপ্রিয় নায়ক আজও তারকা খ্যাতির এক অনন্য উদাহরণ। জন্মদিনে তাই শ্রদ্ধা, ভালোবাসা ও স্মৃতিচারণায় প্রিয় ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহকে স্মরণ করছেন তার অগুনতি ভক্ত-অনুরাগী।
প্রথম আয়োজনটি অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে। ‘এক্স ফোর্স প্রেজেন্টস মিক্সটেপ ভলিউম ৩’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করবে নেমেসিস, অ্যাভয়েডরাফা, ইন্দালো, কার্নিভ্যাল, আফটারম্যাথ, কনক্লুশন ও ফিরোজ জংসহ মোট ১০টি ব্যান্ড।
দুপুর সাড়ে ২টায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে সেট সেট রক ডটকমে।
এরপর ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। এই আয়োজনে ঢাকার মঞ্চে গান পরিবেশন করবে পাকিস্তানি ব্যান্ড কাবিশ। তাদের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।
কনসার্টটির ভেন্যু এখনো আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়নি। এর আগে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠানটি আয়োজনের কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তা স্থগিত করা হয়। আগের টিকিটধারীদের নতুন করে টিকিট কিনতে হবে না। নতুন টিকিট পাওয়া যাবে টিকিফাইয়ে।
সবশেষে ২ অক্টোবর ঢাকায় বসবে ‘দ্য আসিম আলী ট্যুর’। স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত এই আয়োজনে পাকিস্তানি সংগীতশিল্পী আসিম আজহার গান পরিবেশন করবেন। তার সঙ্গে মঞ্চে থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। এ ছাড়া পারফর্ম করবে মডার্নোটাকু।
এই কনসার্টের টিকিটও পাওয়া যাচ্ছে টিকিফাইয়ে।
সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ দিক থেকে অক্টোবরের শুরু পর্যন্ত ঢাকার সংগীতপ্রেমীদের জন্য থাকছে টানা তিনটি বড় আয়োজন। দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে এসব কনসার্ট ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সাক্ষাৎকারে অপু বিশ্বাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে নূতন জানান, তাদের সম্পর্ক বেশ ভালো। শাকিব খানের স্ত্রী হিসেবে তিনি অপু বিশ্বাসকে ‘মিসেস খান’ বলে সম্বোধন করতেন বলেও জানান এই অভিনেত্রী।
নূতনের ভাষ্য, অপু বিশ্বাস খুব ভালো মনের একজন মানুষ এবং একইসঙ্গে একজন বড় সুপারস্টার। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা অপুকে নিজের ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করার পরামর্শ দেন তিনি।
নূতন বলেন, একজন তারকা বা সুপারস্টার হিসেবে ব্যক্তিগত বিষয়গুলো সব জায়গায় প্রকাশ না করাই ভালো। সময় হলে প্রয়োজনীয় বিষয়গুলো সঠিক সময়ে এমনিতেই প্রকাশ্যে আসবে।
অপু বিশ্বাসের জন্য শুভকামনাও জানিয়েছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। তিনি বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাক, সুস্থ থাক।’
এদিকে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নূতনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খান সাহেবের দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’
সাক্ষাৎকারে নূতনের বক্তব্যে ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তার পেশাগত সম্পর্ক ও কাজের অভিজ্ঞতার বিষয়টিও উঠে আসে।
খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। সোহেল খানের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবে যোগ দেন বলিউড অভিনেতা সালমান খান। ব্যস্ত শুটিংয়ের মধ্যেও সময় বের করে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
অনুষ্ঠানে গণপতি বাপ্পার সামনে দাঁড়িয়ে আরতি করতে দেখা যায় সালমানকে। তবে আরতি শুরুর সময় সামান্য ভুল করলে বোন অর্পিতা খান তাকে বিষয়টি মনে করিয়ে দেন। এরপর নিয়ম মেনে আবারও আরতি করেন সালমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সোহেল খানের বাড়িতে গণপতি বাপ্পার বিসর্জন অনুষ্ঠিত হয়। এ সময় পুরো খান পরিবারকে একসঙ্গে দেখা যায়। সালমান ছাড়াও উপস্থিত ছিলেন তার মা সালমা খান, সৎমা হেলেন খান এবং দুই বোন আলভিরা খান ও অর্পিতা খান। পরিবারের ছোট সদস্যরাও এ উৎসবে অংশ নেন।
সোহেল খানের দুই ছেলেকেও গণপতি বাপ্পার বিসর্জনের আয়োজনে অংশ নিতে দেখা যায়। আরহান খান তার চাচা আরবাজ খানের সঙ্গে বিসর্জনে অংশ নেন।
এদিকে অনুষ্ঠানে সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইউলিয়া ভান্তুরকেও দেখা যায়। অফ-হোয়াইট শাড়িতে উপস্থিত ইউলিয়াও গণপতি বাপ্পার আরতি করেন এবং আশীর্বাদ নেন। তার উপস্থিতি ও আরতি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়।
গণেশ মহোৎসব খান পরিবারের কাছে নতুন কিছু নয়। প্রতি বছরই পরিবারের সদস্যরা আয়োজন করে গণপতি পূজায় অংশ নেন। তবে এবার অর্পিতা খানের পরিবর্তে সোহেল খান নিজের বাড়িতে গণপতি বাপ্পাকে নিয়ে আসেন। সেই উপলক্ষেই পরিবারের সদস্যদের একসঙ্গে দেখা যায়।
সালমান খানের কাছেও গণপতি উৎসব বরাবরই বিশেষ। প্রতি বছর পরিবার কিংবা বন্ধুদের বাড়ির গণেশ পূজায় তাকে অংশ নিতে দেখা যায়। সম্প্রতি আম্বানি পরিবারের গণেশ পূজাতেও উপস্থিত ছিলেন তিনি। এবারও পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিয়ে গণপতি বাপ্পাকে বিদায় জানান অভিনেতা।
কাজের ব্যস্ততার দিক থেকে বর্তমানে নতুন সিনেমা ‘এসভিসি ৬৩’-এর শুটিং করছেন সালমান খান। মুম্বাইয়ে সিনেমাটির একটি অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি হয়েছে বিশাল সেট। নয়নতারা, রাহুল দেবসহ অন্য অভিনয়শিল্পীদের সঙ্গে সেখানে শুটিং করছেন তিনি। অ্যাকশননির্ভর সিনেমাটিতে সালমানের নতুন লুক ও অভিনয় দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এর পাশাপাশি সপ্তাহে একদিন ‘বিগ বস ২০’-এর শুটিংয়ের জন্যও সময় দিচ্ছেন অভিনেতা। ‘উইকেন্ড কা ওয়ার’-এর দুটি পর্ব এবার একই দিনে শুট করছেন তিনি।
এদিকে ‘মাতৃভূমি’ সিনেমা নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সিনেমাটি এখনো কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) সার্টিফিকেশনের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। বোর্ড এখনো সিনেমাটি দেখেনি এবং সার্টিফিকেট না পাওয়ায় এর মুক্তিও পিছিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
সজীবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তারা জানান, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে।
নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন মারুফ হোসেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আকস্মিকভাবেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই তরুণ নির্মাতা।
নাট্যাঙ্গনে এ সময়ের পরিচিত ও আলোচিত নির্মাতাদের একজন ছিলেন সজীব। পরিচালনার পাশাপাশি নিজের নাটকের গল্পও লিখতেন তিনি। গল্প বলার ধরন, নির্মাণশৈলী ও সৃজনশীল কাজের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হন।
কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে বেশ কিছু সম্মাননাও পেয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
অল্প বয়সেই নাটক লেখা ও নির্মাণে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন মারুফ হোসেন সজীব। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী নির্মাতা, অভিনয়শিল্পীসহ নাট্যাঙ্গনের অনেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নিজের এই বিশেষ আয়োজন প্রসঙ্গে সামান্থা জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে। সব রীতিনীতির সুনির্দিষ্ট অর্থ সবসময় বুঝতে না পারলেও এসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের শক্তিতে তার আস্থা রয়েছে।
অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে দেখা গেছে সামান্থাকে। হালকা সাজের সঙ্গে পরেছিলেন মানানসই গয়না। ছবিগুলোতে সামান্থা ও রাজ নিদিমোরুর পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গেছে। বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সন্তানের অপেক্ষায় থাকায় অভিনয় থেকে আপাতত বিরতিতে থাকলেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সামান্থা। শিগগিরই জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।
বর্তমানে সামান্থার জীবনে অভিনয় কিংবা নতুন কোনো প্রকল্পের চেয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ই বেশি গুরুত্ব পাচ্ছে। ঐতিহ্যবাহী এই বিশেষ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রিয় তারকার জীবনের নতুন এই অধ্যায়কে ঘিরে শুভেচ্ছাও জানাচ্ছেন তারা।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
এ সময় উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশে নোবিপ্রবির অবদান, বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আলোচনা করেন।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি ২০২৭ নোবিপ্রবির ৩য় সমাবর্তনে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন।
মহামান্য রাষ্ট্রপতির এ সম্মতিতে নোবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তনকে আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়ায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’। স্থানীয় ঐতিহ্য ও দেশীয় খাবারের স্বাদকে গুরুত্ব দিয়ে সাজানো নতুন এই রেস্তোরাঁয় থাকছে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের বিভিন্ন পদসহ নানা ধরনের মুখরোচক খাবারের আয়োজন। পাশাপাশি পরিবার নিয়ে সময় কাটানো, সামাজিক অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের জন্য রয়েছে পার্টি সেন্টারের সুবিধা।
শুক্রবার দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান খান, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হান্নান শেখ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন ও ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আল-হাসান'সহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা রেস্তোরাঁটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খাবারের আয়োজন, পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরে তারা রেস্তোরাঁটির সফলতা কামনা করেন।
তাজা মাছ দেখে পছন্দ, এরপর রান্না
‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’-এর অন্যতম বিশেষত্ব হিসেবে থাকছে তাজা মাছ ও হাঁসের মাংস দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা। উদ্যোক্তাদের দাবি, ভোজনরসিকদের কাছে তাজা মাছের স্বাদ ও মান নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী ও ব্যবসায়ী মো. কামরুল ইসলাম বলেন, আমরা চেয়েছি এমন একটি রেস্তোরাঁ তৈরি করতে, যেখানে মানুষ শুধু খাবার খেতে আসবেন না, বরং ভালো খাবারের সঙ্গে একটি সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। এখানে তাজা হাঁস ও তাজা মাছ দেখে পছন্দ করে রান্না করে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, বিশেষ করে আমাদের এলাকার ঐতিহ্যের সঙ্গে মিল রেখে পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছকে আমরা গুরুত্ব দিচ্ছি। একজন ক্রেতা নিজের পছন্দের মাছ দেখে নির্বাচন করতে পারবেন। এরপর সেটি তার পছন্দ অনুযায়ী রান্না করে পরিবেশন করা হবে। খাবারের স্বাদ, মান ও পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।
দেশি হাঁসের নানা পদে বিশেষ আকর্ষণ
রেস্তোরাঁটির বিশেষ আকর্ষণের তালিকায় রয়েছে দেশি হাঁস ভুনা, হাঁসের বিরিয়ানি, হাঁসের ঝিঙুড়িসহ হাঁসের মাংসের বিভিন্ন পদ। পাশাপাশি দেশীয় বিভিন্ন খাবারের আয়োজনও রাখা হয়েছে।
উদ্যোক্তা কামরুল ইসলাম বলেন, হাঁসের মাংস আমাদের অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই হাঁসের বিভিন্ন পদকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। ক্রেতারা যেন স্বাদ ও মানের দিক থেকে সন্তুষ্ট হন, সেটাই আমাদের চেষ্টা।
পদ্মা-আড়িয়াল বিলের মাছকে গুরুত্ব
মুন্সীগঞ্জের সঙ্গে পদ্মা নদী ও আড়িয়াল বিলের সম্পর্ক দীর্ঘদিনের। এ অঞ্চলের দেশীয় মাছের স্বাদ ও বৈচিত্র্য ভোজনরসিকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে। সেই স্থানীয় ঐতিহ্যকে খাবারের আয়োজনে তুলে ধরতে চায় ‘তৈ তৈ রেস্তোরাঁ’।
রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রত্যাশা, পদ্মা নদী ও আড়িয়াল বিলের তাজা মাছ এবং দেশি হাঁসের ঐতিহ্যবাহী রান্না নতুন এ রেস্তোরাঁর অন্যতম প্রধান পরিচিতি হয়ে উঠবে। পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ
শুধু খাবারের আয়োজন নয়, পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর বিষয়টিও মাথায় রেখে রেস্তোরাঁটি সাজানো হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, সামাজিক অনুষ্ঠান, ব্যবসায়িক সভা ও ছোট-বড় আয়োজনের জন্য পার্টি সেন্টারের সুবিধা রাখা হয়েছে। কফিপ্রেমীদের জন্য রয়েছে প্রিমিয়াম কফির ব্যবস্থাও।
এক্সপ্রেসওয়ের পাশে হওয়ায় বাড়তি সুবিধা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে শ্রীনগরের উমপাড়ায় রেস্তোরাঁটির অবস্থান হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যাত্রীদের কাছেও এটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষ করে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাতায়াতকারী এবং দক্ষিণাঞ্চল থেকে ঢাকার দিকে আসা যাত্রীরা যাত্রাবিরতির সময় এখানে খাবার গ্রহণের সুযোগ পাবেন। পরিবার নিয়ে ভ্রমণে বের হওয়া মানুষের জন্যও এটি হতে পারে খাবার ও বিশ্রামের একটি সুবিধাজনক স্থান।
মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যাশা:
রেস্তোরাঁটির স্বত্বাধিকারী মো. কামরুল ইসলাম আরও বলেন, আমরা চাই ‘তৈ তৈ’ নামটি মানুষের কাছে ভালো খাবার ও সুন্দর পরিবেশের সঙ্গে পরিচিত হোক। ব্যবসার পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। একজন মানুষ একবার এসে খাবার খেয়ে সন্তুষ্ট হয়ে আবার পরিবার-পরিজন নিয়ে ফিরে আসবেন—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
তিনি আরও বলেন, খাবারের মান ধরে রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ করার ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকব। স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্তের মানুষও যেন এখানে এসে মুন্সীগঞ্জের দেশীয় খাবারের স্বাদ নিতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নতুন এই উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্মত খাবারের পরিবেশ তৈরির মাধ্যমে ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ শ্রীনগরের খাবারের জগতে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সব মিলিয়ে পদ্মার তাজা মাছ, আড়িয়াল বিলের দেশি মাছ, হাঁসের ঐতিহ্যবাহী রান্না, রুচিসম্মত পরিবেশ ও পার্টি আয়োজনের সুবিধা—এসবের সমন্বয়ে শ্রীনগরের উমপাড়ায় ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’ ভোজনরসিকদের জন্য নতুন এক গন্তব্য হিসেবে পরিচিতি পাওয়ার প্রত্যাশা করছে।
কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাফা কবির। এরই ধারাবাহিকতায় লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভার্ড ও ভাইন স্ট্রিটের ফুটপাতে অবস্থিত ‘ওয়াক অব ফেম’ পরিদর্শনে যান তিনি। বিশ্বের খ্যাতনামা বিনোদন তারকাদের নাম খোদাই করা এই স্থানটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ফেসবুক পেজে ‘ওয়াক অব ফেম’ থেকে দুটি ছবি প্রকাশ করেন সাফা। ছবিতে হলুদ পোশাকে মাইকেল জ্যাকসনের নামের তারকার পাশে বসে থাকতে দেখা যায় তাকে। মুহূর্তটি তার মুখের উচ্ছ্বাসেও স্পষ্ট হয়ে ওঠে।
মাইকেল জ্যাকসনের ভক্ত সাফা এ অভিজ্ঞতাকে নিজের জন্য স্মরণীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ‘ওয়াক অব ফেমে’ পৌঁছানোর পর প্রথমেই তিনি মাইকেল জ্যাকসনের নামটি খুঁজছিলেন। শেষ পর্যন্ত সেটি দেখতে পেয়ে তার হৃদয় আনন্দে ভরে যায়।
অভিনয়ে অবশ্য আগের তুলনায় কিছুটা কম দেখা যাচ্ছে সাফা কবিরকে। বড় কোনো উৎসব উপলক্ষে মাঝে মধ্যে নাটকে অভিনয় করছেন তিনি। সর্বশেষ কোরবানির ঈদে তার অভিনীত কয়েকটি নাটক মুক্তি পেয়েছিল। এরপর নতুন কোনো কাজের খবর এখনো পাওয়া যায়নি।
সম্প্রতি জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম সপ্তাহের আয় ও দর্শকসংখ্যা নিয়ে দেবের একটি ফ্যান পেজ থেকে কটাক্ষ করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর দেব নিজেই ওই পেজের মন্তব্যের ঘরে গিয়ে তীব্র আপত্তি জানান। একই সঙ্গে অ্যাডমিনদের সতর্ক করে নেতিবাচক আলোচনা বন্ধের নির্দেশ দেন তিনি।
পরে নিজের প্রোফাইলেও বিষয়টি নিয়ে পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, ‘জিতের বিরুদ্ধে থাকা সমস্ত নেতিবাচক পোস্ট ডিলেট করো। জিৎ আমার বড় ভাইয়ের মতো। টিকিট কাটো আর সিনেমা দেখতে যাও।’
প্রায় তিন লাখ অনুসারীর ওই ফ্যান পেজটি দেবের নির্দেশ পাওয়ার পরই জিতের বিরুদ্ধে করা সব নেতিবাচক পোস্ট, ছবি ও তথ্য সরিয়ে নেয়। পরে দেবের সৌজন্যবোধের প্রশংসা করে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট দেন পেজটির অ্যাডমিনরা।
উল্লেখ্য, টালিউডে দেব ও জিতের ভক্তদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তর্ক-বিতর্ক দেখা যায়। তবে সহশিল্পীর প্রতি দেবের এমন অবস্থানকে বিনোদন অঙ্গনে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় উদাহরণ হিসেবে দেখছেন নেটিজেনরা।
‘শিকারি’র গল্প আবর্তিত হয়েছে মনস্তাত্ত্বিক টানাপড়েন, অপরাধজগত ও একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় বিভিন্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
নিজের চরিত্র প্রসঙ্গে মৌ খান বলেন, ‘শিকারি’র স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছেন তিনি। গল্পের টুইস্ট দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। ভিন্ন লুক ও আবহে দর্শক তাকে দেখতে পাবেন জানিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছেন এবং দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত ‘শিকারি’ খুব শিগগির একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ ও ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করা মৌ খান বর্তমানে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটির কাজও চলছে। এতে তার সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।
‘জলপবন’ নির্মিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও অপেক্ষার গল্পকে কেন্দ্র করে। সিনেমাটিতে ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রুনা খান।
গণমাধ্যমকে রুনা খান বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবনের গল্প ও প্রতীক্ষার আবহ তাকে চরিত্রটির প্রতি আকৃষ্ট করেছে। চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। দর্শকদের ভালো একটি কাজ উপহার দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন এই অভিনেত্রী।
সিনেমাটিতে রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। পাশাপাশি অন্যান্য শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন রুনা খান।
এদিকে ‘জলপবন’-এর শুটিংয়ে ব্যস্ততার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি সিনেমা। এর মধ্যে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’ রয়েছে। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।
কনসার্ট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ‘আভাস’-এর প্রধান ভোকালিস্ট তানযীর তুহীন শ্রোতা-দর্শকদের সরাসরি টিএসসিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
ভিডিও বার্তায় তুহীন বলেন, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ আয়োজনে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। কনসার্টে গান পরিবেশনের পাশাপাশি দর্শকদের সঙ্গে আড্ডায়ও সময় কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যান্ডটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ থেকেও আজ রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, কনসার্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংগীতপ্রেমীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে।
সম্প্রতি ‘জেন-জি’ প্রজন্মকে ‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন কঙ্গনা। তার ওই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে রামদেবও কঙ্গনাকে নিয়ে মন্তব্য করেন।
টিভি৯কে দেওয়া এক সাক্ষাৎকারে রামদেব বলেন, কোনো ব্যক্তি তার যোগচর্চার প্রশংসা করলেই তার কথিত পাপকাজ বা ভুল আড়াল করা যায় না। তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা নিয়েও কঙ্গনার সমালোচনা করেন তিনি।
রামদেবের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে।’
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও জবাব দেন কঙ্গনা। তিনি দাবি করেন, মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট তাকে কখনো ভর্ৎসনা করেনি। একই সঙ্গে রামদেবকে তার চরিত্র নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন তিনি।
কঙ্গনার বক্তব্য, ‘আপনার চেয়ে তো আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।’
মূলত কঙ্গনার ‘জেন-জি’ মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। এ বিষয়ে রামদেব বলেন, কোনো দেশের তরুণ প্রজন্মকে ‘গাটার’ বলা উচিত নয়। কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে কঙ্গনার যোগাভ্যাসের প্রতি আগ্রহ এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেওয়ার প্রসঙ্গও উঠে আসে। জবাবে রামদেব বলেন, কেউ তার যোগচর্চার প্রশংসা করলেই তার পাপকাজ বা ভুল আড়াল করা উচিত নয়।
এদিকে রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রায় ৪০০ মানুষের জীবন রক্ষার গল্প তুলে ধরা হয়েছে। ছবিটি জি-ফাইভে মুক্তি পেয়েছে। পাশাপাশি আরও দুটি সিনেমার কাজ রয়েছে কঙ্গনার হাতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ, চা-শ্রমিকদের আবেগঘন কণ্ঠ এবং মেঘদলের সমকালীন সংগীতধারার মেলবন্ধনে গানটিতে ফুটে উঠেছে নিজের মাটিতে ফিরে যাওয়ার আকুলতা, পরিচয়ের সন্ধান ও আপন ঘরে ফেরার আকাঙ্ক্ষা।
কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘মুল্লুক’ শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ইতিহাসের গল্প নয়; বরং আপন মাটি ও ঘরে ফেরার আকাঙ্ক্ষার মতো চিরন্তন মানবিক অনুভূতিও এতে উঠে এসেছে। লোকসংগীতের শিকড়ের সঙ্গে আধুনিক সংগীতের এই মেলবন্ধনে একদিকে চা-শ্রমিকদের সংগ্রাম ও ইতিহাস স্মরণ করা হয়েছে, অন্যদিকে প্রতিদিন পরিশ্রম করে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা মানুষের নিজস্ব ঠিকানায় ফেরার আকাঙ্ক্ষাও তুলে ধরা হয়েছে।
এর আগে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনে লোকঐতিহ্য ও সমকালীন সংগীতের মেলবন্ধনে ‘বনবিবি’ গানটি উপহার দিয়েছিল মেঘদল। লোকশিল্পী জহুরা বাউলের সঙ্গে সেই যৌথ পরিবেশনায় সুন্দরবনের লোকগাথা, প্রকৃতি, বাঘ ও জঙ্গলবাসীর বিশ্বাসের পাশাপাশি উঠে এসেছিল ‘খনার বচন’।
শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমনের লেখা এবং মেঘদলের সুর ও সংগীত পরিচালনায় তৈরি ‘বনবিবি’ গানটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি আজ রাত ৮টায় প্রকাশিত হবে। গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলেও শোনা যাবে।